চীনের ছিংহাই–সিচাং মালভূমিতে প্রাকৃতিক হাইড্রোজেনের উৎসের সন্ধান - Mati News
Saturday, February 7

চীনের ছিংহাই–সিচাং মালভূমিতে প্রাকৃতিক হাইড্রোজেনের উৎসের সন্ধান

চীনা গবেষকরা প্রথমবারের মতো ছিংহাই–সিচাং মালভূমির ওফিওলাইট শিলাস্তরের ভেতরে সিল করা প্রাকৃতিক হাইড্রোজেন শনাক্ত করেছেন। চীনা বিজ্ঞান একাডেমির (সিএএস) ভূতত্ত্ব ও ভূভৌতবিজ্ঞান ইনস্টিটিউট জানায়, এই আবিষ্কার ভবিষ্যৎ পরিচ্ছন্ন জ্বালানির সন্ধানে নতুন ভূতাত্ত্বিক দিগন্ত খুলে দিয়েছে। গবেষণাটি সম্প্রতি সায়েন্স বুলেটিন জার্নালে প্রকাশিত হয়েছে।

চীনা গবেষকরা ম্যান্টল উৎসের অলিভিন খনিজে সংরক্ষিত মাইক্রন-স্তরের তরল ইনক্লুশনের ওপর সূক্ষ্ম বিশ্লেষণ চালান। এসব ক্ষুদ্র ক্যাপসুলে তারা হাইড্রোজেন ও মিথেনের সহাবস্থান শনাক্ত করেন।

এতে প্রমাণ হয় যে, পৃথিবীর অন্যতম বৃহৎ প্রাকৃতিক হাইড্রোজেন উৎপাদন প্রক্রিয়া—ছিংহাই–সিচাং মালভূমির নিচে সক্রিয় আছে।

গবেষকদের মতে, এই আবিষ্কার পরিচ্ছন্ন জ্বালানির জন্য একটি নতুন তাত্ত্বিক মানচিত্র এঁকে দিয়েছে—যা চীনের জ্বালানি নিরাপত্তা জোরদার ও সবুজ উন্নয়ন এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে।

সূত্র: সিএমজি

Chinese scientists analyze key water source on Qinghai-Xizang Plateau - CGTN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *