শান্তিনগরে মেহমান টাওয়ারে আগুন - Mati News
Friday, February 13

শান্তিনগরে মেহমান টাওয়ারে আগুন

আগুনরাজধানীর শান্তিনগরের একটি ৯ তলা আবাসিক ভবনে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পীরসাহেবের গলির ৯ তলা ভবনের ৫ তলায় আগুন লাগে। ভবনটির নাম মেহমান টাওয়ার।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে তারা সক্ষম হন। তবে কেউ আটকা পড়েনি বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *