পাঁচ বছরে বায়ু ও পানির মান আরও উন্নত করবে চীন
মার্চ ১৩, সিএমজি বাংলা ডেস্ক: আগামী ২০২৬–২০৩০ সময়কালের মধ্যে চীন বায়ু দূষণ কমানো এবং পানির গুণমান উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেবে। এই সময়ে দেশের পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানান পরিবেশবিষয়ক মন্ত্রী হুয়াং রুনছিউ।
বৃহস্পতিবার বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কনগ্রেসের অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুয়াং রুনছিউ দূষণ নিয়ন্ত্রণের প্রধান লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, ‘১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের অন্যতম লক্ষ্য হবে ভারী বায়ু দূষণ সংখ্যা আরও কমিয়ে আনা।’
হুয়াং আরও জানান, পরিবেশগত আইন ও নীতিমালার নতুন সুযোগ কাজে লাগিয়ে শিল্প, জ্বালানি ও পরিবহন খাতে সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়নকে ত্বরান্বিত করা হবে। পাশাপাশি নতুন ধরনের উৎপাদনশীল শক্তির বিকাশের মাধ্যমে দূষণকারী ...

