হাজার মাসের চেয়ে উত্তম রজনী শবে কদর
মুফতি আহমদ আবদুল্লাহ: ফার্সি ‘শবে কদর’, আরবি ‘লাইলাতুল কদর’ অর্থ মহিমান্বিত রাত। এ রাতের মর্যাদা হাজার মাসের চাইতে উত্তম। পবিত্র কোরআনে ‘কদর’ নামে স্বতন্ত্র একটি সুরা নাজিল হয়েছে। ৫ আয়াত বিশিষ্ট এ সুরায় লাইলাতুল কদরের মর্যাদা ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। ফলে ইসলামি শরীয়তে এর বিশেষ গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। আরবি মাসগুলোর মধ্যে রমজান যেমন শ্রেষ্ঠতম মাস, তেমনি রমজানের একটি রাত লাইলাতুল কদর বা মহিমান্বিত রাত। মহান রাব্বুল আলামিন বলেন, ‘আমি এই কোরআন কদরের রাতে নাজিল করেছি। কদরের রাত সম্পর্কে তুমি কী জান? কদরের রাত হাজার মাস থেকে উত্তম মাস। এ রাতে জিবরাইলসহ সকল ফেরেশতারা অবতীর্ণ হয়, প্রত্যেক কাজে তাদের প্রভুর অনুমতিক্রমে। এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। (সুরা কদর)।
কোরআনের বর্ণনা দ্বারা পবিত্র এ রাতের মর্যাদা সম্পর্কে জানা যায়। হজরত আবু হুরায়রা (রা.) রাসুল (সা.) থেকে বর্ণনা ...












