১০০ কোটি ডলার তহবিল পেল ফেই-ফেই লির এআই স্টার্টআপ - Mati News
Monday, March 16

১০০ কোটি ডলার তহবিল পেল ফেই-ফেই লির এআই স্টার্টআপ

বিশ্বখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ফেই ফেই লির প্রতিষ্ঠিত স্টার্টআপ ওয়াল্র্ড ল্যাবস নতুন করে ১০০ কোটি ডলার সংগ্রহ করেছে। কোম্পানিটি ‘স্পেশাল ইন্টেলিজেন্স’ নামে নতুন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে কাজ করছে।

বুধবার প্রতিষ্ঠানটি জানায়, বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে চিপ নির্মাতা এএমডি ও এনভিডিয়া, সফটওয়্যার প্রতিষ্ঠান অটোডেস্ক, এমারসন কালেক্টিভ, ফিডেলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ এবং সিসহ আরও কয়েকটি সংস্থা। এর মধ্যে অটোডেস্ক একাই বিনিয়োগ করেছে ২০ কোটি ডলার। স্টার্টআপটির পরামর্শক হিসেবেও কাজ করবে প্রতিষ্ঠানটি।

fei fei li

স্পেশাল ইন্টেলিজেন্স মূলত এমন একটি এআই পদ্ধতি, যা শুধু ছবি বা লেখার মতো দ্বিমাত্রিক ডেটা নয়—বরং বাস্তব বিশ্বের ত্রিমাত্রিক গঠন কীভাবে কাজ করে তা বোঝার সক্ষমতা তৈরি করে। ওয়ার্ল্ড ল্যাবসের মডেলগুলো থ্রিডি পরিবেশ বোঝা, তৈরি করা এবং সেটার সঙ্গে ব্যবহারকারীর এক ধরনের মিথষ্ক্রীয়া তৈরি করতে পারে।

জন্মসূত্রে চীনা নাগরিক ফেই-ফেই লি ২০২৪ সালের সেপ্টেম্বরে ২৩ কোটি ডলারের তহবিল সংগ্রহ করে কোম্পানিটি চালু করেন। তিনি বলেন, ভবিষ্যতে এই প্রযুক্তি অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি এবং রোবোটিক্সে বড় ভূমিকা রাখবে।

এখন ওয়ার্ল্ড ল্যাবসের পাশাপাশি গুগুল ডিপমাইন্ডসহ আরও কিছু প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড মডেল’ নামে পরিচিত উন্নত এআই নিয়ে কাজ করছে।

মেটার সাবেক প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেছুনও সম্প্রতি মেটা ছেড়ে নতুন এএমআই ল্যাবস গড়েছেন। সেখানেও একই ধরনের ওয়ার্ল্ড মডেল প্রযুক্তি উন্নয়নের পরিকল্পনা রয়েছে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *