China Archives - Mati News
Thursday, October 1

China

এক অনন্য চীনা প্রথা: থিয়েনআনমেন স্কোয়ারে জাতীয় পতাকা উত্তোলন

এক অনন্য চীনা প্রথা: থিয়েনআনমেন স্কোয়ারে জাতীয় পতাকা উত্তোলন

China
অক্টোবর ১: আজ (বৃহস্পতিবার) গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী। দিবসটি উপলক্ষে বেইজিংয়ের থিয়েনআনমেন স্কোয়ারে অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান। বেইজিংয়ের শরতের রাতটি ছিল শীতল। তারপরও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হয়েছিল স্কোয়ারে। অনন্য এ মুহূর্তের সাক্ষী হতে সারারাতও জেগেছিলেন তারা। সূত্র: সিএমজি...
লন্ডনে বিশেষ কনসার্টে হুনানের ঐতিহ্যবাহী সংগীতের সঙ্গে পশ্চিমা সিম্ফনির মেলবন্ধন

লন্ডনে বিশেষ কনসার্টে হুনানের ঐতিহ্যবাহী সংগীতের সঙ্গে পশ্চিমা সিম্ফনির মেলবন্ধন

China
চীনের হুনানের ঐতিহ্যবাহী লোকসংগীত মূর্ছনা ছড়াল লন্ডনে। এর আগে এডিনবার্গ ফেস্টিভ্যালে চীনের লোকসংগীত প্রযোজনা ‘আ প্যানারোমা অব হিউম্যান’ পাঁচ তারকা রিভিউ পেয়েছিল। এরপর লন্ডনে হুনানের সমৃদ্ধ ঐতিহ্যবাহী পরিবেশনা দুই দেশের বন্ধুত্বের সুরকে আরও জোরালো করে তুলেছে। এই কনসার্টে দুই ভিন্ন সংগীত সংস্কৃতির শীর্ষস্থানীয় শিল্পীরা একত্রিত হন। অংশ নেয় চীনের খ্যাতনামা হুনান সং অ্যান্ড ড্যান্স থিয়েটার এবং রয়্যাল ফিলহারমোনিক কনসার্ট অর্কেস্ট্রা। ভিন্নধর্মী সংগীতশৈলী একত্রিত করার কারণে সীমিত মহড়ার সময় এবার আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চায়না ন্যাশনাল ট্র্যাডিশনাল অর্কেস্ট্রার প্রধান কন্ডাক্টর লিউ শা বলেন, ‘এবার আমরা ব্রিটিশ অর্কেস্ট্রার সঙ্গে মিশ্র অর্কেস্ট্রায় কাজ করছি। তাই এটি একটি সিম্ফনি। একদিকে সিম্ফনি, অন্যদিকে চীনের ঐতিহ্যবাহী সংগীত। মহড়ার সময় কখনও কখনও কিছুটা কঠিন হয়ে পড়ে। কারণ সুরের উচ্চতা ও ভার...
দক্ষিণ চীন সাগরে রেন’আই চিয়াও ও শিয়ানবিন চিয়াও সংলগ্ন জলসীমায় চীনা কোস্ট গার্ডের টহল

দক্ষিণ চীন সাগরে রেন’আই চিয়াও ও শিয়ানবিন চিয়াও সংলগ্ন জলসীমায় চীনা কোস্ট গার্ডের টহল

China
চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির কোস্ট গার্ডের একটি বহর দক্ষিণ চীন সাগরের নানশা দ্বীপপুঞ্জের রেন’আই চিয়াও ও শিয়ানবিন চিয়াও সংলগ্ন এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করেছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই টহলের মাধ্যমে সংশ্লিষ্ট সামুদ্রিক এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা হচ্ছে। রেন’আই চিয়াও ও শিয়ানবিন চিয়াও নানশা দ্বীপপুঞ্জের অংশ এবং চীন এগুলোর ওপর সার্বভৌমত্ব দাবি করে। চীনা কোস্ট গার্ড সারা বছরই এসব জলসীমায় নিয়মিত টহল, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করে থাকে। নিয়মিত টহলের পাশাপাশি বহরটি নৌচলাচল এবং কোনো জাহাজকে বাধা দেওয়া ও আটকে রাখার মতো বিভিন্ন মহড়া পরিচালনা করবে। একই সঙ্গে, রেন’আই চিয়াও ও শিয়ানবিন চিয়াও সংলগ্ন জলসীমায় অবৈধভাবে প্রবেশকারী বিদেশি জাহাজকে হটিয়ে দিতে প্রয়োজনীয় নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার সকালে জাতীয় দিবস উপলক্ষে আইন প্রয়োগকারী ...
চীনজুড়ে শরত্কালীন শস্যের সংগ্রহ শুরু

চীনজুড়ে শরত্কালীন শস্যের সংগ্রহ শুরু

Agriculture Tips, China
অক্টোবর ১: চীনজুড়ে শরৎকালীন শস্যের ব্যাপক মাত্রায় সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যেই সংগ্রহ করা হয়েছে ৩০ শতাংশ ফসল। গত বছরের একই সময়ের তুলনায় যা দ্রুততর। আবহাওয়া সামগ্রিকভাবে স্বাভাবিক থাকলে ফলন ও সংগ্রহ দুটোই আগের চেয়ে বাড়বে বলে জানা গেছে কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে। চীনে শরত্কালীন শস্যের জাত তুলনামূলক বেশি। দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এর বিস্তৃতি। চীনের মোট খাদ্য উত্পাদনের প্রধান যোগান আসে এই সময়ের আবাদ থেকে। মোট শস্য উত্পাদনের প্রায় ৪ ভাগের ৩ ভাগই হয় এ মৌসুমে। কৃষি ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সর্বশেষ কৃষি পরিস্থিতি পর্যবেক্ষণ অনুসারে, এ বছর চীনে শরত্কালীন শস্যের আবাদ সামান্য বাড়তে পারে। বিভিন্ন অঞ্চলে উচ্চফলনশীল ভুট্টার আবাদ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সূত্র: সিএমজি...
জাতীয় দিবসের ছুটি: চীনে রেলযাত্রায় চাপ

জাতীয় দিবসের ছুটি: চীনে রেলযাত্রায় চাপ

China
জাতীয় দিবসের সাত দিনব্যাপী ছুটি শুরু হওয়ার আগে বুধবার ৩০ সেপ্টেম্বর চীনের বিভিন্ন রেলস্টেশনে বেড়েছে যাত্রীর ব্যাপক চাপ। পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের নানচিং সাউথ ও সুচৌ ইস্ট রেলওয়ে স্টেশনে যাত্রীদের ট্রেনে ওঠার প্রস্তুতি নিতে এবং চেক ইনের জন্য লাইনে দাঁড়াতে দেখা যায়। একই চিত্র দেখা গেছে আনহুই প্রদেশের হ্যফেই ও দক্ষিণ-পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের সিয়ামেন রেলওয়ে স্টেশনেও। জাতীয় দিবসের ছুটি উপলক্ষে বাড়তি যাত্রীচাপ সামলাতে বিভিন্ন স্টেশনে কর্মীদের যাত্রীদের দিকনির্দেশনা দিতে দেখা গেছে। সূত্র: সিএমজি...
শতবর্ষ-প্রাচীন চীনা বিশ্বকোষকে জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছে অভিনব প্রদর্শনী

শতবর্ষ-প্রাচীন চীনা বিশ্বকোষকে জনসাধারণের কাছে পৌঁছে দিচ্ছে অভিনব প্রদর্শনী

China
শত শত বছরের পুরোনো একটি বিশাল গ্রন্থ—যা একসময় ছিল শুধু পণ্ডিতদের জগতের সম্পদ। আজ প্রযুক্তির ছোঁয়ায় সেই ইতিহাসের পাতাগুলোই হয়ে উঠেছে সবার জন্য উন্মুক্ত, জীবন্ত ও আকর্ষণীয়। চীনের লানচৌয়ের এই অনন্য প্রদর্শনী প্রমাণ করছে, ইতিহাস শুধু সংরক্ষণ করার বিষয় নয়; নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেওয়ারও বিষয়। উত্তর-পশ্চিম চীনের কানসু প্রদেশের রাজধানী লানচৌয়ের একটি শিল্পকলা প্রদর্শনী শতাব্দীপ্রাচীন চীনা বিশ্বকোষ ‘সিখু ছুয়ানশু’কে পণ্ডিতদের গণ্ডি থেকে বের করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। দুর্বোধ্য ধ্রুপদী চীনা ভাষার বিশাল এই সংকলন থেকে প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে ১২২টি আকর্ষণীয় চিত্র। এসব চিত্রের মধ্যে রয়েছে প্রাচীন ভারতীয় এক কাল্পনিক প্রাণী, প্রায় এক হাজার বছর আগের একটি নক্ষত্র-মানচিত্র এবং এক পরিশ্রমী সম্রাটের ব্যক্তিগত হিজিবিজি লেখা। ‘সিখু ছুয়ানশু’, যার অর্থ ‘চার কোষাগারের সম্পূর্ণ গ্রন্থাগার’, চীনের ...
চীনের জাতীয় দিবসে মহাকাশ থেকে শুভেচ্ছা

চীনের জাতীয় দিবসে মহাকাশ থেকে শুভেচ্ছা

China
চীনের জাতীয় দিবস উপলক্ষে মহাকাশ থেকে মাতৃভূমি ও নিজ দেশের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন কক্ষপথে থাকা মহাকাশ স্টেশন থিয়ানকংয়ের শেনচৌ-২৩ মিশনের তিন সদস্য। বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে তারা এ শুভেচ্ছা জানান। মিশনের কমান্ডার চু ইয়াংচু বলেন, ‘মহাকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সময় জাতীয় পতাকা সবসময় আমাদের সাথে থাকে। এটি আমাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেয় মাতৃভূমিকে হৃদয়ের গভীরে ধারণ করার এবং আমাদের মিশনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথা।’ বার্তা দিয়েছেন প্রথমবার মহাকাশ যাত্রায় অংশ নেয়া চাং চিইউয়ানও। এদিকে, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং অঞ্চল থেকে আসা প্রথম মহাকাশচারী লাই কা-ইং বলেন, পুলিশ কর্মকর্তা থেকে মহাকাশচারী—আমার মাতৃভূমিই আমাকে আরও দূর ও উচ্চতর এক অবস্থানে উন্নীত করেছে। আমি হংকং ও ম্যাকাওয়ের তরুণদের বলতে চাই: স্বপ্নের কোনো সীমানা নেই এবং প্রচেষ্টার ক্ষেত...
৫০ বিদেশি বিশেষজ্ঞ পেলেন চীনের ‘ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’

৫০ বিদেশি বিশেষজ্ঞ পেলেন চীনের ‘ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড’

China
চীনের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৫০ জন বিদেশি বিশেষজ্ঞকে ২০২৬ সালের চাইনিজ গভর্নমেন্ট ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড দিয়েছে দেশটির সরকার। বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত বিশেষজ্ঞদের অভিনন্দন জানান চীনের স্টেট কাউন্সিলর শেন ইছিন। অনুষ্ঠানে শেন বলেন, চীনের অর্থনীতি বর্তমানে উদ্ভাবন নির্ভর ও উচ্চমানের প্রবৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। এর মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে প্রয়োজনীয় স্থিতিশীলতা ও আস্থা তৈরি হচ্ছে। তিনি বলেন, বিদেশি বিশেষজ্ঞরা চীনের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার পাশাপাশি চীন ও অন্যান্য দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। চীনের আধুনিকায়ন প্রক্রিয়ায় দেশটির জনগণের সঙ্গে কাজ করতে আরও বেশি বিদেশি বিশেষজ্ঞকে এগিয়ে আসার আহ্বান জানান শেন ইছিন। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছানো এ...
যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির বিরুদ্ধে চীনের তদন্তের মেয়াদ বৃদ্ধি

যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতির বিরুদ্ধে চীনের তদন্তের মেয়াদ বৃদ্ধি

China
বিশ্বের উৎপাদন ও সরবরাহ চেইন ব্যাহত করা এবং পরিবেশবান্ধব পণ্যের বাণিজ্যে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলা তদন্তের মেয়াদ বাড়িয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। মামলার জটিলতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বুধবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৭ মার্চ শুরু হওয়া এই তদন্তের কাজ এখন আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিদেশি বাণিজ্য বাধা তদন্তসংক্রান্ত নিয়মাবলির সাথে সংগতি রেখেই এই মেয়াদ বাড়ানো হলো। এর আগে মার্চ মাসে মন্ত্রণালয় জানিয়েছিল, এই তদন্তের আওতাভুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের এমন কিছু কার্যক্রম ও নীতিমালা, যা চীনা প্রতিষ্ঠানগুলোর বাণিজ্য স্বার্থকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে। এর মধ্যে কিছু পদক্ষেপ চীন ও যুক্তরাষ্ট্রের যৌথভাবে স্বাক্ষরিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়ম এবং অন্যান্য অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা সমঝোতার লঙ্ঘন হতে পারে বল...
ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান চীনের

ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান চীনের

China
বৈশ্বিক শাসন সংক্রান্ত উদ্যোগের আলোকে একটি ন্যায়সংগত, সমতা ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থা গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে চীন। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ অফিস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধি চিয়া কুইত্য গত বুধবার মানবাধিকার কাউন্সিলের ৬৩তম অধিবেশনে এই আহ্বান জানান। প্যালেস অব নেশনসে অনুষ্ঠিত এই অধিবেশনে ৭১টি দেশের পক্ষে ‘আন্তর্জাতিক মানবাধিকার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক একটি যৌথ বিবৃতি পাঠকালে তিনি এই মন্তব্য করেন। যৌথ বিবৃতিতে চিয়া কুইত্য বলেন, বর্তমান জটিল ও অস্থির বিশ্ব পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে গভীর পরিবর্তন ঘটছে এবং একই সাথে বৈশ্বিক মানবাধিকার শাসনব্যবস্থাও গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখে রয়েছে। তিনি এ সময় মানবাধিকার উন্নয়নে জনগণের অধিকার, সার্বভৌম সমতা, ন্যায়বিচার ও সমতা এবং আইনের শাসন সংক্রান...
চীনের হুয়াংইয়ান দ্বীপের কাছে সাউদার্ন থিয়েটার কমান্ড ও চায়না কোস্টগার্ডের যৌথ অভিযান

চীনের হুয়াংইয়ান দ্বীপের কাছে সাউদার্ন থিয়েটার কমান্ড ও চায়না কোস্টগার্ডের যৌথ অভিযান

China
সেপ্টেম্বর ৩০: চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড হুয়াংইয়ান দ্বীপের পার্শ্ববর্তী জলসীমা ও আকাশসীমায় নৌ ও বিমানবাহিনীকে নিয়ে যুদ্ধপ্রস্তুতিমূলক টহল পরিচালনা করেছে। গতকাল (মঙ্গলবার)এ টহল পরিচালনা করা হয়। হুয়াংইয়ান দ্বীপ চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। সেপ্টেম্বর মাস থেকে থিয়েটার কমান্ড এ দ্বীপের পার্শ্ববর্তী জলসীমা ও আকাশসীমায় টহল ও নজরদারি জোরদার করেছে, সংশ্লিষ্ট সমুদ্র ও আকাশসীমার ওপর নিয়ন্ত্রণ বাড়িয়েছে, বিভিন্ন ধরনের লঙ্ঘন ও উস্কানিমূলক কর্মকাণ্ডের কার্যকর জবাব দিয়েছে। এ ছাড়া জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা দৃঢ়ভাবে রক্ষা করার পাশাপাশি দক্ষিণ চীন সাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দৃঢ়ভাবে বজায় রেখেছে পিএলএ। সূত্র: সিএমজি...
চীন-ব্রুনাই কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকীতে সি চিন পিং ও সুলতান হাসনাল বলকিয়াহর অভিনন্দনবার্তা বিনিময়

চীন-ব্রুনাই কূটনৈতিক সম্পর্কের ৩৫তম বার্ষিকীতে সি চিন পিং ও সুলতান হাসনাল বলকিয়াহর অভিনন্দনবার্তা বিনিময়

China
সেপ্টেম্বর ৩০: চীন ও ব্রুনাইয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে গতকাল (মঙ্গলবার) চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং ব্রুনাইয়ের সুলতান হাসনাল বলকিয়াহ অভিনন্দনবার্তা বিনিময় করেছেন। বার্তায় সি চিন পিং বলেন, চীন ও ব্রুনাইয়ের ঐতিহ্যবাহী বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং সময়ের পরীক্ষায় তা উত্তীর্ণ হয়েছে। দুই দেশ নিজ নিজ আধুনিকায়নের পথে এগিয়ে যাওয়ার সময় ছোট-বড় সব দেশের মধ্যে পারস্পরিক সম্মান, সমতা ও অভিন্ন উন্নয়নের একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি আরও বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৩৫ বছরে চীন ও ব্রুনাইয়ের রাজনৈতিক পারস্পরিক আস্থা আরও গভীর হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় ফলপ্রসূ অগ্রগতি হয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদান আরও ঘনিষ্ঠ হয়েছে। সি চিন পিং উল্লেখ করেন, গতবছর সুলতান হাসনাল বলকিয়াহ চীনে রাষ্ট্রীয় সফর করেন। সে সময় দুই পক্ষ অভিন্ন লক্ষ্...
বৃহস্পতিবার ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধ

বৃহস্পতিবার ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ প্রবন্ধ

China
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ ছিউশি ম্যাগাজিনে প্রকাশিত হবে আগামীকাল (বৃহস্পতিবার)। ‘অন্তর্ভুক্তিমূলক, মৌলিক ও নিরাপত্তা-জালভিত্তিক জীবনজীবিকা নির্মাণ জোরদার’ শিরোনামের এই প্রবন্ধে জোর দিয়ে বলা হয়েছে, চীনা বৈশিষ্ট্যসম্পন্ন আধুনিকায়নে জনগণের জীবনযাত্রার উন্নয়ন সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। প্রবন্ধে বলা হয়েছে, জনগণের উন্নত জীবনের আকাঙ্ক্ষাই চীনের লক্ষ্য। এই লক্ষ্য মহৎ, আবার সরলও। এটি হলো চূড়ান্তভাবে জনগণকে আরও উন্নত জীবনযাপনের সুযোগ করে দেওয়া। উন্নয়নের পথে জনগণের জীবনযাত্রার নিশ্চয়তা ও উন্নয়নের নীতি মেনে চলতে হবে, উন্নত জীবন গড়ার জন্য সম্মিলিত প্রচেষ্টাকে উৎসাহিত করতে হবে এবং ক্রমাগত জনগণের উন্নত জীবনের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। প্রবন্ধটিতে আরও বলা হয়েছে, জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি মেনে চলতে হবে এবং অন্তর্ভুক্তিমূ...
নিজস্ব উন্নয়নকে বৈশ্বিক কাঠামোর মধ্যে রাখে চীন: মুখপাত্র

নিজস্ব উন্নয়নকে বৈশ্বিক কাঠামোর মধ্যে রাখে চীন: মুখপাত্র

China
ডিসেম্বর ৩০: চীন সবসময় তার নিজস্ব উন্নয়নকে একটি বৈশ্বিক উন্নয়ন কাঠামোর মধ্যে রাখে। পারস্পরিক সুবিধা ও লাভজনক সহযোগিতার নীতি মেনে চলেছে চীন। চীন যৌথ উন্নয়নকে উৎসাহিত করছে এবং চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ব্যবহার করে সকল দেশকে আধুনিকায়নের দিকে চালিত করছে। বুধবার বেইজিংয়ে নিয়মিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। সূত্র: সিএমজি...
আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জাপানকে ‘তিন পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ মেনে চলার তাগিদ দেওয়া: চীনা মুখপাত্র

আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত জাপানকে ‘তিন পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ মেনে চলার তাগিদ দেওয়া: চীনা মুখপাত্র

China
জাপানকে ‘তিন পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ মেনে চলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাগিদ দেওয়া। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে সংশ্লিষ্ট প্রশ্নের জবাবে এ কথা বলেন। কুও চিয়াখুন বলেন, জাপান পারমাণবিক অস্ত্র রাখবে কি না, বিষয়টি আলোচনার প্রশ্ন নয়। জাপান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির স্বাক্ষরকারী দেশ। চুক্তির আওতায় দেশটি পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। পারমাণবিক অস্ত্র গ্রহণ না করা, উৎপাদন না করা এবং নিজের ভূখণ্ডে না রাখার নীতি জাপানের ঘোষিত ‘তিন পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’র মূল বিষয়। তিনি বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অধীনে জাপানের বাধ্যবাধকতা রয়েছে এবং এ বিষয়ে আলোচনার সুযোগ নেই। তিনি আরও বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ‘তিন পারমাণবিক অস্...