স্মার্ট হোম কেনাকাটা ও জীবনযাত্রার মান বাড়াতে চীনের নতুন কর্মপরিকল্পনা
উন্নত জীবনযাত্রার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আধুনিক ঘরোয়া প্রযুক্তির ব্যবহার বাড়াতে একটি নতুন কর্মপরিকল্পনা প্রকাশ করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এবং জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনসহ আটটি বিভাগ যৌথভাবে সোমবার এই কর্মপরিকল্পনা ঘোষণা করে।
নতুন এই পরিকল্পনাটিতে মূলত সাতটি প্রধান ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপের রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—উচ্চমানের স্মার্ট হোম পণ্যের সরবরাহ বাড়ানো, শিল্পের মান উন্নত করা, প্রবীণবান্ধব স্মার্ট হোম গড়ে তোলা, ব্যবহৃত গৃহস্থালি সামগ্রী পুনর্ব্যবহারের সেবা শৃঙ্খলকে আরও সহজ করা, কমিউনিটি সেবার মানোন্নয়ন এবং আর্থিক ও ঋণ সহায়তা জোরদার করা।
পরিকল্পনার বিশেষ কিছু পদক্ষেপের মধ্যে রয়েছে—গৃহস্থালি সেবা রোবট, স্বাস্থ্য পর্যবেক্ষণ ডিভাইস এবং স্মার্ট কেয়ার সরঞ্জামের মতো প্রবীণবান্ধব পণ্যগুলোর প্রচার এবং প্রবীণদের জন্য স্মার্ট হোম পণ্য ও বাড়ি সংস্কার সেবার ...













