পড়ে থাকা মোজা দিয়েই কমান কানের অসহ্য ব্যথা!
কানে ব্যথা হলে যে কী মারাত্মক কষ্ট হয়, যার হয়েছে একমাত্র সে-ই বোঝে! বিভিন্ন কারণে কানে ব্যথা হতে পারে। কানে জল ঢুকলে, ঠান্ডা লাগলে, কানের ভিতরে কোনও রকম সংক্রমণ হলে এমনকি পাহাড়ে বা বহুতলে ওঠার সময় উচ্চতার তারতম্যের ফলে কানে ব্যথা হতে পারে। এ ছাড়া, মাড়িতে সংক্রমণের ফলে অনেক সময় মাড়ির সঙ্গে সঙ্গে কানেও যন্ত্রণা হয়। কারণ যা-ই হোক না কেন, কানে অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে জেনে নিন কয়েকটি ঘরোয়া উপায়...
১) কাপড়ের পুটুলিতে বা পরিষ্কার মোজার মধ্যে ১ কাপের মতো সৈন্ধব লবণ বা রক সল্ট ভরে নিন। এর পর একটি পাত্র আঁচে রেখে গরম করে তার মধ্যে সৈন্ধব লবণের পুটুলিটি রেখে সামান্য গরম করে নিন। সৈন্ধব লবণের পুটুলিটি সামান্য গরম হয়ে উঠলেই সেটি দিয়ে কানে সেঁক দিন। এই ভাবে মিনিট পনেরো কানে সেঁক দিতে পারলে ব্যথা অনেকটাই কমে যাবে।
২) রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়টিকের কাজ করে। ব্যথা-বেদনা কমাতেও রসুনের জু...











