Health and Lifestyle Archives - Page 59 of 147 - Mati News
Sunday, March 22

Health and Lifestyle

আয় ঘুম আয়

আয় ঘুম আয়

Cover Story, Health and Lifestyle
সারা দিনের কাজকর্ম, যানজট, হাট-বাজার আর হাঁটাহাঁটি শেষে ডেরায় ফিরে আসার পর চাই শান্তির ঘুম । কিন্তু হায়! মাথা চাপড়ে কেউ কেউ বলে, এ অভিশাপ কাটাই কী করে! ঘুম কেন এত পাতলা! আর কেউ কেউ তো ডেবে যাওয়া চোখে রাতের আকাশে নির্বাক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, এরই নাম তবে ইনসমনিয়া! ঘুমের কেতাবি আলোচনায় যাওয়া যাক এবার। ঘুম আছে দুই রকম। র‌্যাম-স্লিপ ও নন-র‌্যাম স্লিপ। এই র‌্যাম কিন্তু কম্পিউটারের র‌্যাম নয়। এটা হলো র‌্যাপিড আই মুভমেন্ট। ঘুমের এ পর্যায়ে স্বপ্ন দেখে মানুষ। চোখের মণি নড়াচড়া করে দ্রুত। স্বাভাবিক ঘুম চক্রের ২৫ শতাংশজুড়ে থাকে র‌্যাম স্লিপ। ভোরের দিকে এমনটা হয় বেশি। অন্যদিকে নন র‌্যাম স্লিপের আছে আরো চার ভাগ—হালকা ঘুম (প্রথম পর্যায়) থেকে ধীরে ধীরে গাঢ় ঘুম (চতুর্থ পর্যায়)। স্বাভাবিক নিদ্রার এই চক্রে ব্যাঘাত ঘটলেই দেখা দেয় ঝামেলা। ঝামেলার হাত ধরে দেহঘড়ির কাঁটা ঘুরতে থাকে উল্টোপাল্টা। জেঁকে ব...
নিমপাতার বড়ি : এর গুণগুলো জানলে চমকে উঠবেন

নিমপাতার বড়ি : এর গুণগুলো জানলে চমকে উঠবেন

Cover Story, Health and Lifestyle
নিমপাতার বড়ি তৈরি করে নিজেই হয়ে উঠুন আপনার ডাক্তার। কি শিরোনাম দেখে চমকে উঠলেন? চমকাবারই তো কথা। কারণ ডাক্তার হওয়ার কথায় মানুষ চমকে ওঠে। আসলে বাংলাদেশে আমরা প্রত্যেকেই ডাক্তার। সবাই একজন রোগী দেখলে বলেন, এটা খান, ওটা খান কমে যাবে। তবে আজকের আয়োজন অন্যভাবে। আসলে আপনিও হয়ে উঠতে পারেন আপনার শরীরের বা পরিবারের একজন চিকিৎসক। কিন্তু কীভাবে, তা জানতে চান? বাংলাদেশের প্রায় সবত্রই নিম গাছ জন্মে। প্রাপ্ত বয়স্ক হতে সময় লাগে ১০ বছর। নিম গাছ সাধারণত উষ্ণ আবহাওয়া প্রধান অঞ্চলে ভাল হয়। মাটির পিওএই ৬.২-৮.৫ এবং বৃষ্টিপাত ১৮-৪৬ ইঞ্চি ও ১২০ ডিগ্রী ফারেনহাইট তাপমাত্রা নিম গাছের জন্য উপযোগী। নিমের পাতা থেকে বর্তমানে প্রসাধনীও তৈরি হচ্ছে। কৃমিনাশক হিসেবে নিমের রস খুবই কার্যকরী। নিমের কাঠ খুবই শক্ত। এই কাঠে কখনো ঘুণ ধরে না। পোকা বাসা বাঁধে না। উইপোকা খেতে পারে না। এই কারণে নিম কাঠের আসবাবপত্রও বর্ত...
বর্ষায় ছত্রাকের সংক্রমণ থেকে ত্বককে বাঁচাতে মেনে চলুন এই টিপস

বর্ষায় ছত্রাকের সংক্রমণ থেকে ত্বককে বাঁচাতে মেনে চলুন এই টিপস

Health and Lifestyle
এমন অবস্থায় ভেজা জামাকাপড় ও জুতো থেকে হতে পারে একাধিক সমস্যা। সর্দি-কাশির সমস্যা ছাড়াও হতে পারে ছত্রাকের সংক্রমণ । তবে একটু সাবধান হলেই সমস্যাগুলি এড়িয়ে চলা সম্ভব। জেনে নিন, বর্ষায় ছত্রাকের সংক্রমণের সমস্যা এড়িয়ে ফ্রেশ থাকবেন কী করে... ১) বর্ষায় স্যাঁতস্যাঁতে পরিবেশে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের পরিমাণ বেড়ে যায়। তাই স্নান করার সময়ে এক মগ জলে কোনও অ্যান্টিব্যাকটেরিয়াল লোশন মিশিয়ে নিন। স্নানের শেষে সেই জল ব্যবহার করে গা-হাত-পা ধুয়ে নিন। শরীর থাকবে তরতাজা। দুর্গন্ধ ও জীবাণুর সমস্যাও এড়ানো যাবে। ২) বৃষ্টি দেখে যতই রোমান্টিক লাগুক না কেন, কাদা প্যাচপ্যাচে রাস্তায় বের হতে হলেই রোমান্টিসিজমের দফারফা। কাদা জলে আপনার সাধের জুতো ভিজে যায়। সেই ভিজে পা থেকে হতে পারে ছত্রাকে সমস্যা। তাই বাড়ি ফিরেই সাবান দিয়ে পা অবশ্যই ধুয়ে নিন। ভেজা জুতো পরেও বেশিক্ষণ থাকবেন না। ৩) বর্ষায় গো...
ডেঙ্গুজ্বরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও কর্মজীবীগণ

ডেঙ্গুজ্বরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও কর্মজীবীগণ

Cover Story, Health and Lifestyle, Kids Health
ডেঙ্গুজ্বরে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও কর্মজীবীরা। শিশুরা নিজ বাসায়, স্কুলে এবং কর্মজীবীরা কর্মক্ষেত্রে বেশি আক্রান্ত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানাচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, রোববার ঢাকা শিশু হাসপাতালে ১৯ জন শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। বিজিবি হাসপাতালে তিন জন ও পুলিশ হাসপাতালে ২১ জন পুলিশ ভর্তি হয়েছে। ঢাকা শিশু হাসপাতালে এ পর্যন্ত ৯৪০ জন রোগী চিকিৎসা নিয়েছে। পুলিশ হাসপাতালে ৭৫২ জন রোগী চিকিৎসা নিয়েছে। বিজিবি হাসপাতালে এ পর্যন্ত ৩০৩ জন রোগী চিকিৎসা নিয়েছে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন চিকিৎসক ও ২২ নার্স ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। রাজধানীর স্কুলগুলো ঘুরে জানা যায়, স্কুলগুলো ডেঙ্গু প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করলেও তা পর্যাপ্ত নয়। অভিভাবকরা জানান, তাদের সন্তানেরা স্কুলে গিয়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ...
প্রসঙ্গ ডেঙ্গু : ঈদে যারা বাড়ি যাচ্ছেন

প্রসঙ্গ ডেঙ্গু : ঈদে যারা বাড়ি যাচ্ছেন

Cover Story, Health and Lifestyle
প্রসঙ্গ ডেঙ্গু : ঈদে যারা বাড়ি যাচ্ছেন ১. বাথরুমের কমোড ঢেকে যান। বালতি, বদনা ড্রাম খালি করে উলটো করে রেখে যান। কোথাও যেন পানি জমে না থাকে। ২.টবগুলো এমনভাবে রেখে যান যেন পানি না জমতে পারে। তা হলে ডেঙ্গু মশার লার্ভা জন্মাবে না। ৩. ফ্রিজ খালি করে বন্ধ করে যেতে পারেন অথবা পানি জমার জায়গায় ন্যপথলিন দিয়ে রাখতে পারেন। ৪. রান্না ঘরে,বারান্দায় কোথাও যেন পানি না জমে থাকে খেয়াল করুন। ৫. অযথা অব্যবহৃত কাপড়চোপর জমিয়ে না রেখে দান করুন। ঘর পরিস্কার রাখুন। এতেও ডেঙ্গু বাহী এডিস মশার প্রকোপ কমবে। ৬. যাওয়ার আগে ঘরের ফ্লোর বারান্দা বাথরুম ব্লিচ দিয়ে পরিস্কার করে যান।এরোসল ছিটিয়ে যান। ঘরের ঝুল পরিস্কার করুন। ৭. অব্যবহৃত বোতল/কন্টেইনার অযথা রেখে দিবেননা। অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে দিন নির্দিষ্ট জায়গায়। ৮.ঘর যত ফাকা রাখতে পারেন ততই ভাল, ভাল মানের সুগন্ধি, আতর কিনুন। সুগন্ধী ছিটান।...
মিল্ক ভিটা, আড়ং, প্রাণসহ ১১ ব্র্যান্ডের দুধে মাত্রাতিরিক্ত সিসা

মিল্ক ভিটা, আড়ং, প্রাণসহ ১১ ব্র্যান্ডের দুধে মাত্রাতিরিক্ত সিসা

Cover Story, Health and Lifestyle
মিল্ক ভিটা, ডেইরি ফ্রেশ, ঈগলু, ফার্ম ফ্রেশ, আফতাব মিল্ক, আল্ট্রা মিল্ক, আড়ং, প্রাণ মিল্ক, আয়রন, পিউরা ও সেফ ব্র্যান্ডের পাস্তুরিত দুধ পরীক্ষা করে অতিরিক্ত মাত্রায় সিসার উপস্থিতি পাওয়া গেছে। এই তথ্য জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই প্রতিবেদন দাখিল করা হয়। আদালতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে প্রতিবেদন দাখিল করেন আইনজীবী মোহাম্মদ ফরিদুল ইসলাম। এ সময় বিএসটিআই’র পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার সরকার এমআর হাসান (মামুন)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। এছাড়া প্রতিবেদনে গোখাদ্যের ১২ ন...
হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আনবে এই চা!

হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আনবে এই চা!

Cover Story, Health and Lifestyle, Recipe
তিসি বললেই আমাদের বেশির ভাগেরই তিসির তেলের কথাই মাথায় আসে। আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী এই তিসির বীজ। ১০০ গ্রাম তিসির বীজে ক্যালোরি রয়েছে ৩৩৫, শর্করা রয়েছে ২৮.৮৮ গ্রাম, প্রোটিন রয়েছে ১৮.২৯ গ্রাম, ২৭.৩ গ্রাম ফ্যাট, ৮ গ্রাম ফাইবার ও আরও একাধিক পুষ্টিগুণ। জানেন কি এই তিসির বীজের সাহায্যে হাই ব্লাড প্রেসার সমস্যা সহজেই নিয়ন্ত্রণে আনা যায়? জেনে নিন তার পদ্ধতি... তিসি বীজের উপকারিতা: তিসি বীজে রয়েছে আলফা লিনোলিক অ্যাসিড যা হৃদযন্ত্রের নানা সমস্যা প্রতিরোধ করে। তিসি বীজ রক্তের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একাধিক গবেষণায় দেখা গিয়েছে, তিসিতে রয়েছে প্রচুর পরিমাণে ‘ফাইটো অ্যাস্ট্রজেনিক লিগ্নান্স’ নামের উপাদান যা শরীরে ক্যান্সারের কোষ গঠনে বাঁধা প্রদান করে। এ ছাড়া তিসি বীজ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যাঁরা হাই ব্লাড প্রেসার সমস্যায় ভো...
চিকিত্সায় সম্পূর্ণ নির্মূল এইচআইভি ! আশার আলো দেখাচ্ছে নতুন চিকিত্সা

চিকিত্সায় সম্পূর্ণ নির্মূল এইচআইভি ! আশার আলো দেখাচ্ছে নতুন চিকিত্সা

Cover Story, Health and Lifestyle
এইডস নিরাময়ের গবেষণায় এক ধাপ এগোলেন বিজ্ঞানীরা। ইঁদুরের দেহ থেকে সম্পূর্ণভাবে এইচআইভি ভাইরাস দূর করলেন মার্কিন বিজ্ঞানীরা। খুব শিঘ্রই মানুষের দেহেও পরীক্ষা করে দেখা হবে এই পদ্ধতি। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টেম্পল ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা মেডিকেল সেন্টারের এইচআইভি নিরাময়ের উপর বেশ কয়েক বছর ধরেই চলছিল গবেষণা। ত্রিশ জন বিশেষজ্ঞের একটি দল এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান। চলতি মাসের শুরুতে গবেষণা সংক্রান্ত তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরা হয়। সেখানে জানানো হয় ২৩টি ইঁদুরের মধ্যে ৯টির  শরীর থেকে এ ভাইরাস নির্মূল হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস বিরোধী ওষুধ এবং জিন সম্পাদনার প্রযুক্তির সমন্বয়ে এই ফলাফল পাওয়া গিয়েছে। বিজ্ঞানীদের মতে, যে সব ইঁদুরের দেহ থেকে এইচআইভির ভাইরাস নির্মূল করা গেছে সেগুলির রোগ প্রতিরোধ ব্যবস্থাকে অনুকরণ করে মানুষের ক্ষেত্রেও সাফল্য পাওয়া সম্ভব। গবেষণা দ...
জয়েন্ট পেইন এ কষ্ট পাচ্ছেন? জেনে নিন ৭টি অব্যর্থ প্রতিকার!

জয়েন্ট পেইন এ কষ্ট পাচ্ছেন? জেনে নিন ৭টি অব্যর্থ প্রতিকার!

Cover Story, Health and Lifestyle
জয়েন্ট পেইন এর কারণে চলাফেরার স্বাভাবিক ছন্দ, গতি কি নষ্ট হয়ে যাচ্ছে? হাঁটু বা গাঁটের ব্যথা কি আপনাকে ক্রমশ নড়বড়ে করে দিচ্ছে? আসলে শরীরচর্চার ঘাটতি, অনিয়মিত ডায়েট, ক্যালসিয়ামের অভাবে ধীরে ধীরে এই সমস্যা বাড়তে থাকে। প্রথমটায় হাঁটু বা গাঁটের ব্যথাকে আমরা অনেকেই তেমন গুরুত্ব দিতে চাই না। পরে যখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যায়, তখন কড়া কড়া ওষুধের দ্বারস্থ হই আমরা। তাই গাঁটের ব্যথায় ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ার আগেই ব্যবস্থা নিন। জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে গাঁটের ব্যথা উপশমের কয়েকটি সহজ উপায়... ১) হলুদ আর আদার মিশ্রণ: ২ কাপ জলের সঙ্গে হলুদ আর আদা ফুটিয়ে নিন। গরমে ফুটে যখন মোটামুটি আধ-কাপের মতো হয়ে যাবে তখন সেটিকে আঁচ থেকে নামিয়ে হলুদ-আদার ওই মিশ্রণে ১ চামচ মধু মিশিয়ে নিন। দিনে অন্তত বার দুয়েক করে এই দ্রবন খেতে পারলে পেইন কিলার ছাড়াই জয়েন্ট পেইন অনেকটাই কমে যাবে। ২) লবন জলের সেঁক: এ...
যে কারণে টাখনুর নিচে কাপড় পরা নিষিদ্ধ

যে কারণে টাখনুর নিচে কাপড় পরা নিষিদ্ধ

Cover Story, Health and Lifestyle, Islam
মানুষ এখন ফ্যাশনপ্রেমী। নিজেকে একটু ফুটিয়ে তোলার জন্য মানুষ কত কিছুই না করে! দুনিয়ার এই মিথ্যা মোহ মানুষকে ভুলিয়ে দেয় ধর্মীয় বিধি-নিষেধগুলোও। তেমনই একটি ট্রেন্ড টাখনুর নিচে কাপড় পরা, যা শরিয়তে কঠিকভাবে নিষিদ্ধ। দুঃখের বিষয় হলো, বেশির ভাগ মানুষই এই কঠিন গুনাহে লিপ্ত। পার্থক্য হলো, কেউ গুনাহ জেনে লজ্জিত, কেউ জেনেও এটিকে পুরনো চিন্তাধারা ভাবছেন, আবার কেউ জানেনই না। অথচ অতিমাত্রায় ফ্যাশন কখনো কখনো ধ্বংসের কারণও হয়। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) বলেছেন, অথবা আবুল কাসেম বলেছেন, এক ব্যক্তি আকর্ষণীয় জোড়া কাপড় পরিধান করে চুল আঁচড়াতে আঁচড়াতে পথ চলছিল; হঠাৎ আল্লাহ তাকে মাটির নিচে ধসিয়ে দেন। কিয়ামত পর্যন্ত সে এভাবে ধসে যেতে থাকবে। (বুখারি, হাদিস : ৫৭৮৯) আমাদের উঠতি বয়সী ছেলেদের মধ্যে এ ধরনের অভ্যাস খুব বেশি দেখা যায়। সাধারণত তারা বিভিন্ন সিনেমার হিরোদের দ্বারা প্রভাবিত...
আমাদের আয়রন ম্যান সানজাদুল ইসলাম সাফা

আমাদের আয়রন ম্যান সানজাদুল ইসলাম সাফা

Cover Story, Health and Lifestyle
পাঁচবার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। দৌড়েছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া। সম্প্রতি আয়রন ম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সফল হয়েছেন। তিনি মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। তাঁর সঙ্গে দেখা করে এসেছেন সানজাদুল ইসলাম সাফা ২০১০ সাল। আরাফাত বিশ্ববিদ্যালয়ের ছাত্র।  খাগড়াছড়ি গিয়ে প্রথম পাহাড়ে চড়েন। ফিরে এসে খবর পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এভারেস্ট মিশনে দল পাঠাচ্ছে। আরাফাত প্রশিক্ষণ শিবিরে নাম লেখালেন। দুই মাস প্রশিক্ষণ নেয় ১৫০ জন। শেষে মিশনের জন্য নির্বাচিত হলো সাতজন। ওই সাতজনের মধ্যে আরাফাত নিজের নামও দেখলেন। কিন্তু তাঁর তখন পাসপোর্ট ছিল না। আরাফাত দেশে থেকেই অনুশীলন চালিয়ে গেলেন। প্রতিদিন ৫ থেকে ১০ কিলোমিটার দৌড়াতেন।   ফুল ম্যারাথনে মেঘালয়ে ২০১৩ সালে কক্সবাজারে হাফ ম্যারাথনে অংশ নিয়েছেন। ২০১৫ সালে প্রথমবারের মতো পাড়ি দেন বাংলা চ্যানেল। তারপর ২০১৬ সালে ভারতের মেঘালয়ে ফুল ম্যার...
শুধু ত্বক নয়, মেদ ঝরাতেও কাজে লাগান অ্যালোভেরা

শুধু ত্বক নয়, মেদ ঝরাতেও কাজে লাগান অ্যালোভেরা

Health and Lifestyle
রুক্ষ, শুষ্ক ত্বকের পরিচর্যায় অ্যালোভেরার কার্যকারিতা সম্পর্কে আমরা অনেকেই কম-বেশি জানি। ত্বকের যত্নে অনেকেই নিয়মিত অ্যালোভেরা রস বা অ্যালোভেরা জেল ব্যবহার করে থাকেন। কিন্তু জানে কি ওজন কমাতেও সাহায্য করে অ্যালোভেরা? আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক... অ্যালোভেরায় রয়েছে অ্যালোইন নামের প্রোটিন যা সরাসরি ফ্যাট না কমালেও শরীরে জমে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে। তবে একটা বিষয়ে সতর্ক থাকা জরুরি। অ্যালোভেরার রস বেশি পরিমাণে শরীরে গেলে পেটের সমস্যা, ডায়রিয়া হতে পারে। তাই অ্যালোভেরার রস খান সঠিক পরিমাণে। ঠিক কতটা পরিমাণে অ্যালোভেরার রস আমাদের শরীরের পক্ষে উপকারী? এক গ্লাস জলে ৫০ মিলিলিটার অ্যালোভেরা রস মিশিয়ে দিনের যে কোনও সময় খেতে পারেন। ব্লাড সুগার, হজমের সমস্যা, পাকস্থলির সমস্যা দ্রুত নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে এই রস। দ্রুত শরীরের বাড়তি ওজন কমানোর ক্ষেত্রে অ্যালোভেরার রস অত্যন্ত ...
ফেসবুক থেকে : লাস্ট কবে গরুর মাংস খাইছেন?

ফেসবুক থেকে : লাস্ট কবে গরুর মাংস খাইছেন?

Cover Story, Health and Lifestyle, Op-ed
জোবায়ের ফারুকের স্ট্যাটাস :  ১০/১৫ হাজার টাকা দিয়ে যাদের সংসার চলে তাদের কেউ একজনকে যদি জিজ্ঞাসা করেন, লাস্ট কবে গরুর মাংস খাইছেন? সে উত্তর দিবে গত কোরবানির ঈদে। এরপর জিজ্ঞাসা করেন, আপনার এলাকায় ফলের দোকান কোন দিকে? সে আমতা আমতা করবে। কারণ ফলের দোকানে যাওয়ার রাস্তাটা সে ভুলে গেছে অনেক আগেই। সারা বছরে কিছু আম- কাঁঠাল ছাড়া আর কোন ফল তাদের কপালে জোটে না। লিচুর দোকানের পাশ দিয়ে তারা মাথা নিচু করে হেঁটে যায়। আপেল- কমলা- আঙুরের ঘ্রাণ তারা অনেক আগেই ভুলে গেছে। মাছে- ভাতে বাঙালী ইলিশ মাছ এখন স্বপ্নেও দেখে না। রুই- কাতলাও এখন দিবাস্বপ্নের মত। ৭০০ শত টাকা কেজি শিং মাছ এখন সারাজীবনে একবার কেনা হয়। সেটাও বাড়ির নারী সদস্যের সিজারের পর। ডাক্তার বলে দেয় রক্ত বাড়াইতে একটু শিং মাছ টাছ খাওয়ান। হ্যা, তারাও মাছ খায়। ঘাস টাইপের সস্তা তেলাপিয়া আর পাঙ্গাস মাছ। দাম এত কেন? এইটা জিজ্ঞাসা করব...
একটি মশার কয়েল ৫৭টি সিগারেটের ধোঁয়ার সমান ক্ষতি করে!

একটি মশার কয়েল ৫৭টি সিগারেটের ধোঁয়ার সমান ক্ষতি করে!

Cover Story, Health and Lifestyle
একটি মশার কয়েলে – সাধারনত মধ্যবিত্য পরিবারগুলোতে  দেখা যায় মশা তাড়াতে কয়েল জালাতে। যাতে রাতের বেলায় একটু শান্তিতে ঘুমানো যায়। আপনি শান্তিতে ঘুমাচ্ছেন ঠিকই কিন্তু মশার কয়েল অন্য দিক দিয়ে আপনার অনেক বড় ক্ষতি করছে। একটি মশার কয়েলে ৫৭টি সিগারেটের ধূমপানের সমান ক্ষতি হয়। বায়ুদূষণ নিয়ে আলোচনার জন্য সম্প্রতি ভি সিটিজেন অ্যাকশন নেটওয়ার্ক (ভিসিএএন) ভারতের মুম্বাইয়ে একটি প্যানেল আলোচনার আয়োজন করে। এতে বক্তব্য রাখার সময় শ্বাস-প্রশ্বাসের চিকিৎসক ও পরামর্শক ড. সুজিত রাজন বলেন, “আপনি যখন একটি মশার কয়েল জ্বালান এবং এর ফলে রাতভর আপনার ঘরে যে দূষণ সৃষ্টি হয় তা ৫৭টি সিগারেট পানের ফলে সৃষ্ট ক্ষতির সমপরিমাণ ক্ষতি করে।” এ সময় রাজ্য সরকার, ডাক্তার, গবেষক, ট্রাফিক পুলিশ কর্মকর্তা এবং নাগরিকরা দেশে বায়ুদূষণের হুমকি মোকাবিলার উপায়গুলো নিয়ে আলোচনা করেন। এদিন ইউনিসেফ টুইটারে পোস্ট করা এক বার্তায় জানিয়েছে, দি...
কম খরচে সেট-আপ করুন চোখধাঁধানো অ্যাকোয়ারিয়াম

কম খরচে সেট-আপ করুন চোখধাঁধানো অ্যাকোয়ারিয়াম

Cover Story, Health and Lifestyle
বাড়িতে অ্যাকোয়ারিয়াম করার একাধিক সুবিধা। আপনার বসার ঘরের সৌন্দর্য্য দ্বিগুণ সুন্দর করে তুলবে অ্যাকোরিয়াম। সুপ্রভাব পাবেন আপনার স্বাস্থ্যেও। চিকিত্সকদের মতে, ঘরে অ্যাকোয়ারিয়াম থাকলে তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তার সঙ্গে কমে দুশ্চিন্তা, মনযোগের অভাবের মতো সমস্যা। বাস্তু মতে, বাড়ির বসার ঘরে অ্যাকোয়ারিয়াম বাড়ির কর্তার পক্ষে বেশ শুভ। অ্যাকোরিয়াম সেট-আপ করা খুব কঠিন কিছু না। সাধারণ কিছু নিয়ম মেনে চললেই বাড়িতে কম খরচেই সেট আপ করতে পারবেন অ্যাকোয়ারিয়াম। তবে অ্যাকোয়ারিয়ামের দোকানে যাওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন কিছু তথ্য। কি করে সেটআপ ও মেনটেন করবেন আপনার প্রথম অ্যাকোয়ারিয়াম ? ১) প্রথমে ঠিক করুন আপনার বাড়িতে অ্যাকোয়ারিয়ামের জন্য জায়গা কতটা। সেই অনুযায়ী যতটা বড় সম্ভব অ্যাকোয়ারিয়াম কিনুন। মাথায় রাখবেন, বেশি ছোট অ্যাকোয়ারিয়ামে মাছ করা অপেক্ষাকৃত কঠিন। প্রথমবার অ্যাকোয়ারিয়াম করতে গেলে ২x১x১ ফ...