গাঁজা খেতে বারণ কানাডায় চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের! - Mati News
Monday, March 16

গাঁজা খেতে বারণ কানাডায় চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের!

কানাডার টরেন্টোর চীনা দূতবাস দেশটির নাগরিকদের হুঁশিয়ারি দিয়ে গাঁজা সেবন নিষেধ করে দিয়েছে। কানাডায় সম্প্রতি গাঁজা সেবন ও চিকিৎসায় এর ব্যবহার বৈধ করা হয়েছে। শুধু চীন নয় কানাডায় বাসরত জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদেরও একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে যে সব চীনা ছাত্র কানাডায় পড়াশুনা করছে তাদের গাঁজা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অবশ্য চীনা আইনে এমনিতেও দেশটির নাগরিকদের মাদকদ্রব্য বহন করা নিষেধ। স্পুটনিক

চীনা দূতাবাস থেকে এক বিবৃতিতে বলা হয় কানাডায় দেশটির কোনো নাগরিক যদি গাঁজা খেয়ে কোনো ঝামেলা বাঁধায় তাহলে তাকে দেশে ফিরে যেতে হতে পারে। এমনকি গাজা কেনাবেচার সাথেও সম্পৃক্ত হওয়া থেকে সাবধান করে দেওয়া হয়েছে চীনা নাগরিকদের। দক্ষিণ কোরিয়ার দূতাবাস থেকেও বলা হয়েছে দেশটির কোনো নাগরিক কানাডায় গাজা খেলে তাকে দেশে ফেরত নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *