পারমাণবিক স্থাপনায় সশস্ত্র হামলার তীব্র প্রতিবাদ চীনের: আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান - Mati News
Wednesday, April 1

পারমাণবিক স্থাপনায় সশস্ত্র হামলার তীব্র প্রতিবাদ চীনের: আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান

মার্চ ৩১: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং ইরানের পারমাণবিক স্থাপনার ওপর মার্কিন হামলার সম্ভাবনার তীব্র বিরোধিতা করেছেন। মাও নিং বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষা ও তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় যে কোনো সশস্ত্র হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও সংস্থার সনদের পরিপন্থী।

তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের হামলা ‘পারমাণবিক অস্ত্রের বিস্তার-রোধ চুক্তি’র মর্যাদাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক পরমাণু অপ্রসারণ ব্যবস্থাকে দুর্বল করে দেয়, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

তিনি বলেন, চীন এ ধরনের হামলার তীব্র নিন্দা জানায় এবং ইরানের পারমাণবিক সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনা বৃদ্ধি এড়ানোর আহ্বান জানায় বেইজিং।

সূত্র: সিএমজি

C:\Users\chengmin.BANA12045D23\Desktop\微信截图_20260331161234.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *