খালি পেটে যে পানীয় খেলে ফ্যাটি লিভার সারবে
গ্যাস ও অম্বলের সমস্যা চিরন্তন। এ সমস্যায় নাজেহাল অনেকেই। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেই গলা-বুক জ্বালার সমস্যা অনেকেরই আছে। তার ওপর ফ্যাটি লিভার থাকলে তো কথাই নেই। কিছু খেলেই গ্যাস ও বদহজম হয়। খাবার হজম তো হবেই না—সবসময়েই বমি ভাব থাকবে। সে ক্ষেত্রে শুধু ওষুধে ভরসা না করে ঘরোয়া পথ্যও খেতে হবে নিয়ম করে। অম্বল সারাতে ও ফ্যাটি লিভার নির্মূল করতে সকাল সকাল খেতে হবে এক বিশেষ পানীয়।
এ বিষয়ে চিকিৎসকরা বলছেন, পাকস্থলীর ভেতরে হাইড্রোকোলিক অ্যাসিড স্বাভাবিকভাবেই নিঃসৃত হয়। কিন্তু যখন খাওয়াদাওয়ায় লাগাতার অনিয়ম চলতে থাকে, তখন অ্যাসিড নিঃসরণের মাত্রা বেড়ে যায়। আবার খাদ্যনালি ও পাকস্থলীর সংযোগস্থলে গঠনগত ত্রুটি থাকলেও পাকস্থলীতে নিঃসৃত অ্যাসিড ওপরে উঠে আসে এবং অম্বল হতে থাকে। এসব সমস্যার পাকাপাকি সমাধান শুধু ওষুধে হয় না। এর জন্য ঘরোয়া পথ্যও প্রয়োজন পড়ে।
আর গ্যাস-অম্বল কিংবা ল...
