শিশুকে প্লাস্টিকের বক্সে, অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে খাবার দেন? সর্বনাশ!
বাড়িতে শিশুকে স্কুলে পাঠানোর সময় তাদের টিফিন দিতে গিয়ে রীতিমতো নাজেহাল হতে হয় মায়েদের। এক তো, ‘এটা খাবো না, সেটা খাবো না’, তার উপর সুন্দর, রং চঙে, বাহারি টিফিন বক্স ছাড়া টিফিন নিতেই চায় না তারা। কিন্তু বাহারি টিফিন বক্সের চেয়েও খাবার দীর্ঘ ক্ষণ গরম আর জীবানু মুক্ত রাখাটা বেশি গুরুত্বপূর্ণ মায়েদের কাছে। আর সেটাই তো স্বাভাবিক! তাই প্লাস্টিকের বাহারি টিফিন বক্সে অ্যালুমিনিয়াম ফয়েলে ভাল করে খাবার মুড়ে তবেই শিশুকে খাবার দেন মায়েরা। এতে খাবার দীর্ঘ ক্ষণ গরমও থাকছে আর প্লাস্টিকের টিফিন বক্সের ক্ষতিকর রাসায়নিকের হাত থেকেও শিশুকে সুরক্ষিত রাখা সম্ভব হয়। কিন্তু তাতেও কি আপনার শিশু সম্পূর্ণ বিপন্মুক্ত হচ্ছে?
বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের টিফিন বাক্সে বা অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে শিশুদের টিফিন দিলেই সর্বনাশ অনিবার্য! দীর্ঘদিন ধরে এই পদ্ধতিতে খাবার খাওয়ার ফলে শিশুদের শরীরে হরমোনের ভারসাম্য নষ্...










