Default Archives - Mati News
Wednesday, November 4

Default

তিনদিনের সফরে ঢাকায় আসছেন লিউ হাইসিং

তিনদিনের সফরে ঢাকায় আসছেন লিউ হাইসিং

Default
তিন দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশে আসছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। তার এ সফরে রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। সফরের অংশ হিসেবে বুধবার রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘চায়না-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস’ শীর্ষক রাউন্ডটেবিল অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের রাজনৈতিক দলগুলোর যোগাযোগ ও উন্নয়ন অভিজ্ঞতা বিনিময় নিয়ে আলোচনা হবে। একই অনুষ্ঠানে বাংলাদেশ-চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স স্টাডিজ উদ্বোধনের কথাও রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বৈঠকে চীনা বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, শিল্পায়ন, জ্বালানি এবং বাংলাদেশের পণ্য রপ্তানির সুযোগ বাড়ানোর বিষয় গুরুত্ব পেতে পারে। সূত্র: সিএমজ...
চীন-আফ্রিকা বাণিজ্য বেড়েছে ২২ শতাংশ

চীন-আফ্রিকা বাণিজ্য বেড়েছে ২২ শতাংশ

Default
চলতি বছরের প্রথম নয় মাসে, চীন ও আফ্রিকার মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে, ৩১২.১ বিলিয়ন মার্কিন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। চলতি বছরের ১ মে থেকে চীন আফ্রিকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন ৫৩টি দেশের সব ধরনের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কমুক্ত সুবিধা কার্যকর করেছে। এর ফলে আফ্রিকার বিভিন্ন বৈশিষ্ট্যপূর্ণ পণ্য সমুদ্র পেরিয়ে চীনের বাজারে প্রবেশ করছে। চলতি বছরের মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত, আফ্রিকা থেকে চিনাবাদাম, হিমায়িত স্ট্রবেরি ও অ্যাভোকাডো আমদানির আর্থিক মূল্য, গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৪.৪ গুণ, ১১৩ শতাংশ ও ৮২ শতাংশ বেড়েছে। চীন এখন মিশরের হিমায়িত স্ট্রবেরির সবচেয়ে বড় রপ্তানি-বাজার। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার পেকান বাদামের মোট রপ্তানির ৯০ শতাংশই যাচ্ছে চীনে। চীনের হুপেই প্রদেশের এ্য চৌ শহরের হুয়াহু আন্তর্জাতিক বিমানবন্দরে, ইথিওপিয়ার রাজধানী ...
চীনের কোম্পানিকে সিনচিয়াং বিলের নেতিবাচক তালিকায় অন্তর্ভুক্ত করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন

চীনের কোম্পানিকে সিনচিয়াং বিলের নেতিবাচক তালিকায় অন্তর্ভুক্ত করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন

Default
গত ২৮ অক্টোবর ৩টি চীনা কোম্পানিকে ‘উইঘুর জোরপূর্বক শ্রম প্রতিরোধ আইনের’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন হোমল্যান্ড নিরাপত্তা বিভাগ। এর বিরুদ্ধে সংবাদদাতার প্রশ্নোত্তরে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, চীনে কোনো বাধ্যতামূলক শ্রম নেই। সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির মানুষদের কর্মসংস্থানে স্বাধীনতা ও সমতা ভোগ করেন এবং আইন অনুযায়ী তাদের শ্রম অধিকার কার্যকরভাবে সুরক্ষিত। মার্কিন পক্ষের সংশ্লিষ্ট পদক্ষেপ সম্পূর্ণ ভিত্তিহীন। যুক্তরাষ্ট্র ‘মানবাধিকার’ অজুহাত হিসেবে ব্যবহার করে এবং এর মূল উদ্দেশ্য একতরফা সংরক্ষণবাদ ও জবরদস্তিমূলক আচরণ করা। চীন তার প্রতি তীব্র নিন্দা জানায় এবং দৃঢ়ভাবে বিরোধিতা করে। সম্প্রতি তথাকথিত সিনচিয়াংয়ের বিলের সত্তার তালিকায় বিপুল সংখ্যক চীনা সংস্থাকে অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। চীন যুক্তরাষ্ট্রের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দৃঢ়ভাবে পাল্টা জবাব দিয়েছে...
বিশ্ব অর্থনীতিতে বদলে যাচ্ছে চীনের ভূমিকা

বিশ্ব অর্থনীতিতে বদলে যাচ্ছে চীনের ভূমিকা

Default
  সম্প্রতি টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ভবিষ্যতে চীন শুধু ‘বিশ্বের কারখানা’ হিসেবে পরিচিত হবে না; বরং প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা রপ্তানিকারক হিসেবে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিবন্ধে বলা হয়েছে, বিশ্বায়নের নতুন এই ধারায় শুধু চীনের শিল্পব্যবস্থার তৈরি পণ্য অন্যান্য দেশে রপ্তানি করা হবে না, বরং অন্য দেশগুলোও চীনের শিল্পব্যবস্থায় সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাবে। ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, আফ্রিকায় চীনা কোম্পানির উপস্থিতি বাড়ার ফলে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক মূল্য সংযোজন এবং আঞ্চলিক সরবরাহব্যবস্থা উন্নয়নের সুযোগ তৈরি হচ্ছে। অন্যদিকে, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মন্তব্য করেছে, বিশ্বের বিভিন্ন কারখানায় পণ্য ও উৎপাদন উপকরণ সরবরাহ করা চীনা পণ্যের বৈশ্বিক সম্প্রসারণের নতুন দিক হয়ে উঠেছে। এভাবে চীন ক্রমেই ‘কারখানা...
চীনে বায়ু ও সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ২০১ কোটি কিলোওয়াট

চীনে বায়ু ও সৌরবিদ্যুতের স্থাপিত সক্ষমতা ২০১ কোটি কিলোওয়াট

Default
চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ চীনে বায়ু ও সৌরবিদ্যুতের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ২০১ কোটি কিলোওয়াটে পৌঁছেছে। দেশটির জাতীয় জ্বালানি প্রশাসন সোমবার এ তথ্য জানিয়েছে। মোট সক্ষমতার মধ্যে সৌরবিদ্যুতের সক্ষমতা দাঁড়িয়েছে ১৩১ কোটি কিলোওয়াট, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫ শতাংশ বেশি। অন্যদিকে বায়ুবিদ্যুতের সক্ষমতা পৌঁছেছে ৭০ কোটি কিলোওয়াটে। চীনের হ্যপেই প্রদেশের উত্তরাঞ্চলীয় হুয়াংহুয়া শহরে মৎস্যচাষ ও সৌরবিদ্যুৎ উৎপাদন সমন্বিত একটি প্রকল্প গড়ে তোলা হয়েছে। এ ধরনের সমন্বিত প্রকল্পে জলাশয়ের ওপর সৌর প্যানেল স্থাপনের পাশাপাশি নিচের পানিতে মাছ চাষ করা হয়। এতে একই জমি বা জলাশয় ব্যবহার করে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও খাদ্য উৎপাদনের সুযোগ তৈরি হয়। সূত্র: সিএমজি...
জাতিসংঘের কার্গো নথি সনদে প্রথম স্বাক্ষরকারী চীনসহ ২৬ দেশ

জাতিসংঘের কার্গো নথি সনদে প্রথম স্বাক্ষরকারী চীনসহ ২৬ দেশ

Default
আন্তর্জাতিক বাণিজ্যে সীমান্তপারের পণ্য পরিবহন নথির ব্যবহার ও অর্থায়ন সহজ করতে জাতিসংঘের ‘নেগোশিয়েবল কার্গো ডকুমেন্টস কনভেনশন’-এ সোমবার প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে যুক্ত হয়েছে চীন, ঘানা ও আরও ২৪টি দেশ। ঘানার রাজধানী আক্রায় আয়োজিত এক স্বাক্ষর অনুষ্ঠানে দেশগুলো সনদে স্বাক্ষর করে। অনুষ্ঠানে চীন সরকারের পক্ষে সনদে স্বাক্ষর করেন দেশটির উপ বাণিজ্যমন্ত্রী চিয়াং ছেংহুয়া। চিয়াং ছেংহুয়া বলেন, এ প্রাতিষ্ঠানিক উদ্ভাবন আন্তর্জাতিক বিধিব্যবস্থার একটি শূন্যতা পূরণ করেছে। পাশাপাশি সীমান্তপারের পরিবহন নথি-সংশ্লিষ্ট লেনদেনের অর্থায়নের জন্য একটি আন্তর্জাতিক আইনি কাঠামো তৈরি করেছে। তিনি বলেন, এই সনদ আন্তর্জাতিক বাণিজ্যে যুক্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক চাপ কার্যকরভাবে কমাবে এবং সীমান্তপারের স্থলবাণিজ্যে লেনদেন ব্যয় হ্রাস করবে। এর মাধ্যমে বিশ্ববাণিজ্যের উচ্চমানের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে বলেও তিনি উল্লেখ কর...
মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল ও লোহিত সাগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীন

মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল ও লোহিত সাগরের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে চীন

Default
মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল, লোহিত সাগর এবং হর্ন অব আফ্রিকার পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন। এসব অঞ্চলের দেশগুলোয় শিগগিরই বিশেষ দূত পাঠাবে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। মুখপাত্র বলেন, দীর্ঘস্থায়ী সংঘাত এবং এর প্রভাব আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ার ঘটনায় চীন গভীরভাবে উদ্বিগ্ন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত একটি টেকসই যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শান্তি আলোচনা এগিয়ে নিতে চীন ধারাবাহিকভাবে কাজ করে আসছে। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর বিভিন্ন দেশে বিশেষ দূত পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি। বিশেষ দূতদের এই সফরের লক্ষ্য, সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজ করা, উত্তেজনা প্রশমনে সহায়তা করা এবং পরি...
টোকিও ট্রায়ালের শিক্ষা ভুললে চলবে না: ফু ছোং

টোকিও ট্রায়ালের শিক্ষা ভুললে চলবে না: ফু ছোং

Default
টোকিও ট্রায়াল শুরুর ৮০ বছর পূর্তি উপলক্ষে জাতিসংঘের নিউইয়র্ক সদরদপ্তরে সোমবার একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ‘সমগ্র মানবতার জন্য ন্যায়বিচার ও শান্তি’ শীর্ষক এ প্রদর্শনীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের যুদ্ধাপরাধের তদন্ত ও বিচারের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক আলোকচিত্র, আর্কাইভ নথি এবং প্রকাশনা স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, টোকিও ট্রায়াল যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থাকে সুদৃঢ় করেছে, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করেছে এবং আন্তর্জাতিক আইনের শাসনকে এগিয়ে নিয়েছে। তার ভাষায়, এটি যুদ্ধের ওপর শান্তি, বর্বরতার ওপর সভ্যতা এবং অশুভ শক্তির ওপর ন্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিজয়, যার সুদূরপ্রসারী রাজনৈতিক ও ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। ফু ছোং বলেন, টোকিও ট্রায়ালে জাপানি সামরিকতন্ত্রকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল। জাপানের উচিত বিচারটির মূল শিক্ষা মনে রাখা, সামরিকতন্ত্রের স...
চীনে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর করার নির্দেশ

চীনে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর করার নির্দেশ

Default
চীনজুড়ে দুর্নীতিবিরোধী নজরদারি আরও কঠোর ও উন্নত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির শীর্ষ দুর্নীতিবিরোধী কর্মকর্তা লি সি। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিকব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং শৃঙ্খলা সংক্রান্ত পরিদর্শন বিষয়ক কেন্দ্রীয় শীর্ষ সমন্বয় দলের প্রধান লি সি সম্প্রতি আয়োজিত জাতীয় শৃঙ্খলা পরিদর্শন সংক্রান্ত এক সভায় এই আহ্বান জানান। উক্ত সম্মেলনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির অষ্টম দফার বিশেষ শৃঙ্খলা পরিদর্শনের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হয়। এই দফায় মোট ৩২টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সরকারি দফতরকে পরিদর্শনের আওতায় রাখা হয়েছে। তালিকায় চীনের শিক্ষা মন্ত্রণালয় ছাড়াও দেশটির শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান পিকিং বিশ্ববিদ্যালয় এবং সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের মতো খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে। সম্মেলনে লি সি জোর দিয়ে বলেন...
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে জনকেন্দ্রিক শাসন: চীন যেভাবে সরকারি কর্মদক্ষতা পরিমাপ করে

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে জনকেন্দ্রিক শাসন: চীন যেভাবে সরকারি কর্মদক্ষতা পরিমাপ করে

Default
কোন জিনিস একটি সরকারের অর্জনকে অর্থবহ করে তোলে? এটি কি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি, নাকি মানুষের জীবনে এর আনা ইতিবাচক পরিবর্তন? চীনে, দেশটির উন্নয়ন অগ্রাধিকারের সাথে সাথে এই উত্তরটিও পরিবর্তিত হয়েছে। ২০১২ সালে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, উচ্চমানের উন্নয়ন এবং জনগণের কল্যাণের উপর অধিক জোর দেওয়া হয়েছে। এই পরিবর্তনটি সরকারি কর্মদক্ষতা কীভাবে পরিমাপ করা হয় এবং কীভাবে মূল্যায়ন কর্মকর্তাদের আচরণকে পরিচালিত করতে পারে, সেদিকেও নতুন করে মনোযোগ এনেছে। পিকিং বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ গভর্নমেন্টের অধ্যাপক মা লিয়াং, কর্মদক্ষতা মূল্যায়নকে সরকারি আচরণকে রূপদানকারী একটি মূল প্রক্রিয়া হিসেবে দেখেন। তার ভাষায়, “যা পরিমাপ করা হয়, তাই করা হয়।” কর্মকর্তাদের মূল্যায়নের জন্য ব্যবহৃত সূচকগুলো কেবল তারা তাদের অর্জনকে কীভাবে বোঝেন তা-ই নয়, বরং তারা কীভাবে সম্পদ বর...
চীন-আজারবাইজান সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই

চীন-আজারবাইজান সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ওয়াং ই

Default
সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কৌশলগত দিকনির্দেশনায় দুই দেশের সম্পর্ক দ্রুত এগিয়ে চলেছে। চীন-আজারবাইজান সম্পর্ক অভূতপূর্ব অগ্রগতি অর্জন করে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং ভবিষ্যতে আরও উন্নয়নের ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে। গত বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বায়রামভের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওয়াং ই বলেন, দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদার হিসেবে চীন আজারবাইজানের উন্নয়ন ও পুনরুজ্জীবনের প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে। এশিয়ায় পারস্পরিক যোগাযোগ ও আস্থা বৃদ্ধির পদক্ষেপবিষয়ক সম্মেলন—সিআইসিএ’র সভাপতিত্বকালে আজারবাইজানের ভূমিকারও প্রশংসা করেন তিনি। একই সঙ্গে সিআইসিএ কাঠামো এবং আন্তর্জাতিক বিষয়ে আরও বড় ভূমিকা পালন...
উজবেকিস্তান, তাজিকিস্তান ও রাশিয়া সফরে যাচ্ছেন লি ছিয়াং, অংশ নেবেন একাধিক বৈঠকে

উজবেকিস্তান, তাজিকিস্তান ও রাশিয়া সফরে যাচ্ছেন লি ছিয়াং, অংশ নেবেন একাধিক বৈঠকে

Default
অক্টোবর ১৫: উজবেকিস্তান, তাজিকিস্তান ও রাশিয়া সফর করবেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। ১৭ থেকে ২২ অক্টোবরের এই সফরে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্য দেশগুলোর সরকারপ্রধানদের কাউন্সিলের ২৫তম বৈঠকে অংশ নেবেন তিনি। পাশাপাশি, রাশিয়ায় চীন ও রাশিয়ার প্রধানমন্ত্রীদের ৩১তম নিয়মিত বৈঠকেও যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মাও নিং বলেন, চীন ও উজবেকিস্তান নতুন যুগে সর্বাবস্থায় সার্বিক কৌশলগত অংশীদার। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের কৌশলগত নেতৃত্বে চীন-উজবেকিস্তান সম্পর্ক উন্নয়নের গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। তিনি আরও বলেন, চলতি বছরের আগস্টে বিশকেকে দুই দেশের রাষ্ট্রপ্রধানদের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ উন্নয়নে নতুন কৌশলগত দিকনির্দেশনা দেওয়া হয়। মাও নিং আরও বলেন, চীন ও তাজিকিস্তান ব...
মানুষ গড়ার কারিগর’, বাস্তবে অবহেলা কেন?

মানুষ গড়ার কারিগর’, বাস্তবে অবহেলা কেন?

Default
‘শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর’, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড’—রাষ্ট্রীয় ও সামাজিক আলোচনায় এসব কথা বারবার উচ্চারিত হয়। কিন্তু প্রশ্ন হলো, যাঁদের হাত ধরে একটি শিক্ষিত, মানবিক ও উন্নত জাতি গড়ে ওঠার কথা, তাঁদের পেশাগত মর্যাদা, আর্থিক নিরাপত্তা এবং কর্মজীবনের শুরুতে ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে বাস্তব চিত্র কতটা আশাব্যঞ্জক? প্রাথমিক শিক্ষক নিয়োগ–২০২৫-এর নবনিযুক্ত শিক্ষকদের যোগদান, প্রশিক্ষণ, বেতন-ভাতা এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে চলমান উদ্বেগের প্রেক্ষাপটে প্রশ্নটি আরও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘ নিয়োগপ্রক্রিয়া অতিক্রম করে যাঁরা শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় প্রবেশ করেছেন, তাঁদের প্রত্যাশা ছিল—চাকরিতে যোগদানের পর প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন হবে এবং তাঁরা আর্থিক ও পেশাগত অনিশ্চয়তা কাটিয়ে শিক্ষাদানে মনোনিবেশ করতে পারবেন। কিন্তু সংশ্লিষ্ট শিক্ষকদের আলোচনায় ...
জনগণের স্বাস্থ্য সুরক্ষাই উন্নয়নের অগ্রাধিকার: জাতীয় স্বাস্থ্য সম্মেলনের ভাষণে প্রেসিডেন্ট সি চিন পিং

জনগণের স্বাস্থ্য সুরক্ষাই উন্নয়নের অগ্রাধিকার: জাতীয় স্বাস্থ্য সম্মেলনের ভাষণে প্রেসিডেন্ট সি চিন পিং

Default
জনগণের সুস্বাস্থ্য একটি জাতির সমৃদ্ধি ও দেশের শক্তির গুরুত্বপূর্ণ পরিচায়ক। চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে পার্টির কেন্দ্রীয় কমিটি জনগণের স্বাস্থ্য সুরক্ষাকে উন্নয়নের অগ্রাধিকারমূলক কৌশলগত অবস্থানে রেখেছে। নতুন যুগে স্বাস্থ্যখাতের কাজের নীতি নির্ধারণ করা হয়েছে এবং ‘স্বাস্থ্যকর চীন’ গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে চীন বিশ্বের বৃহত্তম চিকিৎসাসেবা ব্যবস্থা, ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থা, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চিকিৎসা সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। স্বাস্থ্যখাতে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে এবং সার্বিক অগ্রগতি হয়েছে। সোমবার ও মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত জাতীয় স্বাস্থ্য সম্মেলনে উপস্থিত থেকে দেওয়া গুরুত্বপূর্ণ ভাষণে এসব কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কে...
তাইওয়ান ইস্যুতে প্যারাগুয়ে ও বেলজিয়ামের মন্ত্রীদের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা জারি

তাইওয়ান ইস্যুতে প্যারাগুয়ে ও বেলজিয়ামের মন্ত্রীদের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা জারি

Default
তাইওয়ান সম্পর্কিত বিষয়ে হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় প্যারাগুয়ে এবং বেলজিয়ামের দুই শীর্ষ মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার প্রকাশিত নির্দেশনায় জানানো হয়, প্যারাগুয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী গুস্তাভো এমিলদিও ভিয়াত সামানিগো এবং বেলজিয়ামের পররাষ্ট্র, বৈদেশিক বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী ফ্রান্সিস ফনসেকার চীনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় মূল চীনের পাশাপাশি হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলেও তাদের ভিসা প্রদান কিংবা প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সাথে, চীনের অভ্যন্তরে বিদ্যমান যে কোনো সংস্থা, প্রতিষ্ঠান এবং ব্যক্তির জন্য উক্ত দুই মন্ত্রীর সাথে কোনো ধরনের ব্যবসায়িক লেনদেন, পারস্পরিক সহযোগিতা বা যে কোনো উদ্যোগে অংশ নেওয়ার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বেইজিং। চীন...