যে খাবারগুলো আপনার ত্বকের সৌন্দর্য নষ্ট করে
যে খাবারগুলো আপনার ত্বকের সৌন্দর্য নষ্ট করে
সুন্দরী হয়ে উঠতে কে না চায় বলুন! তাই না গত এক দশকে দেশি-বিদেশি কসমেটিক্সের রমরমা এত বেড়েছে। একথা ঠিক যে কসমেটিক্স ব্যবহার করে সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব, কিন্তু আপনাদের কি জানা আছে ত্বককে সুন্দর করে তুলতে শুধু দামি প্রসাধনী দ্রব্যের ব্যবহার করলেই চলে না। সেই সঙ্গে কী ধরনের খাবার খাচ্ছেন, তার উপরও নজর দিতে হয়। কারণ আমাদের ডায়েটের সঙ্গে স্কিনের ভাল-মন্দের সরাসরি যোগ রয়েছে। এই কারণেই তো এই প্রবন্ধ এমন কিছু খাবার সম্পর্কে আলোচনা করা হল, যা বেশি মাত্রায় খেলে ত্বকের সৌন্দর্য একেবারে কমে যায়।
কেন এই খাবারগুলি বেশি খেলে কী হতে পারে? গবেষণা বলছে এই প্রবন্ধে আলোচিত খাবারগুলি যদি কেউ বেশি মাত্রায় খাওয়া শুরু করেন, তাহলে ধীরে ধীরে ত্বকের মারাত্মক ক্ষতি হতে শুরু করে, সেই সঙ্গে কোলাজেনের উৎপাদন কমে যাওয়ার কারণে ত্বকের সৌন্দর্যও কমে যায় চোখে পরার...














