মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় আইনসভা (এনপিসি)-এর ১৪তম অধিবেশনের চতুর্থ সেশনের প্রস্তুতিমূলক বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অধিবেশনের জন্য যে এজেন্ডাগুলো গৃহীত হয়েছে—
–সরকারের কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন পর্যালোচনা করা;
–২০২৬-২০৩০ সময়কালের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া রূপরেখা পরীক্ষা করা;
– ২০২৫ সালের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন এবং ২০২৬ সালের খসড়া পরিকল্পনা ও সংশ্লিষ্ট প্রতিবেদন পরীক্ষা করা;
– ২০২৫ সালের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেট বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন এবং ২০২৬ সালের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেটের খসড়া পরীক্ষা করা;
– এনপিসি স্থায়ী কমিটির উত্থাপিত পরিবেশবিষয়ক কোডের খসড়া পর্যালোচনার বিল বিবেচনা করা;
– জাতিগত ঐক্য ও অগ্রগতি আইনের খসড়া পর্যালোচনার বিল বিবেচনা করা;
– জাতীয় উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত আইনের খসড়া পর্যালোচনার বিল বিবেচনা করা;
– এনপিসি স্থায়ী কমিটির কার্যপ্রতিবেদন পর্যালোচনা করা;
–সুপ্রিম পিপলস কোর্টের কার্যপ্রতিবেদন ও সুপ্রিম পিপলস কোর্টের প্রকিউরেটরেটের কার্যপ্রতিবেদন পর্যালোচনা করা;
– আইনের সংশোধন এবং কিছু আইন ও সিদ্ধান্তের প্রস্তাবিত ব্যবস্থাপনা সম্পর্কে এনপিসি স্থায়ী কমিটির প্রতিবেদন পর্যালোচনা করা।
উল্লেখ্য, এনপিসি হলো চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা সংস্থা, যেখানে দেশের গুরুত্বপূর্ণ নীতি, পরিকল্পনা ও আইন প্রণয়ন সম্পর্কিত সিদ্ধান্ত গৃহীত হয়।
নাহার/ফয়সল
সিএমজি
v



















