প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা—গণিত মনে রেখো সংখ্যাপ্রতীক ১০টি
গণিত: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন
প্রশ্ন: খোলাবাক্য কাকে বলে?
উত্তর: একটি বাক্যকে যখন সত্য না মিথ্যা, তা নির্ণয় করা যায় না, তাকে খোলাবাক্য বলে।
প্রশ্ন: গাণিতিক বাক্য কাকে বলে?
উত্তর: একটি বাক্য যখন সত্য না মিথ্যা, তা নির্ণয় করা যায়, তখন তাকে গাণিতিক বাক্য বলে।
প্রশ্ন: একটি বর্গের খ–সংখ্যক কোণ আছে, খ-এর মান কত?
উত্তর: চার।
প্রশ্ন: সংখ্যাপ্রতীক কয়টি?
উত্তর: ১০টি।
প্রশ্ন: সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে কী বলে?
উত্তর: লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে।
প্রশ্ন: গুণনীয়ক কাকে বলে?
উত্তর: কোনো সংখ্যার গুণনীয়ক হলো যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না।
প্রশ্ন: গুণনীয়কের অপর নাম কী?
উত্তর: উৎপাদক।
প্রশ্ন: গসাগু–এর পূর্ণরূপ কী?
উ...
