বাকৃবিতে চারণের নবীন আগমনী উৎসব: নবীনদের বরণে এক মনোমুগ্ধকর আয়োজন
সিদ্ধার্থ চক্রবর্তী: নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চারণ সাংস্কৃতিক কেন্দ্রের 'নবীন আগমনী উৎসব' অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি শনিবার বিকেল ৫:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে বর্ণিল এই আয়োজন শুরু হয়।
সাংস্কৃতিক পরিবেশনায় ভাষার চেতনা ও সময়ের গল্প
অনুষ্ঠানের প্রথম অংশে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে ভাষা আন্দোলনের চেতনায় নানা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করা হয়। ৫২’র ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত মুনির চৌধুরীর বিখ্যাত নাটক 'কবর' অবলম্বনে মঞ্চস্থ হয় 'লাশের দেশ'। এতে জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র-জনতার আত্মত্যাগের চিত্র তুলে ধরা হয়, যা বর্তমান সময়ের ঘটনাপ্রবাহের সঙ্গে এক মেলবন্ধন তৈরি করে।
নবীনদের জন্য এক বৈচিত্র্যময় আয়োজন
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, দেশাত্মবোধক গা...














