ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর উন্নয়নে আরও জোর চীনের
চীন তার দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ড এবং ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক শিল্পখাতগুলোর সমন্বিত উন্নয়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে সরকারের তরফে সহায়তা করা হবে।
সোমবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, মন্ত্রণালয় এ পর্যন্ত তিনটি ধাপে মোট ১ হাজার ৪৫০টি ব্র্যান্ডকে চায়নিস টাইম অনারড ব্র্যান্ড বা 'চীনের দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ড' হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে ৪০ শতাংশেরও বেশি ব্র্যান্ড ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন শিল্পের সাথে জড়িত; যার মধ্যে রয়েছে রেশম ও চা উৎপাদন, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা পদ্ধতি এবং চারু ও কারুশিল্প।
বাণিজ্য মন্ত্রণালয়ের 'সার্কুলেশন ডেভেলপমেন্ট' বিভাগের কর্মকর্তা চাং সিয়াং জানালেন ঐতিহ্যবাহী ব্র্যান্ডের উন্নয়নে নেওয়া উদ্যোগের কথা।
“ঐতিহাসিক ও ঐতিহ্যমণ্ডিত শিল্পখাতের যোগ্য ব্র্যান্ডগুলোকে 'চীনের দীর্ঘ ঐতিহ্যবাহী ব্র্যান্ড' হিসেবে স্বীক...













