উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায় ১২ এমসিকিউ
উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান ১ম পত্র অধ্যায় ১২ এমসিকিউ
এইচএসসি বায়োলজি প্রথম পত্র অধ্যায় ১২ এমসিকিউ মডেল প্রশ্ন
HSC Biology 1st Paper Chapter 12 MCQ model test
অধ্যায় - ১২: জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ
১. ইকোসিস্টেমে ১ম স্তর অপেক্ষা ২য় স্তরের জীব সম্প্রদায়ের সংগৃহীত শক্তির পরিমাণ কী?
ক) কম খ) বেশি
গ) সমান ঘ) হ্রাস বৃদ্ধি ঘটে
সঠিক উত্তর: (ক)
২. মরুজ উদ্ভিদের কোন প্রজাতিগুলোর মূল অত্যন্ত গভীরে প্রবেশ করে?
ক) এক বর্ষজীবী খ) দ্বিবর্ষজীবী
গ) বহুবর্ষজীবী ঘ) বীরুৎ
সঠিক উত্তর: (গ)
৩. উদ্ভিদ প্রজাতি বন্টনে ভূ-স্থান সম্পর্কিত প্রভাবক কোনটি?
ক) পাহাড়ের উচ্চতা খ) পাহাড়ের ঢাল
গ) সমুদ্রের ঢেউ ঘ) সমতল ভূমি
সঠিক উত্তর: (খ)
৪. বেনথিক অঞ্চলে কোন প্রাণী বাস করে?
ক) স্পঞ্জ খ) হাঙর গ) তিমি ঘ) ক্রাবস
...





