উত্তর প্রশান্ত মহাসাগরে ৪৫ দিনের মৎস্য আইন প্রয়োগ টহলে চীনের কোস্টগার্ড
উত্তর প্রশান্ত মহাসাগরে ৪৫ দিনের উন্মুক্ত সমুদ্রের মৎস্য আইন প্রয়োগ টহল অভিযানে রওনা দিয়েছে চীনের কোস্টগার্ডের (সিসিজি) দুটি জাহাজ। সোমবার সকাল সাড়ে ৯টায় যাত্রার নির্দেশ পেতেই পূর্ব চীনের শানতোং প্রদেশের উপকূলীয় শহর ছিংতাও থেকে ছাংশান ও উহু নামের জাহাজ দুটি একে একে বন্দর ত্যাগ করে।
এ নিয়ে টানা ১১তম বছরের মতো উত্তর প্রশান্ত মহাসাগরে উন্মুক্ত সমুদ্রে মৎস্য আইন প্রয়োগ টহল পরিচালনা করছে চীনের কোস্টগার্ড। পাশাপাশি উন্মুক্ত সমুদ্রে মাছ ধরার জাহাজে উঠে পরিদর্শনের অধিকার পাওয়ার পর এটি তাদের সপ্তম টহল অভিযান।
যাত্রার সময় আইন প্রয়োগকারী কর্মকর্তারা সারিবদ্ধভাবে জাহাজের ডেকে দাঁড়িয়ে বিদায় জানাতে আসা পরিবারের সদস্যদের উদ্দেশে হাত নাড়েন।
এই অভিযানে বহরটি উন্মুক্ত সমুদ্রে মাছ ধরার জাহাজে উঠে পরিদর্শন চালাবে এবং অবৈধ, অঘোষিত ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মৎস্য আহরণ দমনে কাজ করবে। একই সঙ্গে উত্তর প্রশান্ত মহা...










