জাতিসংঘে চীনের পার্শ্ব বৈঠক: মানবাধিকার চ্যালেঞ্জ মোকাবিলায় বৈজ্ঞানিক সমাধান - Mati News
Wednesday, April 8

জাতিসংঘে চীনের পার্শ্ব বৈঠক: মানবাধিকার চ্যালেঞ্জ মোকাবিলায় বৈজ্ঞানিক সমাধান

মার্চ ১৯: জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬১তম অধিবেশন চলাকালে গত ১৭ মার্চ একটি বিশেষ থিমযুক্ত সাইডলাইন বৈঠকের আয়োজন করে চীন। ‘উন্নয়নের অধিকার সংক্রান্ত ঘোষণাপত্র গ্রহণের ৪০তম বার্ষিকী স্মরণ: মানবাধিকার চ্যালেঞ্জ মোকাবিলায় বৈজ্ঞানিক সমাধান’ শীর্ষক এই বৈঠকের যৌথ আয়োজক ছিল চীনা আন্তর্জাতিক বিনিময় সংস্থা এবং জেনিভায় চীনের স্থায়ী মিশন।

অনুষ্ঠানে প্রায় একশত চীনা ও বিদেশি প্রতিনিধি একত্রিত হয়ে গভীর আলোচনায় অংশ নেন। বেসরকারি সংস্থাগুলো কীভাবে উন্নয়নের অধিকার নিশ্চিত করতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে পারে, তা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য সংকট এবং ডিজিটাল বিভাজনসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এবং সব ধরনের বৈষম্য ও অসাম্য দূর করতে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়।

জেনিভায় চীনের স্থায়ী মিশনের মিনিস্টার লি শিয়াও মেই তার উদ্বোধনী ভাষণে বলেন, ‘চীন উন্নয়নের অধিকার রক্ষা ও এর প্রসারে অত্যন্ত গুরুত্ব দেয়।’ তিনি সব দেশকে তাদের মানবাধিকার বিষয়ক অঙ্গীকার পুনর্ব্যক্ত করার, জনগণকে কেন্দ্রে রাখার, ন্যায্যতা ও ন্যায়বিচার বজায় রাখার এবং প্রকৃত বহুপাক্ষিকতাবাদ মেনে চলার আহ্বান জানান। সবার জন্য মানবাধিকার নিশ্চিত করতে এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যৎ গড়তে উন্নয়নের অবদান আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি।

অংশগ্রহণকারী প্রতিনিধিরা বহুপাক্ষিক কাঠামোর আওতায় উন্নয়ন সহযোগিতা ও প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে সংলাপ প্রসারে চীনের গঠনমূলক ভূমিকার ব্যাপক প্রশংসা করেন।

(স্বর্ণা/তৌহিদ/লিলি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *