এই যুদ্ধ কোনোভাবেই কাম্য ছিল না: ওয়াং ই - Mati News
Monday, March 30

এই যুদ্ধ কোনোভাবেই কাম্য ছিল না: ওয়াং ই

মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: চলমান বৈশ্বিক উত্তেজনার মধ্যে ইরানে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই যুদ্ধ কোনোভাবেই কাম্য ছিল না।

চীনের শীর্ষ এই কূটনীতিক জোর দিয়ে বলেন, বলপ্রয়োগ বা সামরিক অভিযানের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। এ ধরনের সশস্ত্র সংঘাত কেবল বৈরিতা বাড়াবে এবং নতুন সংকটের জন্ম দেবে।

ওয়াং ই’র মতে, কূটনীতি এবং আলোচনার মাধ্যমেই বর্তমান সংকটের সমাধান খোঁজা প্রয়োজন। সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেছেন, যুদ্ধের এই পথ কেবল ধ্বংসাত্মক পরিণতির দিকেই নিয়ে যায়।

তথ্য ও ছবি: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *