abc, Author at Mati News
Sunday, September 6

Author: abc

দুর্যোগপরবর্তী পুনরুদ্ধারকাজে চীনের সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: নেপালি গণমাধ্যমকর্মী

দুর্যোগপরবর্তী পুনরুদ্ধারকাজে চীনের সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: নেপালি গণমাধ্যমকর্মী

China
সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের পর চীন নেপালকে ত্রাণ-সরঞ্জাম, চিকিত্সা ও সংশ্লিষ্ট সামগ্রী, এবং আর্থিক সহায়তা প্রদান করেছে এবং দুর্যোগকবলিত এলাকায় পরিবহনব্যবস্থা পুনরুদ্ধারে সহায়তা করেছে। এশিয়া-প্যাসিফিক মিডিয়া সামিট চলাকালে, চীন-নেপাল সীমান্ত অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগ এবং নেপালে চীনের ত্রাণকার্যক্রম প্রসঙ্গে, নেপালের জাতীয় সংবাদ সংস্থার নির্বাহী সম্পাদক শরত্চন্দ্র ভান্ডারী সিএমজিকে দেওয়া এক সাংক্ষাত্কারে এ সব কথা বলেন। তিনি ২০১৫ সালের নেপাল ভূমিকম্পের সময় চীনের দেওয়া জরুরি সহায়তার কথাও স্মরণ করে বলেন, চীন বছরের পর বছর ধরে, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নেপালকে ধারাবাহিকভাবে সহায়তা করে আসছে। তিনি আরও বলেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে সতর্ক করা এবং তা মোকাবিলা করার সক্ষমতা বাড়াতে চীন ও নেপাল রিমোট সেন্সিং পর্যবেক্ষণ এবং দুর্যোগ তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে সহযোগিত...
চীনের সিচাংয়ে ভূমিধসে আটকাপড়া নেপালি সীমান্তবাসীদের সহায়তা

চীনের সিচাংয়ে ভূমিধসে আটকাপড়া নেপালি সীমান্তবাসীদের সহায়তা

China
দক্ষিণ-পশ্চিম চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের চিয়াং শহরে ভয়াবহ ভূমিধসের কারণে আটকাপড়া নেপালি সীমান্তবাসীরা সহায়তা পেয়েছেন। চীন কর্তৃপক্ষ তাদের সুশৃঙ্খলভাবে বাড়ি ফেরা অথবা সেখানে অবস্থান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। গত ২৬ আগস্ট নেপালে বরফ ও পাথর ধসের ফলে সৃষ্ট এই ভূমিধস সিচাংয়ের চিয়াং বন্দর এলাকা দিয়ে বয়ে যায়। এতে শুক্রবার বিকেল পর্যন্ত ৩১ জন নিহত এবং ৫৩১ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এই দুর্যোগের ফলে বন্দরের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হয় এবং চীনা অংশে যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়, যার ফলে কিছু নেপালি সীমান্তবাসী ওই শহরে আটকা পড়েন। দুর্যোগের পরপরই চীন সরকার বিদেশি নাগরিকদের পুনর্বাসন ও সহায়তার জন্য দ্রুত জরুরি পদক্ষেপ গ্রহণ করে। পাশাপাশি, আটকাপড়া নেপালি সীমান্তবাসীদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ, তাদের উদ্বেগের বিষয়গুলো সমাধান এবং সুশৃঙ্খলভাবে ফিরে যাওয়ার প্রক্রি...
চীন-কম্বোডিয়া সরকারি-বেসরকারি খাত সংলাপ প্রক্রিয়ার দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

চীন-কম্বোডিয়া সরকারি-বেসরকারি খাত সংলাপ প্রক্রিয়ার দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

China
চীন-কম্বোডিয়া সরকারি-বেসরকারি খাত সংলাপ প্রক্রিয়ার দ্বিতীয় বৈঠক বৃহস্পতিবার নমপেনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কম্বোডিয়ার উপ-প্রধানমন্ত্রী ও ‘কম্বোডিয়া উন্নয়ন কাউন্সিলে’র প্রথম ভাইস-চেয়ারম্যান সান চানথল, কম্বোডিয়ায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং ওয়েনবিন এবং কম্বোডিয়ার ২০টিরও বেশি মন্ত্রণালয়ের ৭০ জনেরও বেশি কর্মকর্তা ও চীনা অর্থায়নে পরিচালিত ৭০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। নিজের বক্তব্যে চানথল উল্লেখ করেন যে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম বৈঠকের পর থেকে কম্বোডিয়া দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী চীনা অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর চাহিদাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে এবং অধিকাংশ সমস্যার যথাযথ সমাধান করা হয়েছে। তিনি আরও বলেন, কম্বোডিয়া দৃঢ়ভাবে ব্যবসায়িক পরিবেশের সংস্কার এগিয়ে নেবে, টেলিযোগাযোগ ও অনলাইন জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং বিনিয়োগকারী ও পর্যটকদের নি...
দুর্নীতি দমনে জোর চীনের

দুর্নীতি দমনে জোর চীনের

China
চীনের দুর্নীতিবিরোধী প্রধান লি সি শৃঙ্খলা-পরিদর্শন ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা কমিউনিস্ট পার্টির (সিপিসি) পূর্ণাঙ্গ ও কঠোর আত্ম-শাসন এবং দুর্নীতি-বিরোধী লড়াইকে এগিয়ে নিতে জোরালো প্রচেষ্টা চালান। সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের সম্পাদক লি সি, দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এক পরিদর্শন ও পর্যালোচনা সফরের সময় এই মন্তব্য করেন। সফরকালে লি ১৯৩৫ সালের 'লং মার্চ'-এর সময় অনুষ্ঠিত ‘চুনয়ি বৈঠক’-এর স্থানটি পরিদর্শন করেন। এই বৈঠকটিকে পার্টির ইতিহাসে একটি মাইলফলক হিসেবে গণ্য করা হয়, কারণ এটি পার্টির প্রথম প্রজন্মের কেন্দ্রীয় যৌথ নেতৃত্বের গঠনের সূচনা করেছিল। লি জোর দিয়ে বলেন যে, লং মার্চ এবং চুনয়ি বৈঠকের চেতনা সিপিসির মূল্যবান আধ্যাত্মিক সম্পদের অংশ; তিন...
জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে চীন-রাশিয়া

জ্বালানি সহযোগিতা বাড়াচ্ছে চীন-রাশিয়া

Default
আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিতি ও ভূ-রাজনৈতিক সংঘাতের মধ্যে চীন ও রাশিয়া জ্বালানি সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক বাজারের স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাশিয়ার ভ্লাদিভোস্তকে অষ্টম চীন-রাশিয়া এনার্জি ব্যবসায়ী ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিং সুয়ে সিয়াং। তিনি জানান, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের দূরদর্শী দিকনির্দেশনা এই কৌশলগত অংশীদারিত্বের মূল শক্তি। পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার এবং কৌশলগত যোগাযোগ বাড়িয়ে সহযোগিতা এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি উল্লেখ করেন, চীন ও রাশিয়ার এই পারস্পরিক লাভজনক সহযোগিতা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে সরাসরি অবদান রাখছে। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে জ্বালানি শিল্প ও সরবরাহ শৃঙ্খলের নিরবচ্ছিন্ন প্রবাহ বজায় রাখতে যৌথ প্রক্রিয়াগুলো ব্যবহারের ওপর তিনি গুরুত্ব দেন। একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং উন্মুক্ত...
দুর্যোগ মোকাবিলায় চীন-লাওসের যৌথ মহড়ার প্রস্তুতি

দুর্যোগ মোকাবিলায় চীন-লাওসের যৌথ মহড়ার প্রস্তুতি

Default
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে চলতি সেপ্টেম্বরে লাওসে যৌথ মানবিক চিকিৎসা উদ্ধার মহড়া করবে চীন ও লাওস। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন শুক্রবার এ তথ্য জানান। তিনি বলেন, ‘পিস ট্রেন’ সিরিজের এটি হবে ষষ্ঠ মহড়া। এতে শক্তিশালী টাইফুনের পর মানবিক চিকিৎসা কার্যক্রমের পরিস্থিতি তৈরি করা হবে। যৌথভাবে ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার, আহতদের সরিয়ে নেয়া, স্বাস্থ্য ও মহামারি প্রতিরোধ এবং মানসিক সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হবে। চিয়াং বিন জানান, পহেলা সেপ্টেম্বর পর্যন্ত উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ চীন সাগরে ২৪টি টাইফুন সৃষ্টি হয়েছে, যা গড়ের তুলনায় ১০ দশমিক ৪টি বেশি। ২০১৭ সালে শুরু হওয়া ‘পিস ট্রেন’ চীন-লাওস সামরিক স্বাস্থ্য সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর আগে বন্যা, ভূমিধস এবং ভূমিকম্পের মতো দুর্যোগ পরিস্থিতি নিয়ে মহড়া হয়েছে। এবারের আয়োজনে লাওসের সামরিক সদস্য ও বেসামরিকদে...
চীনের ফুচিয়ানে ভারী বৃষ্টি ও টাইফুনে প্রায় ৬ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

চীনের ফুচিয়ানে ভারী বৃষ্টি ও টাইফুনে প্রায় ৬ লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে

China
টানা ভারী বৃষ্টিপাত ও টাইফুনের প্রভাবে চীনের পূর্ব উপকূলীয় ফুচিয়ান প্রদেশের ঝুঁকিপূর্ণ উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চল থেকে শুক্রবার রাতের মধ্যে মোট ৫ লক্ষ ৯৯ হাজার ৩০০ জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। প্রদেশটির বন্যা নিয়ন্ত্রণ ও খরাত্রাণ সদর দপ্তরের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ফুচিয়ান প্রদেশের বিভিন্ন বিভাগ দুর্গত এলাকায় জরুরি উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ এবং পরবর্তী পুনর্গঠন কাজের জন্য জরুরি ভিত্তিতে ২১ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে। এছাড়া প্রদেশটিতে বন্যা নিয়ন্ত্রণের জন্য তৃতীয় সর্বোচ্চ অর্থাৎ ‘লেভেল-৩’ এবং টাইফুনের জন্য ‘লেভেল-৪’ জরুরি সতর্কতা জারি করা হয়েছে। চলতি বছরের ১৮তম টাইফুন ‘সওদেল’ বৃহস্পতিবার সকালে ফুচিয়ান প্রদেশের চাংচৌ শহরের চাংপু কাউন্টিতে আঘাত হানে। শক্তিশালী বাতাস ও ভারী বর্ষণের আশঙ্কায় এই টাইফুনের প্রভাবে হাজার হাজার মানুষকে আগে থেকেই...
চীন-রোমানিয়া ও ক্রোয়েশিয়ার নতুন বিমান রুট চালু

চীন-রোমানিয়া ও ক্রোয়েশিয়ার নতুন বিমান রুট চালু

China
চীনের রাজধানী বেইজিংয়ের সঙ্গে রোমানিয়ার বুখারেস্ট ও ক্রোয়েশিয়ার জাগরেবকে যুক্ত করে নতুন করে সরাসরি বিমান রুট চালু করেছে এয়ার চায়না। শুক্রবার এ রুটে প্রথম ফ্লাইটের মধ্য দিয়ে কয়েক বছর বন্ধ থাকা চীন-রোমানিয়ার সরাসরি যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় শুরু হল। একইসঙ্গে ক্রোয়েশিয়ার সঙ্গে চীনের এটিই প্রথম সরাসরি বিমান সংযোগ। সিএ৯১৩ ও সিএ৯১৪ ফ্লাইট নম্বরে পরিচালিত রুটটি বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে বুখারেস্টে যাত্রাবিরতির পর জাগরেবে পৌঁছাবে। প্রাথমিকভাবে সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার ফ্লাইট পরিচালিত হবে। রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক কালিন মিত্রি’র মতে, সরাসরি বিমান যোগাযোগ শুধু যাতায়াতের সুবিধা বাড়ায় না, আন্তর্জাতিক সহযোগিতারও গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। রোমানিয়ায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চেন ফেং বলেন, সরাসরি ফ্লাইট পুনরায় চালু হওয়া দু’দেশের জনগণ...
দুর্যোগ মোকাবিলায় চীনের সহায়তার প্রশংসা নেপালের পররাষ্ট্রমন্ত্রীর

দুর্যোগ মোকাবিলায় চীনের সহায়তার প্রশংসা নেপালের পররাষ্ট্রমন্ত্রীর

China
ভয়াবহ ভূমিধসের পর চীনের পক্ষ থেকে শেয়ার করা স্যাটেলাইট ও অন্যান্য পর্যবেক্ষণ ডেটা নেপালের চলমান উদ্ধারকাজে জোরালো ভূমিকা রাখছে। একইসঙ্গে এই ডেটাগুলো কর্তৃপক্ষকে সম্ভাব্য পরবর্তী ঝুঁকিগুলো চিহ্নিত করতে এবং অতিরিক্ত ক্ষয়ক্ষতি রোধ করতে সহায়তা করছে বলে জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। সম্প্রতি বার্তা সংস্থা সিনহুয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেন, ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয় সম্পর্কে আমাদের সতর্ক রাখতে চীন প্রায় রিয়েল-টাইম বা তাৎক্ষণিক তথ্য দিয়ে সহযোগিতা করছে। দুর্যোগের পরপরই চীন বিভিন্ন স্তরে নেপালের প্রতি সংহতি ও সমর্থন জানিয়েছে উল্লেখ করে তিনি জানান, নেপালের প্রয়োজন অনুযায়ী ত্রাণসামগ্রী ও কারিগরি সহায়তার অনুরোধ করা হলে চীনা পক্ষ তাতে অত্যন্ত ইতিবাচক সাড়া দিয়েছে। এই সংকটময় মুহূর্তে চীন সরকারের দেওয়া অত্যন্ত সক্রিয় সমর্থনের জন্য নেপাল সরকার ও জন...
সিচাংয়ে ভূমিধস দুর্গতদের সহায়তায় অনুদান ছাড়িয়েছে ৬৬ কোটি ইউয়ান

সিচাংয়ে ভূমিধস দুর্গতদের সহায়তায় অনুদান ছাড়িয়েছে ৬৬ কোটি ইউয়ান

Default
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চ লের শিগাতসে শহরের জিরং বন্দরের কাছে ভয়াবহ ভূমিধসের পর ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সংগৃহীত দাতব্য অনুদানের পরিমাণ ৬৬ কোটি ইউয়ান ছাড়িয়েছে। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য দেশজুড়ে বিভিন্ন উৎস থেকে এই অনুদান সংগ্রহ করা হয়েছে। জিরং বন্দরের কাছে সংঘটিত এই ব্যাপক ভূমিধসের পর ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি সহায়তা, পুনর্বাসন ও দুর্যোগ মোকাবিলায় অর্থ ও অন্যান্য সম্পদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। সূত্র: সিএমজি...
ভানুয়াতু পৌঁছেছে পঞ্চম চীনা মেডিকেল টিম

ভানুয়াতু পৌঁছেছে পঞ্চম চীনা মেডিকেল টিম

China
ভানুয়াতুর স্বাস্থ্যসেবায় সহযোগিতা দিতে পঞ্চম চীনা মেডিকেল টিম শনিবার দেশটির রাজধানী পোর্ট ভিলায় পৌঁছেছে। ১১ সদস্যের দলটি শুক্রবার বেইজিং থেকে যাত্রা শুরু করে। এবারের মেডিকেল টিমে প্রথমবারের মতো রেডিওলজি ও নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞের পাশাপাশি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ রয়েছেন। ভানুয়াতুতে এক বছর দায়িত্ব পালনের সময় তারা ভানুয়াতু-চীন মেডিকেল সেন্টারের উন্নয়ন এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেবেন। দলের অন্যতম প্রধান লক্ষ্য হলো ল্যাপারোস্কোপিক সার্জারি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা এবং ঐতিহ্যবাহী চীনা চিকিৎসাব্যবস্থার (টিসিএম) বিভিন্ন উদ্যোগ আরও এগিয়ে নেওয়া। এর আগে চার দফায় ভানুয়াতুতে পাঠানো চীনা মেডিকেল টিমগুলো সার্জারি, অভ্যন্তরীণ চিকিৎসা, ইউরোলজি, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা, অ্যানেসথেশিওলজি ও দন্ত চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে ভানুয়াতুর স্বাস্থ্যসেবা ব্যবস্থার একাধিক ঘ...
বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত চীন

বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে প্রস্তুত চীন

China
বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে নিকারাগুয়ার সঙ্গে চীনের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কুও চিয়াখুন বলেন, চীন সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটল এবং প্রতিটি দেশের নিজস্ব জাতীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করার পক্ষে। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও উভয়ের জন্য কল্যাণকর সহযোগিতার ভিত্তিতে নিকারাগুয়া এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে চীন। নিকারাগুয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে অভিন্ন উন্নয়ন ও পারস্পরিক কল্যাণে কাজ করার বিষয়ে চীনের অবস্থানও এ বক্ত...
সিরিয়ার রাসায়নিক অস্ত্র দ্রুত ধ্বংসের আহ্বান চীনের

সিরিয়ার রাসায়নিক অস্ত্র দ্রুত ধ্বংসের আহ্বান চীনের

China
সিরিয়ায় ২০১৪ সালের পর প্রথমবার রাসায়নিক অস্ত্রের গোলাবারুদ ধ্বংসের বিষয়টি যাচাই করেছে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (ওপিসিডব্লিউ)। এ অগ্রগতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সিরিয়ায় অবশিষ্ট রাসায়নিক অস্ত্র ও সংবেদনশীল রাসায়নিক পদার্থ দ্রুত শনাক্ত করে ধ্বংস করার আহ্বান জানিয়েছে চীন। বৃহস্পতিবার সিরিয়ার রাসায়নিক অস্ত্র ইস্যু পর্যালোচনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি উঠে আসে। জাতিসংঘের নিরস্ত্রীকরণবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল ও হাই রিপ্রেজেন্টেটিভ ইজুমি নাকামিৎসু জানান, সিরিয়ায় ৪২টি বিমানবোমা ধ্বংসের বিষয়টি ওপিসিডব্লিউ যাচাই করেছে। দেশটিতে রাসায়নিক অস্ত্রের গোলাবারুদ ধ্বংসের নির্মূলকে গুরুত্বপূর্ণ অগ্রগতিও বলেও উল্লেখ করেন তিনি। জাতিসংঘের বৈঠকে চীনের উপ-স্থায়ী প্রতিনিধি সুন লেই সিরিয়াকে রাসায়নিক অস্ত্র ধ্বংসের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। তিনি বলেন, সিরিয়া...
রাশিয়ায় মাইন অপসারণ মহড়ায় অংশ নেবে চীন

রাশিয়ায় মাইন অপসারণ মহড়ায় অংশ নেবে চীন

China
রাশিয়ায় মানবিক মাইন অপসারণবিষয়ক একটি মাঠপর্যায়ের প্রশিক্ষণ মহড়ায় অংশ নিচ্ছে চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) সদস্যরা। শুক্রবার চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক প্লাসের মানবিক মাইন অপসারণবিষয়ক বিশেষজ্ঞ ওয়ার্কিং গ্রুপের মহড়া হবে আগামী ৭ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। মুখপাত্র বলেন, বিভিন্ন ধরনের বিস্ফোরক দিয়ে দূষিত এলাকায় বহুজাতিক বাহিনীর যৌথ মানবিক মাইন অপসারণ কার্যক্রমের পরিস্থিতি ধরে পরিচালিত হবে ওই মহড়া। এতে যুদ্ধক্ষেত্র থেকে বিস্ফোরক অপসারণ, যান্ত্রিকভাবে মাইন পরিষ্কার, মাইন শনাক্তকারী কুকুরের ব্যবহার এবং তাৎক্ষণিকভাবে তৈরি বিস্ফোরক ডিভাইস অপসারণের প্রশিক্ষণ দেওয়া হবে। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও মাইন অপসারণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার হবে বলেও বিশ্বাস করেন চিয়াং বিন।...
চীনে চলছে ২০২৬ বিশ্ব পাওয়ার ব্যাটারি সম্মেলন

চীনে চলছে ২০২৬ বিশ্ব পাওয়ার ব্যাটারি সম্মেলন

China
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিছুয়ান প্রদেশের ইবিন শহরে চলছে ২০২৬ বিশ্ব পাওয়ার ব্যাটারি সম্মেলন। বৃহস্পতিবার শুরু হওয়া দু’দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পাওয়ার ব্যাটারি শিল্প ও প্রযুক্তি খাতের নেতারা অংশ নিচ্ছেন। ‘সবার জন্য বৈদ্যুতিক শক্তি, প্রবৃদ্ধিতে সমন্বয়’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে ১৮টি দেশের ৮০০-র বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। পাওয়ার ব্যাটারির প্রযুক্তিগত উদ্ভাবন, শিল্পের সমন্বিত বিকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে এতে আলোচনা হচ্ছে। সম্মেলনে প্লেনারি সেশন, বিভিন্ন বিষয়ভিত্তিক বৈঠক ও বড় পরিসরের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে পাওয়ার ব্যাটারি শিল্পের সঙ্গে অন্যান্য খাতের সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এ বছর সম্মেলনের সম্মানিত অতিথি দেশ স্পেন। অনুষ্ঠানে চীনে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত মার্তা বেতানজোস রইগ বলেন, চীনা কোম্পানিগুলোর জন্য শু...