china Archives - Mati News
Tuesday, August 11

Tag: china

উন্নয়নের চীনা মানদণ্ড

উন্নয়নের চীনা মানদণ্ড

China, Op-ed
ফয়সল আবদুল্লাহ, সাংবাদিক, সিএমজি বাংলা একটি দেশের উন্নয়নে সবার আগে কী দরকার? এ প্রশ্নের সোজাসাপটা উত্তর হলো, মানুষের জীবনমানের উন্নয়ন। দেশের একটি বড় জনগোষ্ঠী যদি মৌলিক চাহিদা পূরণ করতে না পারে সেই রাষ্ট্র কখনই বড় বড় অবকাঠামো বা আমদানি-রপ্তানির পরিসংখ্যানকে উন্নয়নের মাপকাঠি দাবি করতে পারে না। একটি বিপুল জনগোষ্ঠীকে কর্মহীন ও দারিদ্র্যপীড়িত রেখে কক্ষপথে স্যাটেলাইট পাঠালে কি সেই রাষ্ট্র উন্নত হয়ে যায়? মানুষের জীবিকা ও সুস্বাস্থ্য নিশ্চিত না করে স্রেফ মুখরক্ষার জন্য বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেই কি উন্নয়নের দাবি করা যায়? বিশেষ করে দেশটা যদি হয় বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ একটি দেশ? এমন একটি দেশের সত্যিকার উন্নয়নের জন্য কী দরকার? সীমিত সম্পদ দিয়ে কি বাংলাদেশের মতো দেশগুলোর মানুষের জীবনমানের আসলেই উন্নয়ন সম্ভব? চীনের দিকে তাকালেই পাওয়া যাবে এ প্রশ্নের উত্তর। কেবল মাত্র একটি বিষয় নিশ্চিত করেই চীন ...
‘বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াচ্ছে চীন’

‘বাংলাদেশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সহযোগিতা বাড়াচ্ছে চীন’

admission, China, Education, স্কলারশিপ
বাংলাদেশের শিক্ষার্থী, তরুণ কর্মশক্তি এবং অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার বার্তা দিলেন, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কাউন্সেলর লি শাও ফেং। তিনি বলেন, ‘চীন বাংলাদেশের সঙ্গে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, বিনিয়োগ, অবকাঠামো ও আঞ্চলিক সংযোগে সহযোগিতা আরও সম্প্রসারণে প্রস্তুত। এ ছাড়া আরও বাংলাদেশি শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষা, ভাষা শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়ানো হবে। রোববার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন সম্পর্ক: আস্থা বৃদ্ধি ও নতুন দিকনির্দেশনা শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দু’দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছে। সফরের সময় প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায়’ গড়ে তোলার ঘোষণা দেন, যা দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায...
ভ্রমণ মৌসুমে সিনচিয়াংয়ে নতুন পর্যটক ট্রেন

ভ্রমণ মৌসুমে সিনচিয়াংয়ে নতুন পর্যটক ট্রেন

China, Travel Destinations
আফরিন মিম গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে পর্যটকের বাড়তি চাহিদা মেটাতে চীনের সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে চালু হয়েছে নতুন পর্যটক ট্রেন। শনিবার সকালে অঞ্চলটির রাজধানী উরুমছি থেকে এ ট্রেনটি যাত্রা শুরু করে। ওয়াই-৯৩৩ নামের ট্রেনটি চলতি গ্রীষ্ম মৌসুমে চালু হওয়া ১৫তম পর্যটক ট্রেন। ১২ দিনের এ ভ্রমণে ট্রেনটি প্রায় ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দেবে। ট্রেনটির রুটে থিয়ানশান পর্বতমালার উত্তর ও দক্ষিণাঞ্চলের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। যাত্রাপথে পর্যটকরা খানাস দর্শনীয় এলাকা, খেখেথোহাই এবং ঐতিহাসিক কাশগর প্রাচীন নগরী ঘুরে দেখার সুযোগ পাবেন। এই রুটে সিনচিয়াংয়ের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যও কাছ থেকে জানার সুযোগ মিলবে। ‘চায়নার নিউ ওরিয়েন্টাল এক্সপ্রেস’ নামে পরিচিত এই ট্রেনে যাত্রীদের জন্য আধুনিক ও আরামদায়ক নানা সুবিধা আছে। আছে খাবারের কোচ, পাব কা...
বড়-ছোট দেশের সমতার ভিত্তিতে সম্পর্কের দৃষ্টান্ত চীন-ব্রুনাই: ওয়াং ই

বড়-ছোট দেশের সমতার ভিত্তিতে সম্পর্কের দৃষ্টান্ত চীন-ব্রুনাই: ওয়াং ই

China
চীন ও ব্রুনাইয়ের সম্পর্ক বড় ও ছোট দেশের মধ্যে সমতা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বুধবার ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল মাতিনের সঙ্গে বৈঠকে ওয়াং ই বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্বপূর্ণ অভিন্ন সমঝোতা বাস্তবায়নে ব্রুনাইয়ের সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। পাশাপাশি অর্থনীতি ও বাণিজ্য, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও এগিয়ে নিতে তার দেশ আগ্রাহী বলেও জানান তিনি। এসময় বৈঠকে প্রিন্স আবদুল মাতিন বলেন, চীন ব্রুনাইয়ের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং বৃহত্তম বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। চীনের সঙ্গে সহযোগিতাকে ব্রুনাই অত্যন্ত গুরুত্ব দেয় বলেও জানান তিনি। ব্রুনাইয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে। কৌশলগত সহযোগিতামূলক...
একসঙ্গে কাজ করবে চীন-বাংলাদেশ: ড. খলিলের সঙ্গে বৈঠকে ওয়াং ই

একসঙ্গে কাজ করবে চীন-বাংলাদেশ: ড. খলিলের সঙ্গে বৈঠকে ওয়াং ই

China
বৈশ্বিক এজেন্ডায় উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত এবং জাতিসংঘ সংস্কার সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের নির্বাচিত সভাপতি খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। ওয়াং ই বলেন, ‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন গুরুতরভাবে পিছিয়ে রয়েছে। তাই ২০৩০ পরবর্তী উন্নয়ন সহযোগিতা নিয়ে এখনই পরিকল্পনা শুরু করা প্রয়োজন।’ তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এবং জাতিসংঘও গুরুতর চ্যালেঞ্জের মুখে রয়েছে। চীন জাতিসংঘের মর্যাদা ও ভূমিকা দৃঢ়ভাবে সমুন্নত রাখবে এবং সংস্থাটির পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে কাজ করতে প্রস্তুত।’ এ ছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরে দু’দেশের নেতারা নত...
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের দারুণ সুযোগ চীনে

কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগের দারুণ সুযোগ চীনে

China, Tech news
২০২৬ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন, অর্থাত্ কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশ্বিক শাসন উচ্চ পর্যায়ের সভা ১৭ থেকে ২০ জুলাই শাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছে। এই বৈশ্বিক এআই সম্মেলন, একদিকে ১১০০টির বেশি প্রতিষ্ঠানের জন্য অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ জানালা, অন্যদিকে আন্তর্জাতিক শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলোর জন্য চীনা বাজারের সঙ্গে সংযোগ স্থাপনের একটি অসামান্য প্ল্যাটফর্ম। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর জন্য, কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করতে চীনে নিঃসন্দেহে শীর্ষ পছন্দের উর্বর ভূমি। চীনে নতুন নীতিমালা ও দ্রুত অগ্রসরমান এআই প্রযুক্তি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করছে সিমেন্স এজি ডিজিটাল ইন্ডাস্ট্রি গ্রুপের মোশন কন্ট্রোল ব্যবসায়িক বিভাগের গ্লোবাল সিইও পেই অ্যানজি বলেন, এটি আমার প্রথমবার বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে অংশ নেওয়া। এখানকার অভিজ্ঞতা অত্যন্ত চিত্তাকর্ষক। এখানে শুধু কৃত্র...
হালনাগাদ হলো শেনচৌ-২৩ নভোচারীদের গবেষণার তালিকা

হালনাগাদ হলো শেনচৌ-২৩ নভোচারীদের গবেষণার তালিকা

China
  প্রায় দুই মাস ধরে চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে আছেন শেনচৌ-২৩ মহাকাশযানের তিন নভোচারী—চু ইয়াং চু, চাং চি ইউয়ান ও লি চিয়া ইং। শারীরিক ও মানসিকভাবে সুস্থ তিন নভোচারী স্টেশনের যাবতীয় মহাকাশ বিজ্ঞান-সংক্রান্ত পরীক্ষা চালাচ্ছেন সুষ্ঠুভাবে। সম্প্রতি হালনাগাদ করা হয়েছে তাদের ‘অন-অরবিট এক্সপেরিমেন্ট চেকলিস্ট’। মহাকাশ-চিকিৎসায় তিন নভোচারী ইইজি সরঞ্জাম ও ভিআর চশমা ব্যবহার করে ধারাবাহিকভাবে কক্ষপথে ইইজি পরীক্ষা ও গবেষণা চালাচ্ছেন। নিজেদের মানসিক ও আচরণগত সক্ষমতা নিয়ে গবেষণার অংশ হিসেবে জরুরি সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং কক্ষপথে মানসিক অবস্থার মূল্যায়নও সম্পন্ন করেছেন তারা। মূল্যায়নে সংগৃহীত উপাত্ত দিয়ে দীর্ঘসময় মহাকাশে অবস্থানকারী নভোচারীদের জরুরি সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা এবং মানসিক অবস্থার পরিবর্তনের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা হচ্ছে। ক্রুরা ইতোমধ্যে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষাগারে সংরক্ষিত নমুনাও প...
শাংহাইয়ে সিএমজির উদ্যোগে ‘২০২৬ চায়না এআই গালা’ অনুষ্ঠান চালু

শাংহাইয়ে সিএমজির উদ্যোগে ‘২০২৬ চায়না এআই গালা’ অনুষ্ঠান চালু

China
২০২৬ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন এবং এআই বৈশ্বিক শাসন সংক্রান্ত উচ্চ-স্তরের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যে দিকনির্দেশনামূলক মূল বক্তব্য পেশ করেছিলেন, তার মূল চেতনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে শাংহাইয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার "২০২৬ চায়না এআই গালা" উদ্বোধন করেছে চায়না মিডিয়া গ্রুপ, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, সেন্ট্রাল সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন এবং শাংহাই সরকার। চীনের উপ-প্রচারমন্ত্রী, চায়না মিডিয়া গ্রুপ সিএমজি’র মহাপরিচালক শেন হাই শিয়োং তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘প্রেসিডেন্ট সি চিন পং কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক বিবর্তনের মূল ধারাকে অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করে যে সুনির্দিষ্ট দর্শন উপস্থাপন করেছেন, তা সমগ্র বিশ্বের এআই-এর বিকাশ ও নিরাপদ সুশাসনের পথকে স্পষ্টভাবে আলোকিত করেছে, যা ইতিমধ্যে আন্তর্জাতিক সমাজের মাঝে এক অভূতপূর্...
বিশ্বজুড়ে চীনের ওপেন-সোর্স এআই লার্জ মডেলের ডাউনলোড সংখ্যা ১০ বিলিয়ন ছাড়িয়েছে

বিশ্বজুড়ে চীনের ওপেন-সোর্স এআই লার্জ মডেলের ডাউনলোড সংখ্যা ১০ বিলিয়ন ছাড়িয়েছে

China, Tech news
আজ (সোমবার) সকালে চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ওয়াং ওয়েই মিনং জানান, ২০২৬ সালের শুরু থেকে চীনের অভ্যন্তরীণ প্রযুক্তিগত উদ্ভাবনী সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে এবং এর ফলে একের পর এক যুগান্তকারী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সাফল্য ক্রমাগত উন্মোচিত হচ্ছে। তিনি বলেন, ‘এআই প্লাস’ মহাপরিকল্পনার গভীর প্রসার করার পাশাপাশি চীনে উৎপাদন খাতের কারখানাগুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার ও বাস্তব প্রয়োগের হার ইতিমধ্যেই ৩০% অতিক্রম করেছে। চীনের তৈরি করা বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ওপেন-সোর্স লার্জ মডেলগুলোর আন্তর্জাতিক স্তরে সর্বমোট ডাউনলোডের পরিমাণ ইতিমধ্যেই ১০ বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার এক অনন্য বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। তিনি আরও জোর দিয়ে উল্লেখ করেন, চীন বর্তমানে জাতীয় স্তরের প্রধান প্রধান বৈ...
বিশ্বের বৃহত্তম একক কয়লা থেকে তরল জ্বালানি প্রকল্পের বুদ্ধিমান রূপান্তর সম্পন্ন

বিশ্বের বৃহত্তম একক কয়লা থেকে তরল জ্বালানি প্রকল্পের বুদ্ধিমান রূপান্তর সম্পন্ন

China
সাকিব সিকান্দার চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে বিশ্বের বৃহত্তম একক ‘কয়লা থেকে তরল’ জ্বালানি প্রকল্পের (সিটিএল) বুদ্ধিমান (ইন্টেলিজেন্ট) রূপান্তর সম্পন্ন হয়েছে এবং রোববার থেকে এটি উৎপাদনে প্রবেশ করেছে। এই রূপান্তরের পর বছরে ৪০ লাখ টন উৎপাদনক্ষমতাসম্পন্ন কয়লা তরলীকরণ প্রকল্পটির যন্ত্রপাতির স্বয়ংক্রিয় পরিচালনার হার ৯৯ দশমিক ৮ শতাংশে পৌঁছাবে। প্রকল্পটির মূল সরঞ্জামগুলো দীর্ঘ সময় কোনো জনবল ছাড়াই পরিচালনা করা সম্ভব হবে। একই সঙ্গে উৎপাদন প্রক্রিয়ার স্থিতিশীলতার হার ৮৫ শতাংশ থেকে বেড়ে ৯৯ দশমিক ৫ শতাংশেরও বেশি হবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন শেনহুয়া গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানের বাস্তবায়িত এই কয়লা-থেকে-তরল জ্বালানি প্রকল্পটি ২০১৬ সালের ডিসেম্বর মাসে উৎপাদন শুরু করে। চীনের উদ্ভাবনভিত্তিক উন্নয়ন কৌশলের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিব...
বিশ্বে হিউম্যানয়েড রোবট উন্নয়নে শীর্ষে চীন

বিশ্বে হিউম্যানয়েড রোবট উন্নয়নে শীর্ষে চীন

China, Tech news
বিশ্বে হিউম্যানয়েড রোবট উন্নয়নের ক্ষেত্রে শীর্ষ অবস্থানে রয়েছে চীন। দেশটি এরইমধ্যে ৪০০টিরও বেশি পূর্ণাঙ্গ হিউম্যানয়েড রোবট তৈরি করেছে, যা বিশ্বের মোট হিউম্যানয়েড রোবট পণ্যের অর্ধেকেরও বেশি। সোমবার প্রকাশিত সরকারি তথ্যে এ কথা জানানো হয়। তথ্য অনুযায়ী, রোবট প্রযুক্তিখাতে চীনের উপস্থিতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে এবং গবেষণা, উদ্ভাবন ও শিল্পায়নের ক্ষেত্রে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছরের প্রথমার্ধে বিশ্বব্যাপী বিক্রি হওয়া চারপেয়ে রোবটের প্রায় ৭০ শতাংশই চীনের তৈরি। সূত্র: সিএমজি...

বিশ্ব এআই সম্মেলনে স্বাস্থ্যসেবায় চমক, নজর কাড়ছে চিকিৎসা রোবট ও স্মার্ট প্রযুক্তি

China, Health, Health and Lifestyle, Tech news
তামান্না জেনিফার চলমান ২০২৬ বিশ্ব এআই সম্মেলনে স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বাধুনিক উদ্ভাবন ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। চিকিৎসা রোবট, স্মার্ট পরিধানযোগ্য যন্ত্র এবং ওষুধ ব্যবস্থাপনায় এআই-নির্ভর সমাধানগুলো স্বাস্থ্য ব্যবস্থাপনার দ্রুত পরিবর্তনশীল চিত্র তুলে ধরছে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত শাংহাইয়ে অনুষ্ঠিত ২০২৬ বিশ্ব এআই সম্মেলন এবং বৈশ্বিক এআই সুশাসনবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে ১০০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সরকারি প্রতিনিধি, ব্যবসায়িক নেতা, পণ্ডিত ও গবেষকেরা অংশ নিয়েছেন। সম্মেলনে ১৪০টি ফোরাম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। এক লাখ বর্গমিটারেরও বেশি আয়তনের প্রদর্শনীতে এক হাজার ১০০টির বেশি প্রতিষ্ঠান ৩ হাজারেরও বেশি পণ্য উপস্থাপন করছে। এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ একটি ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (টিসিএম) রোবট, যা প্রথমবারের মতো জনসমক্ষে প্রদর্শিত হলো। একজন অভিজ্ঞ চিকিৎসকের ক...
অশ্বারোহনের রোমাঞ্চে মুখর হ্যপেই

অশ্বারোহনের রোমাঞ্চে মুখর হ্যপেই

China, Travel Destinations
আফরিন মিম উত্তর চীনের হ্যপেই প্রদেশের ফেংনিং মানছু স্বায়ত্তশাসিত জেলায় শুরু হয়েছে ২০২৬ চায়না ইকুয়েস্ট্রিয়ান এন্ডুরেন্স রাইডিং প্রতিযোগিতা। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পেশাদার ঘোড়সওয়ার ও অশ্বারোহী ক্রীড়াপ্রেমীরা অংশ নিয়েছেন। পাশাপাশি গ্রীষ্মকালীন পর্যটনেও নতুন প্রাণ ফিরেছে। শনিবার পাশাং তৃণভূমির থিয়ানমা ফ্লাইট টাউনে শুরু হওয়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অশ্বারোহী ক্লাবের দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন। তারা ৪০ ও ৮০ কিলোমিটার দীর্ঘ সহনশীলতার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিস্তীর্ণ সবুজ তৃণভূমি এবং গ্রীষ্মেও গড়ে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে পাশাং অঞ্চল ঘোড়ায় চড়া ও অবকাশযাপনের জন্য জনপ্রিয়। প্রতিযোগিতাকে ঘিরে বিপুলসংখ্যক পর্যটকও সেখানে ভিড় করছেন। সাম্প্রতিক বছরগুলোতে ফেংনিং প্রশাসন ঘোড়দৌড় প্রতিযোগিতার পাশাপাশি তৃণভূমির ঐতিহ্যবাহী খাবার, স্বল্প উচ্চতায় বিমান ভ্রমণসহ নানা প...
চীনের রোবটিক্স জগতে নতুন উদ্ভাবনের লড়াই

চীনের রোবটিক্স জগতে নতুন উদ্ভাবনের লড়াই

China, Tech news
রোবটিক্স প্রযুক্তির উদ্ভাবন ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে বেইজিংয়ে শুরু হয়েছে ২৫তম ‘চায়না ইউনিভার্সিটি রোবট কম্পিটিশন’। শনিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এ আসরে দেশের নানা প্রান্তের মেধাবী শিক্ষার্থীরা তাদের তৈরি রোবটের দক্ষতা প্রদর্শনে অংশ নিচ্ছেন। এ প্রতিযোগিতার আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে চীনজুড়ে ১২৬টি বিশ্ববিদ্যালয় এবং ভোকেশনাল কলেজের ৪২৩টি দলের ১ হাজার ৬০০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক অংশ নিচ্ছেন। বিশেষ করে এবারের আসরে ৩৩টি নতুন শিক্ষাপ্রতিষ্ঠান প্রথমবারের মতো যুক্ত হয়েছে, যা এই প্রতিযোগিতার ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রমাণ। চার দিনব্যাপী এই আয়োজনে মোট ২৭৮টি রোবটিক ম্যাচ এবং ৩৫টি প্রদর্শনীর আয়োজন করা হয়। এবারের প্রতিযোগিতায় এমন কিছু ইভেন্ট রাখা হয়েছে যা শিল্পক্ষেত্রের অত্যাধুনিক প্রযুক্তিগুলোকে সামনে নিয়ে এসেছে। এরমধ্যে রয়েছে হিউম্যানয়েড কমব্যাট টুর্নামেন্ট, এমবডিড ইন্টেলিজেন্সের জন্...

বিশ্বে এআই বৈষম্য চায় না চীন: ওয়াং ই

China, Tech news
কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই উন্নয়নকে সবার জন্য কল্যাণকর পথে এগিয়ে নিতে সমমনা দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত চীন। চীনের বন্দর নগরী শাংহাই-এ ইন্দোনেশিয়ার অর্থনৈতিকবিষয়ক সমন্বয়মন্ত্রী এয়ারলাঙ্গা হারতার্তোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ২০২৬ সালের বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে যোগ দিতে চীনে আসা এয়ারলাঙ্গাকে স্বাগত জানান তিনি। ওয়াং ই বলেন, ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থার (ডব্লিউএআইসিও) প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম হিসেবে ইন্দোনেশিয়ার যোগদান এআই সহযোগিতার প্রতি তাদের ইতিবাচক মনোভাবের প্রতিফলন।’ তিনি আরও বলেন,‘নতুন এই আন্তর্জাতিক সংস্থাটি মূলত গ্লোবাল সাউথের দেশের জন্য গড়ে তোলা হয়েছে। বিশ্বে কোন এআই বৈষম্য তৈরি হোক, তা চীন চায় না। প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার অধিকার ও সুযোগ প্রতিটি দেশেরই রয়েছে।’ ওয়াং ই আরও বলেন, ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়...