শিক্ষা সংবাদ Archives - Mati News
Thursday, November 19

শিক্ষা সংবাদ

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদফতর এবং স্কুলের সকল খবর ।
স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের খবর থাকবে এই বিভাগে

বেইজিংয়ে বিশ্ব চীনা ভাষা সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

বেইজিংয়ে বিশ্ব চীনা ভাষা সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

China, Education, শিক্ষা সংবাদ
চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ২০২৬ সালের বিশ্ব চীনা ভাষা সম্মেলনে অংশ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের প্রতিনিধিদল। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির সঙ্গে শিক্ষা ও গবেষণা সহযোগিতা জোরদারে একটি সমঝোতাস্মারক (এমওইউ) সই করেছে বিশ্ববিদ্যালয়টি। ১২ থেকে ১৫ নভেম্বর বেইজিংয়ের চীনের জাতীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক ও কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবসার কামাল এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়ং হুই। 'চীনা ভাষা, কেবল একটি ভাষার চেয়েও বেশি কিছু' প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় পাঁচ হাজার প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠান, ...
দিনাজপুর থেকে তুরস্ক : জাতিসংঘের COP31-এ অংশ নিচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আপেল

দিনাজপুর থেকে তুরস্ক : জাতিসংঘের COP31-এ অংশ নিচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আপেল

Career, শিক্ষা সংবাদ, স্কলারশিপ
আশা মনি জলবায়ু ন্যায়বিচার, ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন অর্থায়ন ও বৈশ্বিক জলবায়ু আলোচনায় তরুণদের কার্যকর অংশগ্রহণের দাবি তুলে ধরতে জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন COP31-এ অংশ নিচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী ও তরুণ জলবায়ুকর্মী মো. আপেল আলী।দিনাজপুর থেকে শুরু হওয়া স্বেচ্ছাসেবামূলক ও জলবায়ুবিষয়ক কার্যক্রমের পথচলা আজ তাঁকে নিয়ে যাচ্ছে আন্তর্জাতিক জলবায়ু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চে। ২০২০ সালে স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে তাঁর এই যাত্রা শুরু হয়। স্থানীয় পর্যায়ে মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশগত বিষয়ে কাজ করতে করতেই জলবায়ু পরিবর্তন নিয়ে তাঁর আগ্রহ তৈরি হয়। সময়ের সঙ্গে সেই আগ্রহ রূপ নেয় সক্রিয় অংশগ্রহণ ও নেতৃত্বে।বর্তমানে তিনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির,কবি নজরুল সরকারি কলেজের ইসলামিক ইতিহাস ও সংস্...
প্রাথমিক শিক্ষায় চীনের সহযোগিতায় নতুন অধ্যায় শুরু: এহছানুল হক মিলন

প্রাথমিক শিক্ষায় চীনের সহযোগিতায় নতুন অধ্যায় শুরু: এহছানুল হক মিলন

China, Cover Story, শিক্ষা সংবাদ
প্রাথমিক পর্যায় থেকেই বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার শিক্ষা ও চীনা ভাষা শেখার সুযোগ তৈরি করছে চীন। দুই দেশের বন্ধুত্বকে কেবল চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় শামসুল হক স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত স্কুলে চীনের অনুদান সংক্রান্ত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং এবং প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন। আরও ছিলেন বাংলাদেশের চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং-সহ অন্যান্য কর্মকর্তারা। এই শিক্ষাপ্রতিষ্ঠানটিতে চীনের সহযোগিতায় স্মার্ট ক্লাসরুম ও প্রযুক্তি-নির্ভর শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন...
প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়, এরপর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

প্রাথমিক শিক্ষকদের দাবি বাস্তবায়নে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়, এরপর কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

Education, শিক্ষা সংবাদ
নিজস্ব প্রতিবেদক প্রাথমিক শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবি বাস্তবায়নে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। এ সময়ের মধ্যে সরকারের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে শিক্ষকসমাজের সঙ্গে আলোচনা করে আরও জোরালো ও ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি। গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত সমিতির কেন্দ্রীয় কমিটির ভার্চ্যুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীতকরণ, উচ্চতর গ্রেডসংক্রান্ত জটিলতা নিরসন, প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং শিক্ষকদের অন্যান্য বৈষম্য দূরীকরণসহ বিভিন্ন দাবি দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষকসমাজের মধ্যে হতাশা ও উদ্বেগ বাড়ছে। সমিত...
ক্যান্টন মেলায় নজর কেড়েছে বুদ্ধিমান ডিজিটাল বোর্ড

ক্যান্টন মেলায় নজর কেড়েছে বুদ্ধিমান ডিজিটাল বোর্ড

China, Education, Tech news, শিক্ষা সংবাদ
ফয়সল আবদুল্লাহ শ্রেণিকক্ষে ত্রিমাত্রিক ছবি তৈরি, স্বয়ংক্রিয়ভাবে পাঠ্যসামগ্রী প্রস্তুত, এমনকি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রাথমিক মূল্যায়ন—শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার এমন নানা প্রয়োগ দেখা গেছে চীনের এবারের ১৪০তম ক্যান্টন মেলায়। মেলায় দর্শনার্থীদের আকর্ষণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্মার্ট ইন্টারঅ্যাকটিভ ব্ল্যাকবোর্ড। এর সাহায্যে শিক্ষক সহজেই ত্রিমাত্রিক ঘনক ও আয়তঘন তৈরি করতে পারেন। বিভিন্ন অংশ কেটে বা সরিয়ে শিক্ষার্থীদের জ্যামিতিক কাঠামো বোঝানোর সুযোগও রয়েছে। প্রযুক্তিটি ১৩টি ভাষায় পাঠদান সমর্থন করে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে পাঠ্যসামগ্রী ও শ্রেণিকক্ষের পরীক্ষা তৈরি করা যায়। প্রযুক্তি প্রকৌশলী ছাই খাইহং জানালেন, ‘ত্রিমাত্রিক জ্যামিতি মডিউলের সাহায্যে দ্রুত ঘনক ও আয়তঘনের মতো আকৃতি তৈরি করা যায়। এর বিভিন্ন অংশ সরিয়ে শিক্ষার্থীরা সেগুলোর গঠন ভালোভাবে বুঝতে প...
বাংলাদেশ-চীন যৌথ কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা

বাংলাদেশ-চীন যৌথ কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা

China, Education, শিক্ষা সংবাদ
কারিগরি শিক্ষা খাতের উন্নয়ন, যৌথ কারিগরি শিক্ষা কর্মসূচি চালু, বাংলাদেশ-চীন যৌথ কারিগরি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ও চীনের। বৃহস্পতিবার চীনের থিয়েনচিনে দেশটির শিক্ষা উপমন্ত্রী রেন ইউছুয়েনের সঙ্গে বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়গুলো উঠে আসে। শুক্রবার বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে বিদ্যমান বাংলাদেশি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য চীনা সরকারের বৃত্তি সম্প্রসারণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি শিক্ষার সংযোগ জোরদারে আলোচনা হয়। উভয়পক্ষ এমন উদ্যোগ বাস্তবায়নে দ্রুত পরবর্তী পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। এর আগে থিয়েনচিনে ২০২৬ সালের বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী অধিবেশন...
চীনে কারিগরি শিক্ষা উন্নয়ন সম্মেলনে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর তিন আহ্বান

চীনে কারিগরি শিক্ষা উন্নয়ন সম্মেলনে বাংলাদেশের শিক্ষামন্ত্রীর তিন আহ্বান

China, Education, শিক্ষা সংবাদ
‘চীন বিশ্ব কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়ন সম্মেলন’-এ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনটি গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন। শুক্রবার চীনের থিয়েনচিনে ২০২৬ সালের এ উদ্ভোধনী অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভেট) খাতে জাতীয় রূপকল্প তুলে ধরেন। সম্মেলনে শিক্ষামন্ত্রী বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি তিনটি আহ্বান জানান—উদীয়মান প্রযুক্তি ও পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে জাতীয় শিক্ষা ব্যবস্থা আরো অভিযোজনক্ষম ও গতিশীল করা; কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের বৈশ্বিক মানদণ্ড নিজ  নিজ দেশের অর্থনীতি, শ্রমবাজারের বাস্তবতা এবং জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের আলোকে অভিযোজিত করতে পারা। সবশেষ- সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প খাত, নিয়োগদাতা, আন্তর্জ...
জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ নিয়ে বাকৃবিতে সেমিনার

জাপানে উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ নিয়ে বাকৃবিতে সেমিনার

Education, ক্যাম্পাস, শিক্ষা সংবাদ
বাকৃবি প্রতিনিধি: জাপানে উচ্চশিক্ষা, সরকারি বৃত্তি ও গবেষণার সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘জাপান এডুকেশন সেমিনার ২০২৬’। এতে জাপানের উচ্চশিক্ষাব্যবস্থা, মনবুকাগাকুশো (মেক্সট) বৃত্তি, আবেদন প্রক্রিয়া, গবেষণা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বাকৃবিতে সেমিনার শনিবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে যৌথভাবে সেমিনারটির আয়োজন করে জাপানিজ ইউনিভার্সিটিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (জুয়াব) ও বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাস। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি বিভাগের প্রধান ইউ আওয়াগি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুয়াবের সভাপতি অধ্যাপক ড. এ টি এম জাফরুল আজম। এ ছাড়া উপস্থিত...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং, আধুনিকায়নের উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে ফিরছে রোভার স্কাউটিং, আধুনিকায়নের উদ্যোগ

শিক্ষা সংবাদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণির পাঠ্যসূচিতে রোভার স্কাউটিং কোর্স পুনরায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, আত্মিক বিকাশ এবং সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে স্কাউটিংয়ের সমন্বয় ঘটিয়ে কোর্সটিকে আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। শনিবার রাজধানীর কাকরাইলে স্কাউটস ভবনে আয়োজিত বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কমিটির ১৫৬তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।উপাচার্য ড. আমানুল্লাহ জানান, শিক্ষার্থীদের মরাল এডুকেশন বা নৈতিক শিক্ষার সঙ্গে স্পিরিচুয়াল ও সোসিও-কালচারাল শিক্ষার সমন্বয় করে স্কাউটিং কোর্সকে নতুন আঙ্গিকে সাজানো হবে। সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কাউটিং বিষয়ে এক ক্রেডিটের কোর্স চালুর বিষয়টি পুনর্বিবেচনা...
চীনের সঙ্গে শিক্ষার্থী বিনিময় ও সহযোগিতা বাড়াতে চায় ডাকসু: সাদিক কায়েম

চীনের সঙ্গে শিক্ষার্থী বিনিময় ও সহযোগিতা বাড়াতে চায় ডাকসু: সাদিক কায়েম

China, Education, ক্যাম্পাস, জাতীয়, শিক্ষা সংবাদ
বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষার্থী বিনিময়, শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা এবং পিপল-টু-পিপল কানেকশন আরও বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কাজ করতে চায় বলে জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সোমবার সিনো-বাংলা ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সরকার পর্যায়ের সম্পর্কের পাশাপাশি দুই দেশের শিক্ষার্থী, তরুণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো প্রয়োজন। এতে পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা ও সম্ভাবনা বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে। সাদিক কায়েম বলেন, গত ১৫ মে চীন সরকারের আমন্ত্রণে ডাকসুর ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। সফরে প্রতিনিধি দলটি চীনের রাজধানী বেইজিং, বাণিজ্যিক নগরী শাংহাই ও কুয়াংচৌ পরিদর্শন করে। এ সময় চীনের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট ছাত্রসংসদের সঙ্গে মতবিনিময় করেন তারা। প্রত...
শিক্ষাখাতে চীনের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর চায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

শিক্ষাখাতে চীনের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর চায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

China, Education, শিক্ষা সংবাদ, স্কলারশিপ
শিক্ষা, গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং দক্ষতা উন্নয়নসহ নানা ক্ষেত্রে চীনের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন গতি ও পারস্পরিক আস্থাকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষা, প্রযুক্তি বিনিময় এবং মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ সম্প্রসারণের এখনই উপযুক্ত সময়।’ রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন সম্পর্ক: আস্থা বৃদ্ধি ও নতুন দিকনির্দেশনা শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। অধ্যাপক আবদুল হান্নান বলেন, ‘গত পাঁচ দশকে বাংলাদেশ-চীন সম্পর্ক ধারাবাহিকভাবে শক্ত জায়গা পৌঁছেছে এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর দু’দেশের পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হয়েছে।’ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দু’দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং শিক্ষার্থী-শিক্ষ...
কেন পড়বেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস)

কেন পড়বেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস)

Career, Education, শিক্ষা সংবাদ
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) হলো একটি মাল্টিডিসিপ্লিনারি প্রফেশনাল সাবজেক্ট এবং ব্যবসায় শিক্ষা অনুষদের একটি গুরুত্বপূর্ণ শাখা। সহজভাবে বলতে গেলে, বাংলায় এর অর্থ তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি। এমআইএস টার্মটির সঙ্গে সংযুক্ত অন্যান্য গুরুত্বপূর্ণ টার্মগুলো হলো ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, ডিসিশন সাপোর্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেম, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম ইত্যাদি।আজ আলোচনা করবো এই বিষয়ের ক্যারিয়ার নিয়ে। এ ছাড়া এমআইএস এর আরও কিছু বিস্তারিত জেনে নিন নিচে— কোথায় এমআইএস পড়ার সুযোগ রয়েছে? এমআইএস প্রোগ্রামে ভর্তি হতে চাইলে এসএসসি যেকোনো বিভাগ থেকে পাস করার পর এইচএসসিতে বাণিজ্য বিভাগে ভর্তি হওয়া উত্তম। তবে, বিজ্ঞান ও মানবিক বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের জন্যও কিছু আসন সংরক্ষিত থাকে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি: •    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে "...
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা পদ্ধতি কেমন হবে?

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পরীক্ষা পদ্ধতি কেমন হবে?

Education, শিক্ষা সংবাদ
মাধ্যমিক স্তরের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন চলছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী, ২০২৩ সালে এই দুই শ্রেণির পরীক্ষা আর প্রচলিত পদ্ধতিতে হবে না। এর বদলে চালু হচ্ছে, নতুন শিখন-শেখানো কার্যক্রম। শিক্ষার্থীদের প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষার বদলে ধারাবাহিক মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়ন (পরীক্ষা) পদ্ধতি চালু হচ্ছে। শিক্ষাক্রম বাস্তবায়নের এই ধারাবাহিকতায় এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। সোমবার (১৩ মার্চ) রাতে সকল আঞ্চলিক পরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।  অফিস আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের অধীনে পরিচালিত মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিখন-শেখানো ও মূল্যায়ন কার্যক্রমের ক্ষেত্রে বিষয়গুলো অনুসরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। ষষ্ঠ ও সপ...
অন্য ক্যাডারে ঝুঁকছেন শিক্ষকরা, তারা শিক্ষা ক্যাডার ছাড়ছেন কেন?

অন্য ক্যাডারে ঝুঁকছেন শিক্ষকরা, তারা শিক্ষা ক্যাডার ছাড়ছেন কেন?

Education, শিক্ষা সংবাদ
ক্যাডার সার্ভিসের শিক্ষকদের মধ্যে অন্য ক্যাডারে যাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। এরইমধ্যে নিজ ক্যাডার ছেড়ে অন্য চাকরিতে চলে গেছেন প্রায় কয়েকশ শিক্ষক। সম্প্রতি শিক্ষা ক্যাডারে চাকরি পেয়েও যোগ দান করেননি ৯৫ জন শিক্ষক । এর সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন—শিক্ষা ক্যাডারে ক্যারিয়ার নেই। পদোন্নতিসহ অন্যান্য সুযোগ-সুবিধাও অপ্রতুল। কাজের চাপ বাড়ে ঠিকই তবে জনবল বাড়ে না। এ সব কারণেই শিক্ষা ক্যাডার ছেড়ে অন্য ক্যাডারকেই উপযুক্ত মনে করছেন শিক্ষকরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, অনুমতি না নিয়ে ৪১তম বিসিএস লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন ২৬ জন শিক্ষক। তাদের মধ্যে গণিত, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের শিক্ষক রয়েছেন। অন্যদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে আরও ২৬ জন কর্মকর্তাকে ৪১তম বিসিএস মৌখিক পরীক্ষায় অংশ নিতে ছাড়পত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারিগরি শিক্ষা অধি...
মাধ্যমিকের পড়াশোনায় কী কী পরিবর্তন আসবে

মাধ্যমিকের পড়াশোনায় কী কী পরিবর্তন আসবে

Education, মাধ্যমিক, শিক্ষা সংবাদ
নতুন শিক্ষাক্রম চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী বছর থেকে বাস্তবায়ন। * প্রাথমিকে তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো পরীক্ষা থাকছে না। * চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়তে হবে আটটি বই। * মাধ্যমিক পর্যন্ত থাকছে না কোনো বিভাগ-বিভাজন। * ষষ্ঠ থেকে দশম শ্রেণির সবাইকে পড়তে হবে ১০টি বিষয়। * দশম শ্রেণির পাঠ্যসূচির ওপরই অনুষ্ঠিত হবে এসএসসি পরীক্ষা। * একাদশ শ্রেণিতে গিয়ে শিক্ষার্থীদের বিভাগ পছন্দ করতে হবে। * একাদশ শ্রেণি শেষে পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণি শেষে পরীক্ষা নেওয়া হবে। এ দুই পরীক্ষার ফলাফলের সমন্বয়ে তৈরি হবে এইচএসসির ফল। * জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা থাকছে না। * চলতি বছর মাধ্যমিকস্তরের ষষ্ঠ শ্রেণির পাইলটিং শুরু হয়েছে। * আগস্টে প্রাথমিকের প্রথম শ্রেণির পাইলটিং শুরু করা হবে বলে জানা গেছে। * ২০২৩ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং ষষ্ঠ ও সপ্তম...