চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ৪.৫-৫ শতাংশ নির্ধারণ - Mati News
Thursday, March 26

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ৪.৫-৫ শতাংশ নির্ধারণ

মার্চ ৫: ২০২৬ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য সাড়ে চার থেকে থেকে ৫ শতাংশ নির্ধারণ করেছে চীন। বৃহস্পতিবার চীনের সর্বোচ্চ আইনসভা জাতীয় গণকংগ্রেসে পর্যালোচনার জন্য উপস্থাপিত সরকারি কর্মপ্রতিবেদনে এ লক্ষ্য ঘোষণা করা হয়।

১৪তম জাতীয় গণ কংগ্রেসের চতুর্থ অধিবেশন আজ (বৃহস্পতিবার) সকালে মহা গণভবনে শুরু হয়। প্রেসিডেন্ট সি চিন পিং এবং সিপিসিসহ চীনের অন্যান্য নেতারা উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং প্রধানমন্ত্রী লি ছিয়াং কংগ্রেসে সরকারি কর্ম প্রতিবেদন প্রদান করেন।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে আরও রয়েছে—শহুরে জরিপভিত্তিক বেকারত্বের হার সাড়ে ৫ শতাংশের মধ্যে রাখা, শহরে নতুন কর্মসংস্থান ১ কোটি ২০ লাখের বেশি করা এবং ভোক্তা মূল্যসূচক বৃদ্ধি ২ শতাংশের মধ্যে সীমিত রাখা। এ ছাড়া, ব্যক্তিগত আয়ের বৃদ্ধি যেন সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকে সেই লক্ষ্যও রাখা হয়েছে।

আন্তর্জাতিক লেনদেন ভারসাম্যে মৌলিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি শস্য উৎপাদন ৭০ কোটি টন নিশ্চিত করা এবং মোট দেশজ উৎপাদনের প্রতি ইউনিটে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ৩ দশমিক ৮ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

লিলি/ফয়সল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *