২০২৬ সালে সম্পূর্ণ চেইনের মূল প্রযুক্তির অগ্রগতিতে সচেষ্ট চীন - Mati News
Thursday, March 26

২০২৬ সালে সম্পূর্ণ চেইনের মূল প্রযুক্তির অগ্রগতিতে সচেষ্ট চীন

মার্চ ৫: আজ (বৃহস্পতিবার) সকালে বেইজিংয়ে চতুর্দশ এনপিসির চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। এ বছরের সরকারি কার্যবিবরণী উপস্থাপন করতে গিয়ে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং জানান, ২০২৬ সালে চীন উচ্চমানের বিজ্ঞান ও প্রযুক্তি স্বনির্ভরতা দ্রুত বাড়াবে। সেইসঙ্গে সম্পূর্ণ চেইনের মূল প্রযুক্তির গুরুত্বপূর্ণ খাতে অগ্রগতি ত্বরান্বিত করবে এবং বিজ্ঞান ও শিল্প খাতের উদ্ভাবনের গভীর সমন্বয় বাস্তবায়ন করবে।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নে কৌশলগত অগ্রাধিকার অঞ্চলগুলোতে পরিকল্পনা জোরদার করা হবে এবং আরও বেশি উদ্ভাবনী সাফল্য অর্জনের চেষ্টা করা হবে। মৌলিক গবেষণায় বরাদ্দ বাড়ানো হবে এবং দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল সহায়তা দেওয়া হবে।

কার্যবিবরণীতে লি ছিয়াং আরও জানান, বেইজিং, শাংহাই ও কুয়াংতং-হংকং-ম্যাকাও এলাকায় আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্র গড়ে তোলা হবে, যাতে বিশ্বমানের উদ্ভাবনী ঘাঁটি তৈরি করা যায়। বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্ভাবনী নেতৃত্ব জোরদার করা হবে এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে উদ্ভাবনী ইউনিট গঠনে সমর্থন দেওয়া হবে। পাশাপাশি, জাতীয় গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্পের পরিসর বাড়ানো হবে।

নতুন করে তৈরি হওয়া খাতে মেধাস্বত্ত্ব সংরক্ষণ ব্যবস্থা আরও উন্নত করা হবে। মূল প্রযুক্তি খাতের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠানের নিয়মিত আইপিও অর্থায়ন, একীভূতকরণ ও অধিগ্রহণে বিশেষ সুবিধা দেওয়া হবে।

(সুবর্ণা/ফয়সল/রুবি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *