যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করল চীনের ইনসুলিন
ফয়সল আবদুল্লাহ
চীনের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানশাইন লেক ফার্মা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছ থেকে দীর্ঘমেয়াদি ইনসুলিনের অনুমোদন পেয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইনসুলিন বাজারে প্রবেশ করল চীনা কোম্পানি। চীনের বায়োফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।প্রতিষ্ঠানটি সোমবার জানায়, তাদের তৈরি ইনসুলিন গ্লারজিন ইনজেকশন লাংলারা এফডিএ অনুমোদন পেয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে এটি চতুর্থ ইনসুলিন গ্লারজিন পণ্য। এখন এই বাজারে ওষুধ সরবরাহ করছে নভো নরডিস্ক, সানোফি এবং এলি লিলি অ্যান্ড কোম্পানি।
ওষুধটি ‘ইন্টারচেঞ্জেবল’ বায়োসিমিলার হিসেবে অনুমোদন পেয়েছে। অর্থাৎ, চিকিৎসকের নতুন প্রেসক্রিপশন ছাড়াই ফার্মাসিস্টরা এটি ব্র্যান্ডেড ইনসুলিনের বিকল্প হিসেবে দিতে পারবেন। মার্কিন অংশীদার ল্যানেট কোম্পানি ইতোমধ্যে অন্তত ১ কোটি ৮০ লাখ ভায়ালে...











