ভেষজ Archives - Page 4 of 4 - Mati News
Friday, February 13

Tag: ভেষজ

ঘরেই চাষ করতে পারেন যে ছয়টি ভেষজ

ঘরেই চাষ করতে পারেন যে ছয়টি ভেষজ

Agriculture Tips, Cover Story, Health and Lifestyle, ভেষজ
সাধাসিধে ভাষায় বলতে গেলে শহরের লোকজন আসলে বাক্সে বাস করে। সুযোগের অভাব হোক আর দম্ভ, মাটিতে পা-ই পড়ে না কারো। অর্থাৎ মাটির স্পর্শ মেলে খুব কমই। তাই বলে প্রকৃতি থেকে যেন দূরে যেতে যেতে একেবারে হারিয়ে না যাই, এ জন্য আমাদের অনেকে ঘরেই গড়ে তুলতে চাই এক টুকরো সবুজ। কিন্তু ঘরের বাগানে আছে নানান ঝক্কি। গাছটা ঘরে বেড়ে ওঠার উপযোগী কিনা, সেটাই দেখতে হবে প্রথমে। এরপর আছে অল্প আলো আর অল্প মাটিতে টিকে যাওয়ার মতো কিনা। আর এসব বিচারে ঘরের বাগানের জন্য রয়েছে এমন ছয়টি ভেষজ, যেগুলো একদিকে বাড়াবে ঘরের শোভা, অন্যদিকে, সময়মতো কাজ করবে ওষুধেরও। লেমনগ্রাস: ভাল গোড়া দেখে বাজার থেকে এক গোছা লেমনগ্রাস কিনে নিন। দেখে নিন গোড়াটা মজবুত কিনা। এরপর আগা কেটে পুঁতে দিন টবের মাটিতে। খেয়াল রাখুন, গোড়ার ২-৩ ইঞ্চি যেন পানিতে থাকে। পুরোটা যেন আবার পানিতে ডুবে না যায় খেয়াল রাখুন সেদিকেও। কয়েক দিনের মধ্যেই নতুন শেকড় গজাবে। ...
আমলকির ভেষজ গুণ

আমলকির ভেষজ গুণ

Cover Story, Health and Lifestyle, ভেষজ
আমলকির ভেষজ গুণ আমলকি নিয়ে প্রাথমিক গবেষণা দেখা গেছে,  এটি ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে যে, রিউমেটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিওপোরোসিস রোগে আমলকির রস কিছু কাজ করে। কয়েক ধরনের ক্যান্সারের বিরুদ্ধেও এর কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। প্যানক্রিয়াটাইটিস রোগেও আমলকি কার্যকর বলে ইঁদুরের উপর চালিত গবেষণায় প্রমান মিলেছে। প্যানক্রিয়াটাইটিস রোগের পরে ক্ষতিগ্রস্ত প্যানক্রিয়াস (অগ্ন্যাশয়) -এর ক্ষত সারাতে আমলকি কার্যকর।  আমলকির ফল, পাতা ও ছাল থেকে তৈরি পরীক্ষামূলক ওষুধে কিছু রোগ নিরাময়ের প্রমাণ পাওয়া গেছে যেমন- ডায়াবেটিস, ক্যান্সার, প্রদাহ এবং কিডনি-রোগ। আমলকি মানুষের রক্তের কোলেস্টেরল-মাত্রা হ্রাস করতে পারে বলে প্রমাণ রয়েছে  ডায়াবেটিক ইঁদুরের উপর চালানো এক গবেষণায় দেখা গেছে, আমলকির রস রক্তের চিনির মাত্রা কমাতে পারে এবং লিভারের কর্মক্ষমতা পুনর...
স্ট্রোক সারাবে ভেষজ ঔষুধ

স্ট্রোক সারাবে ভেষজ ঔষুধ

Cover Story, Health and Lifestyle, ভেষজ
স্ট্রোক সারাবে ভেষজ ঔষুধ এক গবেষণায় দাবি করা হচ্ছে, জিঙ্কো বিলোবা নামের একটি গাছের ভেষজ নির্যাস স্ট্রোক আক্রান্ত রোগীর মস্তিষ্ক আবার কার্যক্ষম করে তুলতে সাহায্য করতে পারে। ব্রিটেনের কোনো কোনো দোকানে এই ভেষজ ওষুধ পাওয়া যায়। তবে স্মৃতিশক্তি বাড়াতে এবং অবসাদের চিকিৎসায় চীনে এই ভেষজ ওষুধ ব্যবহার করা হয়। চীনে ৩৩০ জন স্ট্রোক আক্রান্ত রোগীর ওপর ছয় মাস ধরে এক পরীক্ষামূলক চিকিৎসা চালিয়ে গবেষকরা দেখেছেন অসুখের পর যাদের এই ওষুধ দেওয়া হয়েছে তাদের মস্তিষ্ক ভালো কাজ করতে পারছে। তবে কোনো কোনো বিশেষজ্ঞ বলছেন ওই রোগীদের মস্তিষ্কের সক্ষমতা বৃদ্ধির জন্য জিঙ্কো বিলোবা একা দায়ী কিনা- তা খুব জোর দিয়ে এখনি বলা সম্ভব নয়। অনলাইন সাময়িকী স্ট্রোক অ্যাণ্ড ভাসকুল্যার নিউরোলজি যেখানে এই গবেষণার খবর ছাপা হয়েছে তারা অবশ্য স্বীকার করেছে এ ব্যাপারে আরো ব্যাপক ও দীর্ঘ সময় নিয়ে পরীক্ষামূলক ...
সৌন্দর্য  ধরে রাখতে ভেষজ উপায়ে চুল পড়া বন্ধ করুন

সৌন্দর্য ধরে রাখতে ভেষজ উপায়ে চুল পড়া বন্ধ করুন

Cover Story, Health and Lifestyle, ভেষজ
সৌন্দর্য  ধরে রাখতে ভেষজ উপায়ে চুল পড়া বন্ধ করুন সৌন্দর্য ও স্বাস্থ্যের ও প্রতীক হচ্ছে চুল । তাই সময় মতো  চুলের সঠিক যত্ন নেয়া প্রয়োজন। যাতে অসময়ে চুল পড়ে না যায়।  চুল পড়া একটি বড় সমস্যা। কিন্তু  সামান্য সতর্কতা অবলম্বন করলেই চুল পড়া রোধ করা যায়। সৌন্দর্য ও স্বাস্থ্যের প্রতীক হচ্ছে চুল গর্ভাবস্থায় বা কোন অসুস্থতার কারণে বা জেনেটিক কারণে চুল পড়ার সমস্যা হতে পারে। কিছু ভেষজ ব্যবহার করে চুল পড়ার সমস্যা কমানো যায়। চুল পড়া বন্ধ করে চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করতে সাহায্য করে এই প্রাকৃতিক উপাদানগুলো । ১। পিপারমিন্ট চুল পড়া কমানো ও চুলের বৃদ্ধির জন্য বহু কাল থেকেই ব্যবহার হয়ে আসছে পিপারমিন্ট অয়েল। এই তেল চুলের ফলিকলকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনের উন্নতি ঘটায়। এছাড়াও চুলের মূলকে মাথার তালুর সাথে আবদ্ধ হয়ে থাকতে সাহায্য করে। ২। অ্যালোভেরা মাথার তালুর রক্ত সংবহনকেও উদ...