বন্ধুত্বের মেলবন্ধনে ‘দুরন্ত- ১৩’
বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, এসাইনমেন্ট ও ল্যাবের ব্যস্ততায় শিক্ষার্থীরা ভুলে যায় আনন্দের কথাগুলো। শীতের সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হলেও এটেন্ডেসের কথা মনে পড়লেই হঠাৎ ঘুম ভেঙ্গে যায়। এভাবেই প্রতিদিন সকালে হালকা ঘুম নিয়ে কুয়াশা ভেদ করে দৌঁড়াতে হয় ক্যাম্পাসের উদ্দেশ্যে।
ঘড়ির কাঁটায় যখন বাজে ঠিক ৯ টা ঠিক তখন ই সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে উপস্থিত ১৩ তম ব্যাচের শিক্ষার্থীরা। টক্সিকোলজি ক্লাসের পর ই শুরু হয় ইমিউনোলজি এবং সেরোলজি পরীক্ষা। পরীক্ষার পর সবাই সবার দায়িত্ব বুঝে নেই। অনেকে নিজ দায়িত্বে রান্নার সরঞ্জাম আনার জন্য ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায়। পরবর্তীতে সবাই জমায়েত হয় ভেটেরিনারি টিচিং হাসপাতালে। এরপর ই শুরু হয় মুরগির পোস্টমর্টেম। ড. শাহনাজ পারভীন ম্যামের সার্বিক দিক নির্দেশনায় ব্যবহারিক কাজের অংশ শেষ হয় দুপুর ৩ টায...








