মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কূটনৈতিক নীতিতে সবসময় প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার জাতীয় গণকংগ্রেসের ১৪তম অধিবেশনের চতুর্থ সেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এসময় ওয়াং ই বলেন, প্রতিবেশীরা একে অপরকে সহায়তা করা এবং সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী সম্পর্ক গড়ে তোলা চীনা ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে চীন সবসময় একটি নির্ভরযোগ্য ভিত্তি, উন্নয়ন ও সমৃদ্ধির একটি শক্তিশালী চালিকাশক্তি এবং এশিয়ার দেশগুলোর অভিন্ন মূল্যবোধের একজন সমর্থক হিসেবে কাজ করে যাচ্ছে।
ওয়াং ই উল্লেখ করেন, পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা চীনের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক।
ঐশী/আজাদ
তথ্য ও ছবি: সিজিটিএন



















