Entertainment Archives - Mati News
Thursday, October 15

Entertainment

ওভিসিতে নায়লা নাঈম, পরিচালনায় সৈকত রেজা

ওভিসিতে নায়লা নাঈম, পরিচালনায় সৈকত রেজা

Entertainment
নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার সঙ্গে এতে আরও আছেন সজীব জমাদ্দার। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন সৈকত রেজা। সম্প্রতি এটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে এসেছে। নির্মাতা জানান, ‘বিএফডিসিতে সিনেমাটিক প্যাটার্নে ওভিসিটির শুটিং হয়েছে।সৈকত রেজা বলেন, ‘এই ওভিসিতে নায়লা নাঈমকে অ্যাকশন মুডে উপস্থাপন করেছি। বিজ্ঞাপনটি পুরো না দেখলে বোঝা যাবে না এটি কী? আমি চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়ার মানুষদের কানেক্ট করার জন্য। এর মধ্যে অনেকে ওভিসিটির প্রশংসা করেছেন।’ নায়লা নাঈম ডেন্টাল সার্জারিতে (বিডিএস) পড়াশোনা সম্পন্ন করেন এবং পরবর্তীতে মিডিয়া অঙ্গনে যুক্ত হন। ক্যারিয়ারের শুরুতে র‌্যাম্প মডেলিং ও বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পরিচিতি পান তিনি। পরে আইটেম গান, টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও কাজ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজ...
এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন

এআই কনটেন্ট নিয়ে যাদেরকে অপরাধী বললেন মেহজাবীন

Entertainment
এআই কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজের ফেসবুকের এক স্ট্যাটাসে কনটেন্ট ও এর অপরাধ নিয়ে কথা বলেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশে তা ছড়িয়ে দেওয়া কোনও বিনোদন নয়। এটি একটি অপরাধ। কিন্তু যখন একই কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকে, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি আরও বড় একটি সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে। তখন প্রশ্ন জাগে, সমাজ হিসেবে আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি?’ মেহজাবীন বলেন, ‘এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটাও আর বলতে ইচ্ছে করে না যে, একবার ভাবুন তো, এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটতো! কারণ কাউকে মানুষ হিসেবে সম্মান করতে, তাকে আমাদের পরিবারের সদস্য হতে হবে কেন?’ ...
প্রণালির দুই তীরে হৃদয়ের মেলবন্ধন সিএমজির সংগীতানুষ্ঠানে

প্রণালির দুই তীরে হৃদয়ের মেলবন্ধন সিএমজির সংগীতানুষ্ঠানে

China, Entertainment
শরতের সোনালি আবহে বেইজিংয়ের ইয়ানছি হ্রদের তীরে অনুষ্ঠিত হয়েছে চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) ২০২৬ সালের ‘এসো, একসঙ্গে বিকশিত হই’ তাইওয়ান প্রণালির দুই তীরের সংগীতানুষ্ঠান। এতে চীনের মূল ভূখণ্ড ও তাইওয়ান—দুই প্রান্তের ৪০০ জনেরও বেশি স্বদেশবাসী অংশ নেন এবং পুনর্মিলনের আকাঙ্ক্ষা ভাগ করে নেন। এ সংগীতানুষ্ঠান কেবল একটি সাংস্কৃতিক পরিবেশনা নয়; বরং তাইওয়ান প্রণালির দুই তীরের মানুষের হৃদয়ের মেলবন্ধন এবং আন্তরিক সাংস্কৃতিক বিনিময়েরও একটি উপলক্ষ। মধ্য-শরৎ উৎসবকে আবেগের সেতুবন্ধন হিসেবে তুলে ধরে অনুষ্ঠানে পরিবেশিত হয় দুই প্রান্তের মানুষের পরিচিত ও জনপ্রিয় গান। এসব গানের মধ্য দিয়ে জেগে ওঠে তাদের অভিন্ন সাংস্কৃতিক স্মৃতি। একই সঙ্গে হাজার বছরের চীনা পুনর্মিলন-সংস্কৃতি তুলে ধরা হয় আন্তরিক ও আবেগঘনভাবে। সুর ও গল্পের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা অনুভব করেন অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও গভীর আত্মিক বন্ধন। ভবিষ্য...
চীনে জাতীয় দিবসের ছুটিতে সিনেমার আয় ৯০০ মিলিয়ন ইউয়ান ছাড়াল

চীনে জাতীয় দিবসের ছুটিতে সিনেমার আয় ৯০০ মিলিয়ন ইউয়ান ছাড়াল

China, Entertainment
চীনে জাতীয় দিবসের এক সপ্তাহের ছুটিতে চলচ্চিত্র বাজারে ব্যাপক সাড়া পড়েছে। ১ অক্টোবর থেকে শুরু হওয়া ছুটির পঞ্চম দিন পর্যন্ত টানা প্রতিদিন সিনেমার বক্সঅফিস আয় ১০০ মিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। আগাম টিকিট বিক্রিসহ মোট আয় ইতোমধ্যে ৯০০ মিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা প্রায় ১৩৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলারের সমান। ছুটিতে দেশি-বিদেশি বিভিন্ন ঘরানার নতুন সিনেমা মুক্তি পেয়েছে। পরিবারবান্ধব চলচ্চিত্র, অ্যানিমেশন, ক্রাইম থ্রিলার, কমেডি ও সামাজিক বিষয়ভিত্তিক সিনেমা দর্শকদের জন্য বিনোদনের নানা সুযোগ তৈরি করেছে। এখন পর্যন্ত জাতীয় দিবসের ছুটির বক্স অফিসে শীর্ষ তিন সিনেমা হলো ‘ট্রেসেস অব জাস্টিস’, ‘রেসিডেন্ট ইভিল’ এবং ‘মিস্টার অ্যান্ড মিসেস পারডন’। এর মধ্যে ‘ট্রেসেস অব জাস্টিস’ বাস্তব জীবনের ফরেনসিক বিশেষজ্ঞদের কাজের ওপর ভিত্তি করে নির্মিত একটি ক্রাইম থ্রিলার। এদিকে সিনেমাকে কেন্দ্র করে পর্যটনও জনপ্রিয় হয়ে উঠছে। ‘ভি’...
বিশ্বমঞ্চে স্থান করে নিচ্ছে ইয়ুননানের কিন্নর-নৃত্য

বিশ্বমঞ্চে স্থান করে নিচ্ছে ইয়ুননানের কিন্নর-নৃত্য

China, Entertainment
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ুননান প্রদেশে তাই নৃগোষ্ঠীর সংস্কৃতির সঙ্গে মিশে আছে নানা প্রাচীন লোকগাথা ও ঐতিহ্য। এরই একটি অনন্য উদাহরণ কিন্নর নৃত্য। তাই সম্প্রদায়ের পৌরাণিক কাহিনিতে কিন্নরকে বলা হয় অর্ধেক মানুষ ও অর্ধেক পাখির এক স্বর্গীয় সুরসাধক। বৌদ্ধ ধর্মের বিভিন্ন উপাখ্যান ও লোককথা থেকে উঠে আসা এই চরিত্রকে পবিত্র ও শ্রদ্ধার প্রতীক হিসেবে দেখা হয়। কিন্নর-নৃত্যের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর পোশাক ও পরিবেশনা। শিল্পীরা মুখে শান্ত অভিব্যক্তির মাস্ক পরেন। আর পিঠে থাকে তিন মিটারেরও বেশি চওড়া সোনালি ডানা। এরপর ধীর ও ছন্দময় পদক্ষেপে তারা নৃত্য পরিবেশন করেন। এই নৃত্যে নেই দ্রুতগতির কোনো মুদ্রা বা চটকদার কৌশল। বরং প্রতিটি পদক্ষেপে ফুটে ওঠে ভক্তি, শ্রদ্ধা ও আধ্যাত্মিকতার আবহ। সাধারণত বৌদ্ধ ধর্মীয় অনুষ্ঠান ও স্থানীয় বিভিন্ন উৎসবে এই নৃত্য পরিবেশন করা হয়। তাই সংস্কৃতির আরেক পরিচিত নৃত্য হলো ময়ূর ন...
জাতীয় দিবসের ছুটিতে স্থানীয় ঐতিহ্যের সঙ্গে সিনেমার নতুন সংযোগ

জাতীয় দিবসের ছুটিতে স্থানীয় ঐতিহ্যের সঙ্গে সিনেমার নতুন সংযোগ

China, Entertainment
জাতীয় দিবসের দীর্ঘ ছুটিতে বক্স অফিসের আয় বাড়াতে স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে কাজে লাগাচ্ছে চীনের বিভিন্ন সিনেমা হল। সিনেমা দেখার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন কার্যক্রম, বিশেষ ছাড় ও প্রচারণামূলক সুবিধা দর্শকদের আকৃষ্ট করছে। বৃহস্পতিবার গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উদযাপিত হয়েছে। এর অংশ হিসেবে দেশটিতে বার্ষিক ‘গোল্ডেন উইক’ বা দীর্ঘ ছুটির সময়কাল ৭ অক্টোবর পর্যন্ত চলবে। মধ্য চীনের হুনান প্রদেশের ইউয়েইয়াং শহরের একটি সিনেমা হল চলচ্চিত্র প্রদর্শনের সঙ্গে তংথিং অঞ্চলের বিভিন্ন অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যকে একীভূত করেছে। এর মধ্যে রয়েছে পাখা তৈরির শিল্প, প্রাচীন পদ্ধতিতে মৃৎপাত্র পোড়ানোর কৌশল এবং কাগজ কেটে নকশা তৈরির শিল্প। এর ফলে দর্শকরা হ্রদ-অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হুচৌ শহরে অবস্থিত বিখ্যাত...
সংস্কৃতি ও পর্যটনের মেলবন্ধনে পিংইয়াও চলচ্চিত্র উৎসবে পর্যটকদের ঢল

সংস্কৃতি ও পর্যটনের মেলবন্ধনে পিংইয়াও চলচ্চিত্র উৎসবে পর্যটকদের ঢল

China, Entertainment
জমে উঠেছে চীনের শানসি প্রদেশের প্রাচীনতম নগরী চলমান ১০ম পিংইয়াও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত বৃহস্পতিবার শুরু হওয়া সাত দিনব্যাপী এই আয়োজন ঘিরে ঐতিহাসিক শহরটিতে এখন দেশি-বিদেশি পর্যটক ও চলচ্চিত্রপ্রেমীদের ঢল। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পণ্যের বিক্রি বেড়েছে রেকর্ড পরিমাণে। এ বছর চীনের মিড-ওটাম ফেস্টিভাল বা মধ্য-শরৎ উৎসবের ছুটির সাথে চলচ্চিত্র উৎসবটি একই সময়ে শুরু হওয়ায় দর্শনার্থীদের আনন্দে যোগ হয়েছে নতুন মাত্রা। চলচ্চিত্রপ্রেমীরা সারাদিন সিনেমা দেখার পাশাপাশি শহরের প্রাচীন স্থাপত্য ঘুরে দেখছেন, স্থানীয় খাবারের স্বাদ নিচ্ছেন এবং সিনেমা-ভিত্তিক স্মারক ও গ্যাজেট কিনছেন। ২ হাজার ৭০০ বছরেরও বেশি পুরনো মিং ও ছিং রাজবংশের সংরক্ষিত ঐতিহাসিক স্থাপত্যের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত পিংইয়াও। ২ দশমিক ২৫ বর্গকিলোমিটার এলাকার এই প্রাচীন শহরটিতে ৩০০টিরও ...
মারা গেছেন চীনের জনপ্রিয় সংগীত শিল্পী লিউ হুয়ান

মারা গেছেন চীনের জনপ্রিয় সংগীত শিল্পী লিউ হুয়ান

China, Entertainment
চলে গেলেন চীনের অন্যতম জনপ্রিয় ও প্রখ্যাত সংগীত শিল্পী লিউ হুয়ান। অসুস্থতাজনিত কারণে শুক্রবার সকালে চীনের শাংহাইয়ে ৬৩ বছর বয়সে তিনি মারা যান। শনিবার শোকবার্তায় তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে বেইজিংভিত্তিক ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিকস। তার মৃত্যুতে চীনের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। লিউ হুয়ান ১৯৯১ থেকে তিন দশকেরও বেশি সময় এ বিশ্ববিদ্যালয়েল শিক্ষকতা করেন। ২০২৩ সালে অবসর নেয়ার আগে তিনি সংগীত শিক্ষা ও পাশ্চাত্য সংগীতের ইতিহাস বিষয়ে পাঠদান করতেন। ১৯৬৩ সালের আগস্টে উত্তর চীনের থিয়েনচিনে জন্মগ্রহণ করেন লিউ হুয়ান। তিনি বেইজিংয়ের ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে ফরাসি সাহিত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮০-এর দশকে সংগীত জগতে পরিচিতি লাভ করেন লিউ হুয়ান। ধীরে ধীরে তিনি চীনের অন্যতম পরিচিত কণ্ঠশিল্পীতে পরিণত হন। চীনা ও পাশ্চাত্য সংগীতের বিভিন্ন ধারা ও ঐতি...
চীনে মধ্য-শরৎ উৎসবের ছুটিতে সিনেমার ব্যবসা ছাড়াল ১০ কোটি ইউয়ান

চীনে মধ্য-শরৎ উৎসবের ছুটিতে সিনেমার ব্যবসা ছাড়াল ১০ কোটি ইউয়ান

China, Entertainment
চীনে তিন দিনের মধ্য-শরৎ উৎসবের ছুটিতে সিনেমার টিকিট বিক্রির আয় ১০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। শুক্রবার বেইজিং সময় সন্ধ্যা ৭টা ৬ মিনিট পর্যন্ত দেশটির মোট বক্স অফিস আয় এই মাইলফলক অতিক্রম করে বলে চলচ্চিত্রের তথ্য প্ল্যাটফর্ম মাওইয়ান জানিয়েছে। শুক্রবার থেকে রোববার পর্যন্ত চলা এবারের ছুটিতে রহস্য, কমেডি, রোমান্স ও অ্যানিমেশনসহ বিভিন্ন ঘরানার ২০টির বেশি দেশি-বিদেশি নতুন সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই সময়ের বক্স অফিসে বর্তমানে শীর্ষ তিনটি সিনেমার মধ্যে রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’ এবং ‘অল উইশেস কাম ট্রু’। জনপ্রিয় হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নতুনভাবে মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে আবারও আগ্রহ তৈরি হয়েছে। নতুন সংস্করণে মূল সিনেমার তুলনায় চার মিনিটের নতুন দৃশ্য যুক্ত করা হয়েছে। অন্যদিকে ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’ সিনেমার গল্প গড়ে উঠ...
চীনের সি’আনে ত্রয়োদশ রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু

চীনের সি’আনে ত্রয়োদশ রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু

China, Entertainment
সেপ্টেম্বর ২০: গতকাল (শনিবার) চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) এবং চীনের শাআনসি ও ফুচিয়ান প্রদেশের সরকারের যৌথ উদ্যোগে, ত্রয়োদশ রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব শুরু হয়েছে, চীনের সি’আন শহরে। সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং তাঁর ভিডিও-ভাষণে বলেছেন, বিগত ১৩ বছরে রেশমপথ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব, চীন ও অন্যান্য দেশের চলচ্চিত্র-নির্মাতাদের জন্য একটি বিশাল শিল্প-উত্সবে পরিণত হয়েছে। তিনি বলেন, চলতি বছর চীন ও মিসরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের এসসিও শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং কিরগিজস্তান ও মিসরে রাষ্ট্রীয় সফরকালে, কিরগিজস্তান ও মিসরে সিএমজি-র ‘সি চিন পিংয়ের ক্লাসিক উক্তি’-র বহুভাষিক ও আরবি সংস্করণ প্রচারিত হয়। এ উপলক্ষ্যে কিরগিজ রাষ্ট্রপতি জাপারভ এবং মিসরের রাষ্ট্রপতি সিসি অভিনন্দনবার্তাও পাঠান। তিনি আরও বলেন, সিএমজি’র চীনা চলচ্চিত্রের ...
নিউ ইয়র্কের মঞ্চে চীনের ক্ল্যাসিক মহাকাব্য: ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস’

নিউ ইয়র্কের মঞ্চে চীনের ক্ল্যাসিক মহাকাব্য: ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস’

China, Entertainment
আফরিন মিম চীনের সাহিত্যের অন্যতম চার সেরা ক্লাসিক উপন্যাসের একটি 'দ্য ড্রিম অব দ্য রেড চেম্বার'। প্রাচ্যের সেই কালজয়ী গল্প এবার নাচের ছন্দে নতুন রূপ নিয়ে ভাস্বর হয়ে উঠলো আমেরিকার সংস্কৃতিপাড়া হিসেবে পরিচিত নিউ ইয়র্কের ঐতিহাসিক লিংকন সেন্টারে। আগামী দিনগুলোতে বিশ্বমঞ্চে চীনা ঐতিহ্যের প্রসারে এক নতুন অধ্যায় যুক্ত করে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো পরিবেশিত হলো চীনা ড্যান্স ড্রামা ‘এ ড্রিম অব রেড ম্যানশনস’। নিউইয়র্কের বিখ্যাত -এর মঞ্চে সম্প্রতি এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। সেখানে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মঞ্চস্থ হলো চীনা নৃত্যনাট্য ‘এ ড্রিম অব রেড ম্যানশন্স’। চীনা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি ‘দ্য ড্রিম অব দ্য রেড চেম্বার’। শতাব্দীর পর শতাব্দী ধরে উপন্যাসটি চীনা সংস্কৃতি, সমাজ, প্রেম, পারিবারিক সম্পর্ক ও মানবিক অনুভূতির এক গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি হয়ে আছে। সেই বহুমাত্রিক ...
নিউজিল্যান্ডে চীনা যুদ্ধবিরোধী চলচ্চিত্রের প্রিমিয়ার

নিউজিল্যান্ডে চীনা যুদ্ধবিরোধী চলচ্চিত্রের প্রিমিয়ার

China, Entertainment
চীনের যুদ্ধবিরোধী অ্যাকশন-কমেডি চলচ্চিত্র ‘ওয়ান্স আপন আ টাইম ইন দ্য মিডল ইস্ট’-এর নিউজিল্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে অকল্যান্ডে। বৃহস্পতিবারের এ প্রদর্শনীতে স্থানীয় চলচ্চিত্রপ্রেমীদের কাছ থেকে প্রশংসা পেয়েছে সিনেমাটি। দেশটিতে শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি। সিনেমাটির গল্প এক চীনা রাঁধুনিকে ঘিরে, যিনি ২০০০-এর দশকের শুরুর দিকে ব্যবসা শুরু করতে মধ্যপ্রাচ্যে যান। সেখানে যুদ্ধ শুরু হলে বদলে যায় তার জীবন। তার ছোট একটি রেস্তোরাঁ ধীরে ধীরে স্থানীয় সাধারণ মানুষ ও শিশুদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়। যুদ্ধ ও সংঘাতের ভয়াবহতার মধ্যেও সাধারণ মানুষের সহমর্মিতা, মানবিকতা ও প্রতিকূলতা মোকাবিলার গল্প তুলে ধরা হয়েছে চলচ্চিত্রটিতে। এর সঙ্গে যুক্ত করা হয়েছে চীনা খাবার ও রন্ধন ঐতিহ্য। ফলে ভিন্ন সাংস্কৃতিক পটভূমির দর্শকদের কাছেও গল্পটি সহজেই আবেদন তৈরি করেছে। প্রিমিয়ার অনুষ্ঠানে চলচ্চিত্রে দ...
নকল গর্ভধারণের ট্রল নিয়ে সরব দীপিকা, সমর্থন জানালেন কনটেন্ট ক্রিয়েটরকে

নকল গর্ভধারণের ট্রল নিয়ে সরব দীপিকা, সমর্থন জানালেন কনটেন্ট ক্রিয়েটরকে

Entertainment
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে ঘিরে নানা আলোচনা চলছে। তবে আনন্দের খবরের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে নেতিবাচক ট্রল। বিশেষ করে তার ‘নকল গর্ভধারণ’ নিয়ে ছড়িয়ে পড়া মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কনটেন্ট ক্রিয়েটর আরশিয়া মুরজানি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। আরশিয়ার সেই পোস্টে লাইক দিয়ে দীপিকা নিজের সমর্থন জানিয়েছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।আরশিয়া তার ভিডিওতে দীপিকা ও রণবীর সিংয়ের সাম্প্রতিক মাতৃত্বকালীন ফটোশুটের প্রশংসা করেন। তিনি মনে করিয়ে দেন, দীপিকার প্রথম সন্তান গর্ভে থাকার সময়ও একদল মানুষ তার গর্ভধারণকে ‘নকল’ বলে দাবি করেছিলেন। আরশিয়ার মতে, কোনো নারীর শারীরিক গড়ন ভিন্ন হলেই তাকে নিয়ে এমন ভিত্তিহীন মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, দীপিকা দ্বিতীয়বার মা হতে চলেছেন এবং এটি তার জীবনের একটি সুন্দর মুহূর্ত, তাই এই...
ব্রিটিশ অভিনেতা নোয়েল ক্লার্কের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগের আইনি অনুমোদন

ব্রিটিশ অভিনেতা নোয়েল ক্লার্কের বিরুদ্ধে যৌন অপরাধের অভিযোগের আইনি অনুমোদন

Entertainment
ব্রিটিশ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নোয়েল ক্লার্কের বিরুদ্ধে যৌন নিপীড়ন এবং জনসমক্ষে অশালীন ভঙ্গি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগের আইনি অনুমোদন মিলেছে। যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস সম্প্রতি লন্ডনের মেট্রোপলিটন পুলিশকে এই অভিনেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার অনুমতি দিয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসের শেষ দিকে ক্লার্কের লন্ডনের বাসভবনে পুলিশ অভিযান চালায়। সেই সময় তাঁকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও তখন গ্রেপ্তারের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি এবং পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে ওই সময় থেকেই পুলিশের সেন্ট্রাল স্পেশালিস্ট ক্রাইম কমান্ডের নেতৃত্বে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছিল। প্রায় এক বছর পর এখন নতুন করে এই অভিযোগগুলো সামনে এল।এর আগে ২০২১ সালে দ্য গার্ডিয়ান পত্রিকা ২...
মিথিলার সঙ্গে সম্পর্কের ইতিটানার ইঙ্গিত দিলেন সৃজিত মুখোপাধ্যায়

মিথিলার সঙ্গে সম্পর্কের ইতিটানার ইঙ্গিত দিলেন সৃজিত মুখোপাধ্যায়

Entertainment
টলিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার বিবাহিত জীবন নিয়ে দীর্ঘ সময় ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছে। গত কয়েক বছর ধরে তাদের আলাদা থাকার বিষয়টি প্রকাশ্যে আসায় বিচ্ছেদের আলোচনা বারবার সামনে এসেছে। তবে এবার সৃজিতের একটি সাম্প্রতিক মন্তব্য সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি টকশোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সৃজিত নিজের ব্যক্তিগত জীবন ও একাকিত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন। সেখানে তিনি অকপটে স্বীকার করেন যে, বর্তমানে তার জীবনে কোনো ‘স্থায়ী সঙ্গী’ বা স্টেবল পার্টনার নেই। যদিও তিনি সরাসরি মিথিলার নাম উচ্চারণ করেননি, তবে তার এই মন্তব্যকে অনেকেই তাদের দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানার ইঙ্গিত হিসেবে দেখছেন।সাক্ষাৎকারে সৃজিত তার অতীত সম্পর্কের সমীকরণ নিয়েও কথা বলেন। তিনি জানান, সাবেক প্রেমিকাদের সঙ্গে তার এখনো সৌহার্দ্যপূর্ণ যো...