Travel Destinations Archives - Mati News
Sunday, September 13

Travel Destinations

There are enormous interesting travel destinations around the globe. Some of them you will never heard of until you read this segment. We will bring the most exciting and adventurous travel destinations which will amaze you in every step.

১৮৫ দেশ ভ্রমণের অনন্য মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশি পরিব্রাজক নাজমুন নাহার

১৮৫ দেশ ভ্রমণের অনন্য মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশি পরিব্রাজক নাজমুন নাহার

Travel Destinations
প্রথম বাংলাদেশি এবং বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে ১৮৫টি দেশ ভ্রমণের এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন পরিব্রাজক নাজমুন নাহার। গত ৭ আগস্ট ২০২৬ হিমালয়কন্যা ভুটান সফরের মাধ্যমে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। ২৬ বছরের দীর্ঘ এই বিশ্বভ্রমণ অভিযাত্রায় তিনি বিশ্বের ১,২৯৪টিরও বেশি স্থানে বাংলাদেশের লাল-সবুজের পতাকা উড়িয়েছেন।নাজমুন নাহারের এই বিশ্বভ্রমণ কেবল সংখ্যায় সীমাবদ্ধ নয়; এর পেছনে রয়েছে অদম্য সংগ্রাম, অনিশ্চয়তা এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ পেরিয়ে এগিয়ে চলার এক দুঃসাহসিক গল্প। একজন সলো ট্রাভেলার হিসেবে তিনি সড়কপথে পৃথিবীর সব ল্যান্ডলক দেশ ভ্রমণ করেছেন। দুর্গম সীমান্ত ও দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে বহুবার মৃত্যুর মুখোমুখি হলেও তিনি থেমে থাকেননি। ২০০০ সালে ভারতের আন্তর্জাতিক অভিযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তাঁর এই বিশ্বভ্রমণের যাত্রা শুরু হয়।তাঁর ভ্রমণের মাইলফলকগুলো বেশ ঘটনাবহুল। ২০১৮ সালের ১ জুন ...
রাত নামলেই জমে ওঠে সুয়ানউয়ু লেক পার্ক

রাত নামলেই জমে ওঠে সুয়ানউয়ু লেক পার্ক

China, Travel Destinations
লুৎফর কবির সূর্য ডুবছে, কমছে দিনের তাপ। এমন সময় এখানে বাড়ে মানুষের আনাগোনা। চীনের চিয়াংসু প্রদেশের নানচিংয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সুয়ানউয়ু লেক পার্কে এখন সন্ধ্যার পরই জমজমাট। আগে গ্রীষ্মের তীব্র গরমের সময়টিকে পার্কের অফ সিজন হিসেবেই ধরা হতো। কিন্তু, এখন বদলেছে সেই চিত্র। জুলাই মাসে এ পার্কে রাতের দর্শনার্থী গেল বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩০ শতাংশের বেশি। রাত ৮টা বাজতেই পার্কের নানা প্রান্তে দেখা মেলে সংগীতপ্রেমী ও ব্যান্ড দল। গান-আড্ডায় জমে ওঠে আশপাশ। অনেকের কাছে রাতের এই প্রাণবন্ত সংজ্ঞীতই এখন পার্কে আসার প্রধান আকর্ষণ। দর্শনার্থীর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে নিয়মিত আয়োজন করা হচ্ছে ওয়াটার স্ক্রিন সিনেমা ও হোলোগ্রাফিক লাইট শো। আগে বিকেল ৫টায় বন্ধ হয়ে যেত নৌভ্রমণ ও পর্যটন বাস। এখন সেবা মিলছে স্থানীয় সময় রাত সাড়ে ৯টা পর্যন্ত। ফলে দিনের গরম এড়িয়ে রাতেই পার্ক ঘুরে দেখছেন স্থানীয়দের ...
বান্দরবানের মারায়ন তং পাহাড়ে ‘মেঘের অরণ্য’ ক্যাম্পে দুই দিনের রোমাঞ্চকর ভ্রমণ

বান্দরবানের মারায়ন তং পাহাড়ে ‘মেঘের অরণ্য’ ক্যাম্পে দুই দিনের রোমাঞ্চকর ভ্রমণ

Travel Destinations
বান্দরবানের আলীকদম উপজেলার মারায়ন তং পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা ‘মেঘের অরণ্য’ ক্যাম্পটি যেন প্রকৃতির এক অনন্য ক্যানভাস। গত ১৪ আগস্ট ১১ জনের একটি দল এই দুর্গম পাহাড়ে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হয়। ঢাকা থেকে বাসে চকরিয়া, এরপর চান্দের গাড়িতে আলীকদম বাসস্ট্যান্ড এবং সবশেষে অটোরিকশা ও পাহাড়ের খাড়া পথ পাড়ি দিয়ে তারা পৌঁছান এই ক্যাম্পটিতে। জুমঘরের আদলে বাঁশ-কাঠের তৈরি মাচায় বসে পাহাড়ের সবুজে ঢাকা রূপ আর মেঘের ওড়াউড়ি উপভোগ করা ছিল এক দারুণ অভিজ্ঞতা।ভ্রমণের এক পর্যায়ে হঠাৎ বৃষ্টির শীতল বাতাস ও ঝুম বৃষ্টিতে ভিজে দলের সবাই পথের ক্লান্তি ধুয়ে ফেলে। দলের সদস্য তানিম মুগ্ধ হয়ে বলেন, পাহাড় কাউকে কখনো হতাশ করে না। বৃষ্টির পরপরই আকাশের দিকে তাকিয়ে রংধনুর দেখা পাওয়া ছিল ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত। ক্যাম্পের কর্মীরা দুপুরের খাবারে জুম চালের ভাত, আলুভর্তা, ডাল ও পাহাড়ি মুরগির মাংস পরিবেশন করেন, যা পাহাড়ি পরিবেশে ...
গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস

গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস

Travel Destinations
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে কাতারে বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে সমুদ্র ভ্রমণ ও বিভিন্ন ওয়াটার স্পোর্টসের জনপ্রিয়তা বাড়ছে। বিশেষ করে সূর্যাস্তের পর তাপমাত্রা কিছুটা কমে এলে স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকরা সান্ধ্যকালীন নৌবিহার এবং দ্বীপ কেন্দ্রিক ভ্রমণে আগ্রহী হয়ে উঠছেন। বর্তমানে দোহা কর্নিশ, দ্য পার্ল-কাতার, লুসাইল মেরিনা এবং পুরাতন দোহা বন্দরের মেরিনা এলাকাগুলো সামুদ্রিক ভ্রমণের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।ভ্রমণপিপাসুদের জন্য ঐতিহ্যবাহী কাঠের ধো (Dhow), স্পিডবোট, প্রাইভেট ইয়ট এবং ডিনার ক্রুজের মতো নানা সুযোগ রয়েছে। সাধারণত ১ থেকে ২ ঘণ্টার এসব নৌভ্রমণে পর্যটকরা কর্নিশ, কাতারা কালচারাল ভিলেজ, দ্য পার্ল এবং ওয়েস্ট বে-র মনোরম স্কাইলাইনের দৃশ্য উপভোগ করতে পারেন। এছাড়া আল সাফলিয়া দ্বীপ, বানানা আইল্যান্ড এবং গভীর সমুদ্রে মাছ ধরার বিশেষ ট্যুরও বেশ জনপ্রিয়। অনলাইনে বুকিং ও ই-পেমেন্টের সুবি...
চীনের নিংসিয়া ও সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক বিমান রুট চালু

চীনের নিংসিয়া ও সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক বিমান রুট চালু

China, Travel Destinations
উত্তরপশ্চিম চীনের নিংসিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের ইনছুয়ান এবং দক্ষিণ চীনের কুয়াংচৌ হয়ে সিঙ্গাপুরের মধ্যে নতুন আন্তর্জাতিক রুটে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। সোমবার আনুষ্ঠানিকভাবে এ রুট চালু করা হয়। এর মাধ্যমে উত্তরপশ্চিম চীন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বিমান যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। প্রতিদিন পরিচালিত এই রুটটি উত্তরপশ্চিম চীন, কুয়াংতোং-হংকং-মাকাও গ্রেটার বে এরিয়া (জিবিএ) এবং সিঙ্গাপুর—এই তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে সংযুক্ত করেছে। এটি যাত্রী যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক পর্যটনের আদান-প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করবে। সূত্র: সিএমজি...
গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমের অর্ধেক সময়ের আগেই চীনের রেলপথে ৪৩ কোটিরও বেশি যাত্রী!

গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমের অর্ধেক সময়ের আগেই চীনের রেলপথে ৪৩ কোটিরও বেশি যাত্রী!

China, Travel Destinations
চায়না স্টেট রেলওয়ে গ্রুপ কোং, লিমিটেড সূত্রে জানা গেছে যে, ১লা জুলাই থেকে শুরু হওয়া গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম ৩১শে জুলাই তার অর্ধেক সময় অতিক্রম করেছে। এ সময় চীনের জাতীয় রেলপথ মোট ৪৩২ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে এবং রেল পরিষেবা নিরাপদ, স্থিতিশীল ও সুশৃঙ্খল ছিল। যাত্রীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল ভ্রমণ নিশ্চিত করতে, দেশজুড়ে রেল বিভাগগুলো স্টেশন ও ট্রেন পরিষেবা জোরদার করেছে এবং যাত্রীদের ভ্রমণে সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। সূত্র: সিএমজি...
বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য

বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য

China, Travel Destinations
আফরিন মিম চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য ইউনেস্কোর বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে চীনের ইয়েলো সি–বোহাই উপসাগর উপকূলবর্তী পরিযায়ী পাখির অভয়ারণ্যের সীমানা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করা হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাংশান দ্বীপপুঞ্জকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন জানিয়েছে, ২০২৪ সালের সম্প্রসারণের পর এটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যস্থলটির আরেকটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ, যা পরিযায়ী পাখির অভয়ারণ্যগুলোর সামগ্রিক সংরক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরের ছাংশান দ্বীপপুঞ্জ পূর্ব এশিয়া–অস্ট্রেলেশীয় পরিযায়ী পাখির উড়ালপথের একমাত্র সামুদ্রিক রুটে অবস্থিত। প্রতি বছর বোহাই সাগর অতিক্রমের ...
ইউরোপীয় পর্যটকদের আগমন বাড়ায় চীনে গ্রীষ্মকালীন পর্যটনে নতুন উল্লম্ফন

ইউরোপীয় পর্যটকদের আগমন বাড়ায় চীনে গ্রীষ্মকালীন পর্যটনে নতুন উল্লম্ফন

China, Travel Destinations
চলতি বছর গ্রীষ্মকালীন ছুটিতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক পর্যটক চীনকে ভ্রমণ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন। উষ্ণ আতিথেয়তা, সহজ ভ্রমণব্যবস্থা এবং স্বল্প পরিচিত গন্তব্য ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখার সুযোগ বিদেশি পর্যটকদের কাছে চীনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ‘অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যভিত্তিক ভ্রমণ’ থেকে শুরু করে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্দেশিত ভ্রমণ’—এ ধরনের বিভিন্ন সাংস্কৃতিক পর্যটন কর্মসূচি চালু করায় চীন দ্রুতই স্বল্প সময়ে বৈচিত্র্যময় অভিজ্ঞতা খুঁজে বেড়ানো বিদেশি ভ্রমণকারীদের অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হচ্ছে। উন্নত ভিসামুক্ত নীতি, পুনরায় চালু হওয়া আন্তর্জাতিক বিমান রুট এবং উন্নত পর্যটনসেবার ফলে ‘চায়না ট্রাভেল’-এর জনপ্রিয়তা বাড়ছে। ফলে বিদেশি পর্যটকেরা শুধু দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিবর্তে চীনের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার অভিজ্ঞতা অর্জনে আগ্রহী হচ্ছেন। অনল...
ভ্রমণ মৌসুমে সিনচিয়াংয়ে নতুন পর্যটক ট্রেন

ভ্রমণ মৌসুমে সিনচিয়াংয়ে নতুন পর্যটক ট্রেন

China, Travel Destinations
আফরিন মিম গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে পর্যটকের বাড়তি চাহিদা মেটাতে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে চালু হয়েছে নতুন পর্যটক ট্রেন। শনিবার সকালে অঞ্চলটির রাজধানী উরুমছি থেকে এ ট্রেনটি যাত্রা শুরু করে। ওয়াই-৯৩৩ নামের ট্রেনটি চলতি গ্রীষ্ম মৌসুমে চালু হওয়া ১৫তম পর্যটক ট্রেন। ১২ দিনের এ ভ্রমণে ট্রেনটি প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে। ট্রেনটির রুটে থিয়ানশান পর্বতমালার উত্তর ও দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। যাত্রাপথে পর্যটকরা খানাস দর্শনীয় এলাকা, খেখেথোহাই এবং ঐতিহাসিক কাশগর প্রাচীন নগরী ঘুরে দেখার সুযোগ পাবেন। এই রুটে সিনচিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যও কাছ থেকে জানার সুযোগ মিলবে। ‘চায়নার নিউ ওরিয়েন্টাল এক্সপ্রেস’ নামে পরিচিত এই ট্রেনে যাত্রীদের জন্য আধুনিক ও আরামদায়ক নানা সুবিধা আছে। আছে খাবারের কোচ, পাব কা...
অশ্বারোহনের রোমাঞ্চে মুখর হ্যপেই

অশ্বারোহনের রোমাঞ্চে মুখর হ্যপেই

China, Travel Destinations
আফরিন মিম উত্তর চীনের হ্যপেই প্রদেশের ফেংনিং মানছু স্বায়ত্তশাসিত জেলায় শুরু হয়েছে ২০২৬ চায়না ইকুয়েস্ট্রিয়ান এন্ডুরেন্স রাইডিং প্রতিযোগিতা। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পেশাদার ঘোড়সওয়ার ও অশ্বারোহী ক্রীড়াপ্রেমীরা অংশ নিয়েছেন। পাশাপাশি গ্রীষ্মকালীন পর্যটনেও নতুন প্রাণ ফিরেছে। শনিবার পাশাং তৃণভূমির থিয়ানমা ফ্লাইট টাউনে শুরু হওয়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অশ্বারোহী ক্লাবের দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন। তারা ৪০ ও ৮০ কিলোমিটার দীর্ঘ সহনশীলতার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিস্তীর্ণ সবুজ তৃণভূমি এবং গ্রীষ্মেও গড়ে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে পাশাং অঞ্চল ঘোড়ায় চড়া ও অবকাশযাপনের জন্য জনপ্রিয়। প্রতিযোগিতাকে ঘিরে বিপুলসংখ্যক পর্যটকও সেখানে ভিড় করছেন। সাম্প্রতিক বছরগুলোতে ফেংনিং প্রশাসন ঘোড়দৌড় প্রতিযোগিতার পাশাপাশি তৃণভূমির ঐতিহ্যবাহী খাবার, স্বল্প উচ্চতায় বিমান ভ্রমণসহ নানা প...
মেঘ, ফুল আর কফির শহর খুনমিং

মেঘ, ফুল আর কফির শহর খুনমিং

China, Travel Destinations
লুৎফর কবির বিমানের জানালায় চোখ পড়তেই মনে হলো, যেন মেঘের বুক চিরে এগিয়ে চলেছি এক রূপকথার শহরে। নিচে সবুজ পাহাড়, তার গা বেয়ে নামছে শুভ্র মেঘ। সেই মেঘের চাদর সরতেই দেখা মিলল নির্মল নগরী—প্রশস্ত সড়ক, সারি সারি ফুল, ঝকঝকে পরিবেশ আর নীরবে ছুটে চলা বৈদ্যুতিক গাড়ি। কোথাও নেই ধুলো, নেই হর্ন আর মানুষের তাড়াহুড়ো। এ সবমিলিয়ে মানুষ, প্রকৃতি, আর প্রযুক্তি একই ছন্দে বেঁচে থাকার এক নতুন ভাষা শিখিয়েছে এই শহরকে। খুনমিংয়ে এসে প্রথম যে অনুভূতিটি জন্ম নেয়, তা হলো—একটি শহরও কতোটা কোমল হতে পারে। চীনের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ইয়ুননান প্রদেশের রাজধানী খুনমিংকে বলা হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার। এটি শুধু মানচিত্রের একটি গুরুত্বপূর্ণ শহর নয়; এখানে সভ্যতা, সংস্কৃতি, প্রকৃতি ও আধুনিকতার মিশেল। মিয়ানমার, লাওস এবং ভিয়েতনামের কাছাকাছি অবস্থানের কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চল ছিল মানুষের যাতায়াত, বাণিজ্য ও স...
সিনচিয়াং ঘুরে এসে বাংলাদেশি সাংবাদিকের চোখে ‘সত্যের সন্ধান’

সিনচিয়াং ঘুরে এসে বাংলাদেশি সাংবাদিকের চোখে ‘সত্যের সন্ধান’

China, Travel Destinations
আফরিন মিম ‘অনুমানের ওপর ভিত্তি করে নয়, বরং তথ্য ও বাস্তবতার আলোকেই সত্যকে সন্ধান করা উচিত। এটাই চীনের মূল দর্শন এবং যেকোনো বিভ্রান্তি দূর করার সবচেয়ে বড় উপায়’। চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং প্রথমবার সফর করে এসে সিনচিয়াং ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন বাংলাদেশের প্রবীণ সাংবাদিক আল মামুন হারুন উর রশিদ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ও বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমগুলোতে সিনচিয়াংকে নিয়ে একপাক্ষিক ও নেতিবাচক প্রচারণাই দেখে এসেছেন বাংলাদেশের মানুষ। তবে ঢাকার ইংরেজি দৈনিক 'দ্য নিউ নেশন'-এর এই সাংবাদিকের সাম্প্রতিক সিনচিয়াং সফর সেই চেনা বৃত্ত ভেঙে দিয়েছে। পশ্চিমা চশমা সরিয়ে সরাসরি সিনচিয়াংয়ের স্থিতিশীলতা, দ্রুত বিকাশমান পর্যটন শিল্প এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত জীবনযাত্রা দেখে তিনি মুগ্ধ। এবারের সফরটি হারুন উর রশিদের চতুর্থ চীন সফর হলেও, সিনচিয়াংয়ে এটিই ছিল ...
প্রাচীনের সঙ্গে মিলেমিশে একাকার ক্যাফে সংস্কৃতি, এক অনন্য গন্তব্য লাসা

প্রাচীনের সঙ্গে মিলেমিশে একাকার ক্যাফে সংস্কৃতি, এক অনন্য গন্তব্য লাসা

China, Travel Destinations
সাকিব সিকান্দার হিমালয়ের উচ্চভূমিতে অবস্থিত দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা। এই শহরটি অনেকটা নীরবেই দেশের অন্যতম কফি-পানকারী শহরে পরিণত হয়েছে। যা এই প্রাচীন সাংস্কৃতিক কেন্দ্রটিকে নতুন এক বাণিজ্য গন্তব্য হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে ১০ লাখেরও কম জনসংখ্যার এই শহরে ৮০০টির বেশি কফি শপ রয়েছে। অর্থাৎ, প্রায় ১ হাজার ২০০ জন বাসিন্দার জন্য একটি করে ক্যাফে রয়েছে। তবে এটি কেবল পাশ্চাত্য কফি সংস্কৃতির অনুকরণ নয়। লাসার পুরনো শহরের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থপথ বারখোর স্ট্রিটের কফিশপগুলোতে অনেক বারিস্তা কাজ করেন। তারা শতাব্দীপ্রাচীন ইয়াকের পনির এসপ্রেসোর সঙ্গে মিশিয়ে পরিবেশন করছেন— যা শহরটির আধ্যাত্মিক কেন্দ্র থেকে আধুনিক আঞ্চলিক কেন্দ্রে রূপান্তরের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। স্থানীয় জনপ্রিয় ক্যাফে সেনসিয়া কফির মালিক বলেন, 'আমাদের এখানে দারুণ সিচাং-ধাঁচের পরিবেশ রয়েছে। লাসায় অন...
ঘুরে এলাম ক্যান্টন মেলা

ঘুরে এলাম ক্যান্টন মেলা

China, Travel Destinations
সাইফুল ইসলাম, চীন থেকে এসে ব্যবসায়িক উদ্দেশ্যে ২০২৫ সালের ৪ নভেম্বর চীনের কুয়াংচৌ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যান্টন মেলায় অংশ নিই। আমি পেশায় সাংবাদিক হলেও চা ব্যবসার সঙ্গেও যুক্ত। বিশেষ করে চীনের পণ্যের জন্য বাংলাদেশের বাজারে বিশাল সম্ভাবনা রয়েছে। সেই উদ্দেশ্যেই এই সফর। ২০২৫ সালের ৩ নভেম্বর রাত ১০টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে রাত প্রায় ৩টায় কুয়াংচৌ বিমানবন্দরে পৌঁছাই। বিমান থেকে নেমে সুবিশাল বিমানবন্দর দেখে মন ভরে যায়। দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সেখান থেকে ট্যাক্সিতে করে হোটেলের উদ্দেশ্যে রওনা হই। আগে থেকেই হোটেল বুকিং করা ছিল। প্রায় আধা ঘণ্টার মধ্যেই হোটেলে পৌঁছে যাই। হোটেলের নাম ছিল মানকেদুন হোটেল, যা কুয়াংচৌর সানুয়ানলি মেট্রো স্টেশন এলাকার কাছে অবস্থিত। যদিও এটি একটি জেলা শহর, তবুও উন্নয়ন ও অবকাঠামোর দিক থেকে অনেক ক্ষেত্রে ঢাকাকেও ছা...
জোঁক, মেঘ ও বিদ্রোহী! 

জোঁক, মেঘ ও বিদ্রোহী! 

Travel Destinations
আমাদের ৫ বন্ধুর পরিকল্পনা ছিল রুমা বাজার থেকে বগা লেক হয়ে কেওক্রাডং পাহাড়!  এরপর তাজিংডং পাহাড় পর্যন্ত  ট্রেকিং করার! কিন্তু পাহাড়ি জোঁক এবং বিদ্রোহীদের অপহরণ আতঙ্কে ভ্রমণ পরিকল্পনার দুইদিন বাকি থাকতেই ঢাকায় ফিরে আসতে বাধ্য হই! আমরা ঢাকা থেকে রওনা হয়ে বান্দরবান নেমে জিপ রিজার্ভ করে রুমা বাজার পৌছাই! পরদিন ভোরে রওনা হলাম! অসাধারণ প্রকৃতির কোলে কষ্টসাধ্য পায়ে হাঁটা! মোট ৪ ঘন্টার ট্রেকিংয়ে কিছুক্ষণ পরপরই পাহাড়ি ঝরনার শীতল পানিতে গোসলের যে কি প্রশান্তি!  এটা পাহাড় ট্রেকিং না করলে কিছুই বুঝানো যাবেনা! বগালেক পৌছে দুপুর থেকে বিকেল পর্যন্ত হেলিপ্যাড ও আশেপাশের পাহাড়ে ঘোরাঘুরি!   বিকেলে ঝিরিপথ ও পাহাড় ট্রেকিং করে অনেক উঁচু একটি পাহাড়ের নীচে পৌছাই! ইতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে! মহান আল্লাহর উপর ভরসা করে পাহাড় পাড়ি শুরু হলো! তখন হালকা ঝড়ো হাওয...