চূড়ান্ত সময়েও ঐশীকে দেখতে চান জেসিয়া
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপর বিশ্ববাসী জেনে যাবে, এবার কার মাথায় উঠবে বিশ্ব সুন্দরীর মুকুট। এখনো টিকে আছেন বাংলাদেশের প্রতিযোগী ঐশী, তাই তাঁর দিকে তাকিয়ে আছে বাংলাদেশের সবাই। গত বছর বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেন জেসিয়া ইসলাম। ঐশীর প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, ঐশী যেন প্রতিযোগিতার চূড়ান্ত সময়, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত মঞ্চে থাকতে পারেন, এই কামনাই করছেন। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেওয়ায় ঐশীর জন্য গর্বিত জেসিয়া।
বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশ অংশের অনুমোদিত আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ। এই প্রতিষ্ঠান দুই বছর ধরে বাংলাদেশে আয়োজন করছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। প্রথম আসরের বিজয়ী ছিলেন জেসিয়া ইসলাম, আর এবার ঐশী। গত বাছর সেরা চল্লিশে জায়গা করে নিয়েছিলেন জেসিয়া। এরপর হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে ছিটকে যান। কিন্তু সবাইকে চমকে দিয়ে ঐশী...












