ক্যাম্পাস Archives - Mati News
Wednesday, September 9

ক্যাম্পাস

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

ক্যাম্পাস
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ‘ফল ২০২৬’ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আশুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’তে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুনদের স্বাগত জানানো হয়। এই আয়োজনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, সহশিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।সকালে স্বাধীনতা সম্মেলনকেন্দ্রে নবীনদের ফুল ও স্মারক উপহার দিয়ে বরণ করে নেন বিএনসিসি, এয়ার রোভার স্কাউট এবং শিক্ষার্থী স্বেচ্ছাসেবকেরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব এবং আন্তর্জাতিকবিষয়ক দপ্তর, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার, এইচআরডিআই, অ্যাডমিশন.এসি, স্কিল.জবস, গোএডু ও ডিআইএলসি-এর বুথগুলো শিক্ষার্থীদের বিভিন্ন সেবা ও কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।অনুষ্ঠানে প্রধা...
চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের আইজিডিতে প্রথম ডক্টরাল ব্যাচের যাত্রা শুরু

চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের আইজিডিতে প্রথম ডক্টরাল ব্যাচের যাত্রা শুরু

China, ক্যাম্পাস
চীন প্রস্তাবিত ইনস্টিটিউট অব গ্লোবাল ডেভেলপমেন্ট (আইজিডি) সোমবার একটি উদ্বোধনী অনুষ্ঠানে ১৪ দেশ থেকে আগত ২৫ জন ডক্টরাল শিক্ষার্থীর প্রথম ব্যাচকে স্বাগত জানিয়েছে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে ১৪টি দেশের ২৫ জন শিক্ষার্থী যোগ দেন। পূর্ব চীনে চেচিয়াং বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৫ মার্চ আইজিডি প্রতিষ্ঠিত হয়। চীন ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ২০তম জি-২০ শীর্ষ সম্মেলনে আইজিডি প্রতিষ্ঠার প্রস্তাব দেয়। দেশগুলোর অভিন্ন উন্নয়নকে এগিয়ে নেয়াই এর অন্যতম লক্ষ্য। বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন এবং জাতিসংঘের ২০৩০ টেকসই উন্নয়ন এজেন্ডা ও পরবর্তী পরিকল্পনা এগিয়ে নিতে কাজ করবে প্রতিষ্ঠানটি। ২৫ শিক্ষার্থীর মধ্যে ২১ জন আন্তর্জাতিক এবং চারজন চীনের। শিক্ষার্থীদের মাঠপর্যায়ে গবেষণা এবং চীনের স্থানীয় অর্থনীতি নিয়ে গভীরভাবে কাজের সুযোগ দেয়া হবে। অনুষ্ঠানে চেচিয়াং বিশ্ববিদ্যালয় ও ইউএনসিটিএডি বৈশ্বিক উন...
বাকৃবির প্রশাসনিক দায়িত্ব পেলেন যারা

বাকৃবির প্রশাসনিক দায়িত্ব পেলেন যারা

ক্যাম্পাস
বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রশাসনিক পদগুলোতে এসেছে নতুন নেতৃত্ব। ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহকারী প্রক্টর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) পরিচালক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) পরিচালক এবং প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের বিষয়টি নিশ্চিত করেন। আদেশ অনুযায়ী, নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা হয়েছেন ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। সহকারী প্রক্টর হিসেবে দা...
পাটের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর অ্যাপ উদ্ভাবন

পাটের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর অ্যাপ উদ্ভাবন

ক্যাম্পাস
ঐতিহ্যবাহী পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক 'এআই ম্যাটেরিও' উদ্ভাবনী মোবাইল অ্যাপ তৈরি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষার্থী। তাঁরা বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী আব্দুল মালেক ও আল ইমরান।  'ম্যাটেরিও' নামের এই অ্যাপটি পাটভিত্তিক পরিবেশবান্ধব কম্পোজিট উপকরণ তৈরির নকশা, উপাদানের অনুপাত এবং প্রক্রিয়াজাতকরণের তথ্য মাত্র কয়েক সেকেন্ডে নির্ধারণ করতে সক্ষম। যেখানে প্রচলিত পদ্ধতিতে এসব তথ্য নির্ধারণে দীর্ঘ সময় ধরে ল্যাবভিত্তিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়, সেখানে ইনভার্স এআই  প্রযুক্তি ব্যবহার করে অ্যাপটি সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। ব্যবহারকারী কাঙ্ক্ষিত উপকরণের বৈশিষ্ট্য ইনপুট দিলে অ্যাপটি প্রয়োজনীয় পাটের তন্তুর পরিমাণ, তন্তুর দৈর্ঘ্য, উপকরণের নকশা এবং ...
নারীদের স্বাস্থ্য সচেতন ও দক্ষতা উন্নয়নের আয়োজনে গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন বহ্নিশিখা

নারীদের স্বাস্থ্য সচেতন ও দক্ষতা উন্নয়নের আয়োজনে গ্রীন ভয়েসের অঙ্গসংগঠন বহ্নিশিখা

ক্যাম্পাস
বাংলাদেশের ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান  "ইডেন মহিলা কলেজ"। যুগ যুগ ধরে নারী শিক্ষার এক প্রজ্জ্বলিত প্রদ্বীপ জাগরণের ভূমিকা পালন করে এই কলেজ। যেখানে নারীদের কেবলমাত্র শিক্ষা-কার্যক্রম পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয় না বরং তাদের সফল জীবনযাপনের জন্য যাবতীয় সকল বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে তাদেরকে দক্ষ করে তোলা হয়। তেমনই এক কর্মশালার আয়োজন নিয়ে আসে গ্রীন ভয়েসের অঙ্গ সংগঠন বহ্নিশিখা। বহ্নিশিখা নারীদের সুস্বাস্থ্য ও সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্য আয়োজন করেন " পরসেবায় নারী "। যেখানে নারীদের আরও দক্ষ, উন্নত ও আলোকিত নারীতে রূপান্তরের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল "প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা"। যেখানে নারীদের শারীরিক ও মানসিক সুস্থতা, মাসিক স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অনুষ্ঠা...
বৃষ্টি, ফুটবল আর বন্ধুত্বের এক স্মরণীয় দিন

বৃষ্টি, ফুটবল আর বন্ধুত্বের এক স্মরণীয় দিন

ক্যাম্পাস
কিছু দিন থাকে, যেগুলো পরিকল্পনা করে সুন্দর হয় না, বরং হঠাৎ নেওয়া কিছু সিদ্ধান্তই দিনটিকে আজীবনের স্মৃতিতে পরিণত করে। আমাদের কাছে শ্রীরামপুর কাঠের ব্রিজে কাটানো দিনটিও ছিল ঠিক তেমনই— যেখানে ছিল বৃষ্টিভেজা ফুটবল, বন্ধুত্বের উচ্ছ্বাস, প্রকৃতির অপার সৌন্দর্য আর একঝাঁক অবিস্মরণীয় মুহূর্ত। দিনটির শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্ন একটি পরিকল্পনা নিয়ে। বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। নির্ধারিত সময়ে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে উপস্থিত হই। আকাশ তখন মেঘলা, টিপটিপ বৃষ্টি পড়ছে, চারদিকে বইছে শীতল মৃদু বাতাস। এমন আবহাওয়ায় সাধারণত মানুষ ঘরে থাকতে চায়, কিন্তু আমাদের কাছে সেটিই যেন ছিল খেলার সবচেয়ে উপযুক্ত পরিবেশ। বৃষ্টির মধ্যে খেলা শুরু হলো। মাঠ কাদায় ভরে গেলেও আমাদের উদ্যমে কোনো ভাটা পড়েনি। একে একে সময় গড়িয়ে যেতে লাগল। আম...
চীনের সঙ্গে শিক্ষার্থী বিনিময় ও সহযোগিতা বাড়াতে চায় ডাকসু: সাদিক কায়েম

চীনের সঙ্গে শিক্ষার্থী বিনিময় ও সহযোগিতা বাড়াতে চায় ডাকসু: সাদিক কায়েম

China, Education, ক্যাম্পাস, জাতীয়, শিক্ষা সংবাদ
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা এবং পিপল-টু-পিপল কানেকশন আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কাজ করতে চায় বলে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার সিনো-বাংলা ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সরকার পর্যায়ের সম্পর্কের পাশাপাশি দুই দেশের শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এতে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও সম্ভাবনা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে। সাদিক কায়েম বলেন, গত ১৫ মে চীন সরকারের আমন্ত্রণে ডাকসুর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। সফরে প্রতিনিধি দলটি চীনের রাজধানী বেইজিং, বাণিজ্যিক নগরী শাংহাই ও কুয়াংচৌ পরিদর্শন করে। এ সময় চীনের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ছাত্রসংসদের সঙ্গে মতবিনিময় করেন তারা। প্রত...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন সেনের পদাবনতি ও পাঁচ বছরের জন্য অব্যাহতি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন সেনের পদাবনতি ও পাঁচ বছরের জন্য অব্যাহতি

ক্যাম্পাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক সুজন সেনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অর্থ কেলেঙ্কারি, অযোগ্যতা এবং স্বেচ্ছাচারিতার মতো গুরুতর অভিযোগে তাঁকে সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে পাঁচ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে সহযোগী অধ্যাপক পদ থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে এবং আগামী পাঁচ বছর তিনি কোনো ধরনের ইনক্রিমেন্ট সুবিধা পাবেন না।বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ৫৪৮তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ। তিনি জানান, পাঁচ বছর পর সুজন সেন সহকারী অধ্যাপক হিসেবে পুনরায় দায়িত্ব পালনের যোগ্য হবেন। তবে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে তাঁকে আরও চার বছর অপেক্ষা করতে হবে, যা...
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১০

ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের সামনে এই উত্তেজনার সূত্রপাত হয়, যা গভীর রাত পর্যন্ত স্থায়ী ছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় উভয় বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স চালক মো. তারেককেও মারধরের শিকার হতে হয়েছে।ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী মুসা নবীনবরণ অনুষ্ঠানের দিন অর্থনীতি বিভাগের ১৫তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। ওই শিক্ষার্থী প্রস্তাবে সাড়া না দেওয়ায় মুসার বিরুদ্ধে তাকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। বিষয়টি অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা তাদের সিনিয়রদ...

চিনিকে ‘না’ বলছে চীনা তরুণরা

China, Health and Lifestyle, Lifestyle Tips, ক্যাম্পাস
ফয়সল আবদুল্লাহ চীনে তরুণরা এখন কম চিনিযুক্ত খাবারে ঝুঁকছে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ত্বকের যত্ন এবং বার্ধক্যের গতি কমানোর লক্ষ্যে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছে তারা। চেচিয়াং প্রদেশের হাংচৌর ৩০ বছর বয়সী ফ্রিল্যান্সার চাং হুছুয়ান জানান, অতিরিক্ত চিনি শরীরের জন্য ক্ষতিকর—এমন তথ্য জানার পর তিনি আট বছর ধরে চিনি কমাতে শুরু করেন। মাঝে মাঝে রক্তে শর্করার ওঠানামা বুঝতে ‘কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটর’ ব্যবহার করেছেন তিনি। চাং বললেন, ‘চিনি কেন কমানো প্রয়োজন, তা নিয়ে কৌতুহলী ছিলাম। অতিরিক্ত চিনির অনেক নেতিবাচক প্রভাব সম্পর্কে জানতে পারলাম। এতেই কম চিনিযুক্ত জীবনধারায় উৎসাহিত হই।’ চাং আরও বলেন, ‘শানসি ভ্রমণের সময় আবিষ্কার করেছি, সেখানকার নুডলস সুস্বাদু হলেও, তা রক্তে শর্করা বাড়িয়ে দেয়। হাতে তৈরি নুডলস এবং বাজরার কেক খাওয়ার পর আমার ঘুম ঘুম ভাব হচ্ছিল। আমি জোরালোভাবে সুপারিশ করছি যে, যেসব অঞ্চল নু...
আগুন রাঙা পলাশে মুগ্ধ শিক্ষার্থীরা

আগুন রাঙা পলাশে মুগ্ধ শিক্ষার্থীরা

ক্যাম্পাস
 রাজশাহী কলেজের লাল দালানের স্থাপত্যশৈলী যেমন আমাদের মুগ্ধ করে তেমনি বিভিন্ন ঋতুর প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও অনন্য। ছয় ঋতুতেই নতুন রূপে সজ্জিত হয় ক্যাম্পাস। ফুলে ফুলে সমৃদ্ধ এই ক্যাম্পাস শিক্ষার্থী ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিন্দু হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে বসন্তের আবহ। কেউ হলুদ কেউ কমলা কেউ বাসন্তী রঙের শাড়ি পড়ে নিজেদের ক্যামেরাবন্দি করে রাখছে এই মনোরম পরিবেশে। শীতে রিক্ততা যেন এখনো কিছুটা আছে তবে গাছের ডালে ঝরে পড়া পাতাগুলো জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। চারিদিকে সবুজ শ্যামল পরিবেশ ও বিভিন্ন ধরনের ফুলের সমারোহ প্রকৃতিতে জানিয়ে ইচ্ছে বসন্তের আগমনী বাত্রা। রাজশাহী কলেজের শহীদ মিনার সংলগ্ন এলাকার পলাশ ফুলের সৌন্দর্য যেন এর সৌন্দর্যকে আর ও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে রাজশাহী কলেজের শহীদ মিনার সংলগ্ন এলাকায় ফুটে উঠেছে...
ব্রহ্মপুত্রের তীরে কৃষির আলোকদ্বীপ: বাকৃবির ৬৫ বছর

ব্রহ্মপুত্রের তীরে কৃষির আলোকদ্বীপ: বাকৃবির ৬৫ বছর

ক্যাম্পাস
বাকৃবি প্রতিনিধি : ময়মনসিংহের বুক চিরে বয়ে চলা প্রাচীন ব্রহ্মপুত্রের পশ্চিম তীরে বিস্তৃত সবুজ-শ্যামল প্রান্তর। তারই কোলে দাঁড়িয়ে আছে এক স্বপ্নপুরী, এক আলোকদ্বীপ- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। গ্রামবাংলার প্রাণ-প্রকৃতি, কৃষকের ঘাম ও মাটির গন্ধে ভরা এই ক্যাম্পাস যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক কাব্য। কৃষিপ্রধান বাংলাদেশের খাদ্য নিরাপত্তার ইতিহাসে যার অবদান নদীর জলের মতোই অবিরাম, স্থির অথচ প্রাণময়। আজ এই বিশ্ববিদ্যালয় ৬৫ বছরে পা রাখল, এ যেন মাটির সন্তানদের সংগ্রামী যাত্রার গৌরবময় মাইলফলক। ১৯৬১ সালের ১৮ আগস্ট। ১২শ একর জমির ওপর ব্রহ্মপুত্রের কোলঘেঁষে জন্ম নেয় কৃষিবিদ তৈরির এই স্বপ্নসিঁড়ি। ৬টি অনুষদ ও ৪৬টি বিভাগ নিয়ে যা আজ বিশ্বমানের গবেষণালয়। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়টি মোট ৫৭ হাজার ৮শ ৯ শিক্ষার্থীকে ডিগ্রি দিয়েছে। যাদের মধ্যে স্নাতক ডিগ্রিধারী ৩...
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রমজানের হৃদ্যতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রমজানের হৃদ্যতা

ক্যাম্পাস
ক্লাস, মিড এক্সাম, এসাইনমেন্টের চিরচেনা ব্যস্ততায় ভিন্ন আমেজ তৈরী করে রমজান। মুসলমানদের জীবনে রমজান সংযম, ত্যাগ আর আত্মশুদ্ধি নিয়ে আসে বলেই গোটা মুসলিম পৃথিবী সেজে ওঠে সম্প্রীতির আমেজে। এই হৃদ্যতা ও সম্প্রীতি ছড়িয়ে পড়ে সবখানে, এমনকি চিরচেনা ব্যস্ত ক্যাম্পাসেও। তৈরী হয় হৃদ্যতার উৎসব।  বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত শিডিউলের মাঝেই রমজান পেয়েছে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পঁচিশটি ডিপার্টমেন্টের কোনটিতে নিয়মিত সকাল নয়টা থেকে ক্লাস কোনটিতে মিড কিংবা সেমিস্টার পরীক্ষা। ব্যস্ত শিডিউলের দৈনন্দিন জীবনে ৫৮ একরের এই আয়োজনে সেহরি আর ইফতারের সময়টা পরিণত হয় হৃদ্যতার উৎসবে। রাতের শেষাংশে হলের ডাইনিং, ক্যাফেটেরিয়া, বিশ্ববিদ্যালয় সংলগ্ন খাবার হোটেলগুলো শিক্ষার্থীদের কোলাহলে সরব হয়ে উঠে। জানান দেয় অমায়িক সম্প্রীতির বার্তা। সূর্যাস...
ইফতার আয়োজনে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সৌহার্দ্যময় মিলনমেলা

ইফতার আয়োজনে রাজশাহী কলেজ শিক্ষার্থীদের সৌহার্দ্যময় মিলনমেলা

ক্যাম্পাস
মোঃ আব্দুল আলিম :  বসন্তের শেষ স্পর্শটুকু মিলিয়ে যেতে না যেতেই রাজশাহী কলেজের আকাশে-বাতাসে নেমে এসেছে রমজানের পবিত্র আবহ। গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করেও শিক্ষার্থীদের মাঝে রমজানের স্নিগ্ধতা বিরাজ করছে, যা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে তাদের সৌহার্দ্যময় ইফতার আয়োজনে। একসঙ্গে বসে ইফতার করা কেবল একটি আনুষ্ঠানিকতা নয় এটি বন্ধুত্ব, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসার এক অনন্য বহিঃপ্রকাশ। রাজশাহী কলেজের মাঠ, যা বছরের অন্যান্য সময়ে কোলাহলে মুখর থাকে, সেই মাঠই এখন শিক্ষার্থীদের ইফতার আয়োজনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নানা ব্যাচের, নানা বিভাগের শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার করছেন, ভাগাভাগি করছেন খাবারের সাথে আনন্দ, সুখ-দুঃখের গল্প, আর একে অপরের প্রতি অকৃত্রিম ভালোবাসা। রমজান আত্মশুদ্ধির মাস, সংযম ও ত্যাগের শিক্ষা দেয়। তবে এটি কেবল ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষের মধ্...
রঙ-তুলির গল্পে স্বপ্ন দেখে অরণী

রঙ-তুলির গল্পে স্বপ্ন দেখে অরণী

ক্যাম্পাস
এস আলী দুর্জয়: কাজী আফিয়া আনজুম অরণী ছোটবেলা থেকেই শিল্পের প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন। কাগজ-কলম পেলেই তিনি লাইন টানতে শুরু করতেন, নতুন কিছু আঁকার চেষ্টা করতেন। তাঁর এই শিল্পপ্রীতির মূল অনুপ্রেরণা ছিলেন তাঁর বাবা, যিনি একসময় নিজেও আঁকা-আঁকি করতেন। বাবার আঁকা পুরোনো চিত্রকর্মগুলো সংরক্ষণ করে রেখেছিলেন তিনি, আর সেগুলো দেখেই অনুপ্রাণিত হয়েছেন চিত্রশিল্পী হয়ে ওঠার পথে। তবে ছোটবেলায় আঁকার ক্ষেত্রে তাঁকে সরাসরি শিক্ষা দিয়েছেন তাঁর মা, যিনি নিজেও কিছুটা আঁকতে জানতেন। কাজী আফিয়া আনজুম অরণীর ছবি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর শিল্পচর্চা আরও গভীর হতে থাকে। বিশেষ করে, অষ্টম শ্রেণিতে থাকাকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের রনি নামে এক শিক্ষার্থীর কাছে কিছুদিন আঁকা শেখার সুযোগ পান। সেখান থেকেই তাঁর চারুকলার প্রতি আগ্রহ জন্মায়। সেই সময় থেকে তাঁর স্বপ্ন ছিল চারুকলায় পড়ার, তবে...