আগুন রাঙা পলাশে মুগ্ধ শিক্ষার্থীরা
রাজশাহী কলেজের লাল দালানের স্থাপত্যশৈলী যেমন আমাদের মুগ্ধ করে তেমনি বিভিন্ন ঋতুর প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও অনন্য। ছয় ঋতুতেই নতুন রূপে সজ্জিত হয় ক্যাম্পাস। ফুলে ফুলে সমৃদ্ধ এই ক্যাম্পাস শিক্ষার্থী ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিন্দু হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে বসন্তের আবহ। কেউ হলুদ কেউ কমলা কেউ বাসন্তী রঙের শাড়ি পড়ে নিজেদের ক্যামেরাবন্দি করে রাখছে এই মনোরম পরিবেশে। শীতে রিক্ততা যেন এখনো কিছুটা আছে তবে গাছের ডালে ঝরে পড়া পাতাগুলো জানান দিচ্ছে বসন্ত এসে গেছে।
চারিদিকে সবুজ শ্যামল পরিবেশ ও বিভিন্ন ধরনের ফুলের সমারোহ প্রকৃতিতে জানিয়ে ইচ্ছে বসন্তের আগমনী বাত্রা। রাজশাহী কলেজের শহীদ মিনার সংলগ্ন এলাকার পলাশ ফুলের সৌন্দর্য যেন এর সৌন্দর্যকে আর ও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে রাজশাহী কলেজের শহীদ মিনার সংলগ্ন এলাকায় ফুটে উঠেছে...














