যে অভ্যাসে ত্বক নষ্ট
আমাদের রোজকার কিছু অভ্যাসে ধীরে ধীরে বারোটা বাজতে থাকে ত্বকের। সেগুলো জানা থাকলেও রূপচর্চা নিয়ে টেনশন কমে আসবে অনেকটা।
সানস্ক্রিন ব্যবহার না করার অভ্যাস অনেকেরই। এতে রোদে ত্বক তো পোড়েই, বেড়ে যায় স্কিন ক্যান্সারের ঝুঁকিও। রোদে বের হলে অন্তত এসপিএফ-৩০ সমৃদ্ধ সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
খুব ক্লান্তি ভর করলে মেকআপসহই ঘুমিয়ে পড়ে কেউ কেউ। এতে ত্বকের পোরস তথা ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। যার পরিণতিতে কোষে ব্রেকআউট ঘটে ও ত্বক আরও নেতিয়ে যায়।
বেশি বেশি মুখ ধোয়ার বাতিকও ডেকে আনতে পারে অযাাচিত শুষ্কতা। কারণ এতে করে ত্বকের দরকারি তেল ও আর্দ্রতা চলে যায়। দিনে দুবার ভালো করে ত্বক পরিষ্কার করে নিলেই হলো। আর ত্বকের ধরন বুঝে বেছে নিন ক্লিনজার।
এখনকার দিনে ত্বকের জন্য ময়েশ্চারাইজার টনিকের কাজ করে। ত্বকে পানির ভারসাম্য ঠিক রাখতে এর বিকল্প নেই। তাই ময়েশ্চারাইজার ব্যবহার না করার অভ্য...


