চীনের কুয়াংচৌতে বাস্তব জীবনে কাজ করছে বুদ্ধিমান রোবট - Mati News
Thursday, April 9

চীনের কুয়াংচৌতে বাস্তব জীবনে কাজ করছে বুদ্ধিমান রোবট

মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দক্ষিণাঞ্চলীয় শিল্পনগরী কুয়াংচৌ এ গবেষণাগার ছাড়িয়ে বাস্তব জীবনে দ্রুত জায়গা করে নিচ্ছে ‘এম্বডিড’ বুদ্ধিমান রোবট। মেট্রো স্টেশনের নিরাপত্তা থেকে শুরু করে আবাসিক এলাকায় টহল—বিভিন্ন কাজে এখন সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে এসব রোবট।

শহরের হুয়াংছুন মেট্রো স্টেশনে ইতোমধ্যে নিরাপত্তা কার্যক্রমে যুক্ত হয়েছে স্মার্ট রোবট। তারা যাত্রীদের ব্যাগ শনাক্ত করে, নিরাপত্তা প্রক্রিয়ায় সহায়তা দেয় এবং ভিড়ের সময় যাত্রী চলাচল নিয়ন্ত্রণে নির্দেশনা দেয়। কোনো অস্বাভাবিকতা শনাক্ত হলে দ্রুত সতর্কতাও জারি করতে পারে।

শুধু মেট্রোতেই নয়, আবাসিক এলাকাতেও দিনে বাসিন্দাদের স্বাগত জানানো এবং রাতে টহল দেওয়ার কাজ করছে তারা। ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই রোবট বসলে চার চাকার রূপ নেয়, ফলে সিঁড়ি ওঠা-নামা ও বাধা এড়ানো সহজ হয়।

এছাড়া মানুষের মতো হাত ব্যবহার করে ছোটখাটো কাজও করতে পারে তারা।

আজাদ/জেনিফার

তথ্য ও ছবি: সিসিটিভি

C:\Users\USER\Pictures\vlcsnap-2026-03-20-13h56m48s775.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *