ব্র্যাক Archives - Mati News
Tuesday, February 24

Tag: ব্র্যাক

শীতার্তদের পাশে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি

শীতার্তদের পাশে ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি

Cover Story
প্রতি বছরের মতো এবারও শীতার্তদের সাহায্যে এগিয়ে এলো ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি (বিইউপিএস)। প্রজেক্ট হোপের আওতায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র সরবরাহ করা হয়। ছিন্নমূল ও অসহায়দের মাঝে প্রায় ১০০ কম্বল ও ১০০টি নতুন শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি। ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ফার্মা সোসাইটি এই আয়োজন সম্পন্ন করে। রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে রবিবার (১৬ জানুয়ারি) সকালে কড়াইল বস্তির অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ফার্মা সোসাইটির আ্যডভাইজার ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানা শারমিনসহ ক্লাবের সদস্যরা। কড়াইল বস্তির বাসিন্দা দিনমজুর আমেনা খাতুন শীতবস্ত্র পাওয়ার পর বলেন, ‘এই শীতে আমগো অনেক কষ্ট হইছে। কম্বল পাইয়া আমি অনেক খুশি। আমার মেয়েও শীতের জামা পাইছে।’ করোনাকালীন শীতবস্ত্র ...