মাছের ভবিষ্যৎ বাঁচাতে জোরাল পদক্ষেপ চীনের
ভবিষ্যতের পৃথিবীতে মাছ যেন সহসা বংশবৃদ্ধি নিয়ে বিপদে না পড়ে সেই লক্ষ্যে ব্যবস্থাপনা জোরদার করতে নানা পদক্ষেপ নিয়েছে চীন। অবৈধ মাছ ধরা রোধ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং ‘সমুদ্রভিত্তিক অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন মানবসমাজ’ গঠনের লক্ষ্যে চীন সক্রিয় ভূমিকা পালন করছে বলে শাংহাইয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
চলতি বছর পোর্ট স্টেট মেজারস অ্যাগ্রিমেন্ট (পিএসএমএ) বাস্তবায়নের দশম বার্ষিকী। ২০১৬ সালে কার্যকর হওয়া এই চুক্তি এখন ইউরোপীয় ইউনিয়নসহ ৮৫টি পক্ষকে অন্তর্ভুক্ত করেছে। এটি অবৈধ, অনিবন্ধিত ও অনিয়ন্ত্রিত মাছ ধরা প্রতিরোধ করার লক্ষ্যে গৃহীত বিশ্বের প্রথম বাধ্যতামূলক আন্তর্জাতিক কাঠামো।
চীন ২০২৫ সালের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে পিএসএমএ-তে যোগ দেয়। বৈশ্বিক সামুদ্রিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় অংশগ্রহণ, আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন এবং সামুদ্রিক মৎস্যসম্পদ সুরক্ষায় এটিকে চীনের একট...






