দিনাজপুর থেকে তুরস্ক : জাতিসংঘের COP31-এ অংশ নিচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আপেল
আশা মনি
জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন অর্থায়ন ও বৈশ্বিক জলবায়ু আলোচনায় তরুণদের কার্যকর অংশগ্রহণের দাবি তুলে ধরতে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন COP31-এ অংশ নিচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ও তরুণ জলবায়ুকর্মী মো. আপেল আলী।দিনাজপুর থেকে শুরু হওয়া স্বেচ্ছাসেবামূলক ও জলবায়ুবিষয়ক কার্যক্রমের পথচলা আজ তাঁকে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক জলবায়ু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চে। ২০২০ সালে স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে তাঁর এই যাত্রা শুরু হয়। স্থানীয় পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশগত বিষয়ে কাজ করতে করতেই জলবায়ু পরিবর্তন নিয়ে তাঁর আগ্রহ তৈরি হয়। সময়ের সঙ্গে সেই আগ্রহ রূপ নেয় সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বে।বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির,কবি নজরুল সরকারি কলেজের ইসলামিক ইতিহাস ও সংস্...














