কীভাবে জন্ম নেয় সুপারভলকানো: চীন-মার্কিন যৌথ গবেষণায় মিলল উত্তর
ফয়সল আবদুল্লাহ
পৃথিবীর আগ্নেয়গিরিগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো সুপারভলকানো, যার একটি অগ্ন্যুৎপাতেই বেরিয়ে আসতে পারে এক হাজার ঘনকিলোমিটারেরও বেশি আগ্নেয় পদার্থ। অনায়াসে চাপা পড়তে পারে আধুনিক যে কোনো বড় শহর।
সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী এই রহস্যের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তারা দেখিয়েছেন কীভাবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইয়েলোস্টোন ক্যালডেরার নিচে বিশাল ম্যাগমা ব্যবস্থা তৈরি হয় এবং দীর্ঘ সময় সক্রিয় থাকে।
গবেষণাটি পরিচালনা করেছেন চীনের বিজ্ঞান একাডেমির অধীন ভূতত্ত্ব ও ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউট এবং যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ।
উত্তর আমেরিকার ইয়েলোস্টোন জাতীয় পার্কে রয়েছে পৃথিবীর সবচেয়ে পরিচিত সুপারভলকানো ইয়েলোস্টোন ক্যালডেরা। গত ২১ লাখ বছরে এই আগ্নেয়গিরি অন্তত দুটি বিশাল অগ্...
