missile Archives - Mati News
Sunday, April 5

Tag: missile

জাপানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে চীনের উদ্বেগ

জাপানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে চীনের উদ্বেগ

China
জাপানের কুমামোটো এবং শিজুওকা প্রিফেকচারে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। বুধবার এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই তথ্য জানান। বিভিন্ন সংবাদ প্রতিবেদনের বরাতে জানা গেছে, জাপানের গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের দুটি ঘাঁটিতে প্রথমবারের মতো 'কাউন্টার-স্ট্রাইক' বা পাল্টা হামলার ক্ষমতাসম্পন্ন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপের সমালোচনা করে মাও নিং বলেন, জাপান প্রতিরক্ষা এবং পাল্টা হামলার অজুহাতে এমন সব আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করছে, যা তাদের নিজস্ব 'আত্মরক্ষা'র সীমা এবং কেবল প্রতিরক্ষা-ভিত্তিক নীতির গণ্ডি ছাড়িয়ে গেছে। তিনি আরও সতর্ক করেন, জাপানের এই নব্য সামরিকবাদ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত। মাও নিং অভিযোগ করেন, জাপান...
মেড ইন চায়না : তোংফেং-৫ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

মেড ইন চায়না : তোংফেং-৫ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

China
চীনে মানবসভ্যতার অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির ইতিহাসে এক অনন্য অধ্যায়ের জন্ম হয়েছিল হাজার বছর আগে—যখন প্রথমবার মানুষের হাতে এল বারুদ, আর সেই বারুদ থেকেই তৈরি হলো পৃথিবীর প্রথম রকেটচালিত অস্ত্র। আগুনের শক্তিকে নিয়ন্ত্রণ করে দূরপাল্লার আঘাত হানার এই ক্ষমতাই পরবর্তীতে বদলে দিল যুদ্ধনীতি, সামরিক কৌশল এবং আন্তর্জাতিক শক্তির সমীকরণ। সেই প্রাচীন উদ্ভাবনের ধারাবাহিকতা ধরে চীন ধীরে ধীরে গড়ে তোলে আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ভিত্তি, যা আজ পৌঁছেছে বিশ্বের সবচেয়ে উন্নত পর্যায়ে। সেই প্রাচীন অগ্নিবাণ থেকে শুরু করে আজকের তোংফেং সিরিজ—এ এক দীর্ঘ বিবর্তনের গল্প। প্রযুক্তি, গণিত, নকশা, মহাকাশ গবেষণা এবং কৌশলগত নিরাপত্তা—সব মিলিয়ে বহু দশকের বৈজ্ঞানিক অগ্রযাত্রা। এই যাত্রার সর্বশেষ ও সবচেয়ে শক্তিশালী সংযোজন হলো তোংফেং ৫সি ডিএফ-৫সি, যা এখন পৃথিবীর যে কোনো বিন্দুকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। ...