আপনার প্রেমে পড়েছেন তিনি অথচ জানান দেননি? বুঝে নিন এই ভাবে - Mati News
Wednesday, February 4

আপনার প্রেমে পড়েছেন তিনি অথচ জানান দেননি? বুঝে নিন এই ভাবে

প্রেমের ফাঁদ নাকি পাতা আছে ভুবনে! কিন্তু প্রেমে পড়লেই যে ভালবাসার মানুষকে সহজেই তা বুঝিয়ে দেওয়া যাবে এমনটা নয়! বন্ধুত্ব হারানোর ভয়, কখনও বা কুণ্ঠা-সংকোচ এসে ঘিরে ধরে। সরাসরি প্রপোজ করে উঠতে পারেন না অনেকে, তবে ঠারেঠোরে বুঝিয়ে দেন মনের কথা। কী কী ব্যবহার দেখলে বুঝবেন তিনি প্রেমে পড়েছেন?

যাঁকে আপনার প্রতি দুর্বল বলে মনে হয়, তিনি কি আপনার বিশেষ শখ বা পছন্দের হদিশ জেনে সেই অনুযায়ী কিছু কিনে দিয়েছেন? বা হয়তো এমন কিছু জিনিস কিনেছেন, যা আপনার প্রয়োজনীয় হলেও আপনি আদৌ তা আগে বুঝতেই পারেননি, উপহার দেওয়ার সময় তিনিই বুঝিয়ে দিলেন তা। এমন হলে সেই দুর্বলতা কিন্তু সাধারণ নয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *