January 2026 - Mati News
Sunday, February 22

Month: January 2026

এক সেন্টিমিটারেই রাখা যাবে ২০ টেরাবাইট!

এক সেন্টিমিটারেই রাখা যাবে ২০ টেরাবাইট!

China, Tech news
ফয়সল আবদুল্লাহ: ত্রিমাত্রিক স্ফটিকের ভেতরে অতিক্ষুদ্র একটি একরৈখিক সীমানা আবিষ্কার করেছেন চীনা বিজ্ঞানীরা। ভবিষ্যতে ডেটা সংরক্ষণ প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে এটি। এই আবিষ্কারের ফলে ডাকটিকিটের সমান আকারের একটি চিপে ১০ হাজার হাই-ডেফিনিশন সিনেমা সংরক্ষণ করা সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী সায়েন্স-এ প্রকাশিত গবেষণায় বলা হয়, নতুন এ কাঠামোটির গঠন মানুষের চুলের ব্যাসের এক লক্ষ ভাগের এক ভাগ। এটি এখনকার তুলনায় শতগুণ বেশি শক্তিশালী ও জ্বালানি-সাশ্রয়ী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ তৈরির পথ খুলে দিতে পারে। চাইনিজ বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব ফিজিক্সের গবেষকরা দেখতে পান, কিছু স্তরযুক্ত স্ফটিকে ডেটা সংরক্ষণের ব্লকগুলোর মাঝের সীমানা সমতল পাতার মতো নয়, বরং একমাত্রিক সরু রেখায় পরিণত হয়, যার প্রস্থ একটি পরমাণুর সমান। গবেষকরা জানান, স্ফটিকের ভেতরের ক্...
বর্জ্য থেকে পরিচ্ছন্ন বিদ্যুতের যোগান বাড়ছে চীনে

বর্জ্য থেকে পরিচ্ছন্ন বিদ্যুতের যোগান বাড়ছে চীনে

China
ফয়সল আবদুল্লাহ: চীনের জ্বালানি রূপান্তরে সৌর ও বায়ু বিদ্যুৎ যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তেমনি নীরবে বড় অবদান রাখছে শহরের ভেতরে গড়ে ওঠা বর্জ্য পোড়ানো বিদ্যুৎকেন্দ্রগুলো। এসব কেন্দ্র গৃহস্থালি বর্জ্যকে বিদ্যুতে রূপান্তর করে একদিকে শক্তি উৎপাদন করছে, অন্যদিকে ল্যান্ডফিলে পাঠানো বর্জ্যের পরিমাণও কমাচ্ছে। বায়োমাস এনার্জি ইন্ডাস্ট্রি প্রোমোশন অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ২০২৪ সালের শেষ নাগাদ চীনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা দাঁড়িয়েছে ২৭.৩৮ গিগাওয়াটে। এ খাত থেকে বছরে উৎপাদিত হয়েছে প্রায় ১৪ কোটি ৫৩ লাখ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ। চীনের ২০২৪ সালের আরবান অ্যান্ড রুরাল কনস্ট্রাকশন স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক অনুযায়ী, দেশটিতে দৈনিক বর্জ্য পোড়ানোর সক্ষমতা পৌঁছেছে ১১ লখ ৫৮ হাজার টনে, যা ২০২৫ সালের জন্য নির্ধারিত ৮ লাখ টনের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। ২০২৪ সালের শেষ পর্যন্ত চীনে চালু ছিল ১,১২...
অগ্ন্যাশয়ের অস্ত্রোপচারে চীনা রোবট, অভিজ্ঞতা বিনিময় চীন-ফ্রান্সের

অগ্ন্যাশয়ের অস্ত্রোপচারে চীনা রোবট, অভিজ্ঞতা বিনিময় চীন-ফ্রান্সের

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ  রোবটের সহায়তায় অগ্ন্যাশয় অস্ত্রোপচারে অভিজ্ঞতা বিনিময় করেছে চীন ও ফ্রান্সের চিকিৎসকরা। কুয়াংচৌর সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের ফাস্র্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালে চীনা চিকিৎসকদের সঙ্গে একাধিক জটিল অস্ত্রোপচার পর্যবেক্ষণ করেন ফরাসি সার্জনরা। অপারেশনে নেওয়া হয়েছিল রোবটের সহায়তা। এতে দুই দেশের বিশেষজ্ঞরা অস্ত্রোপচারের প্রাযুক্তিক কৌশল, হাসপাতাল ব্যবস্থাপনার অভিজ্ঞতা ভাগাভাগি করেন। ভবিষ্যতে উন্নত চিকিৎসায় যৌথ সহযোগিতা জোরদারেও একমত হয়েছে উভয় পক্ষ। দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের রাজধানী কুয়াংচৌতে অবস্থিত সুন ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল-এ ২০১৫ সাল থেকে অধ্যাপক ইন শিয়াওউয়ের নেতৃত্বে দলটি রোবট-সহ প্যানক্রিয়াস সার্জারি শুরু করেন। সেই থেকে তারা আট শতাধিক অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় চার লাখ ৭০ হাজার ম...
বর্জ্য থেকে পরিচ্ছন্ন বিদ্যুতের যোগান বাড়ছে চীনে

বর্জ্য থেকে পরিচ্ছন্ন বিদ্যুতের যোগান বাড়ছে চীনে

China
জানুয়ারি ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জ্বালানি রূপান্তরে সৌর ও বায়ু বিদ্যুৎ যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তেমনি নীরবে বড় অবদান রাখছে শহরের ভেতরে গড়ে ওঠা বর্জ্য পোড়ানো বিদ্যুৎকেন্দ্রগুলো। এসব কেন্দ্র গৃহস্থালি বর্জ্যকে বিদ্যুতে রূপান্তর করে একদিকে শক্তি উৎপাদন করছে, অন্যদিকে ল্যান্ডফিলে পাঠানো বর্জ্যের পরিমাণও কমাচ্ছে। বায়োমাস এনার্জি ইন্ডাস্ট্রি প্রোমোশন অ্যাসোসিয়েশনের তথ্যমতে, ২০২৪ সালের শেষ নাগাদ চীনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা দাঁড়িয়েছে ২৭.৩৮ গিগাওয়াটে। এ খাত থেকে বছরে উৎপাদিত হয়েছে প্রায় ১৪ কোটি ৫৩ লাখ কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ। চীনের ২০২৪ সালের আরবান অ্যান্ড রুরাল কনস্ট্রাকশন স্ট্যাটিস্টিক্যাল ইয়ারবুক অনুযায়ী, দেশটিতে দৈনিক বর্জ্য পোড়ানোর সক্ষমতা পৌঁছেছে ১১ লখ ৫৮ হাজার টনে, যা ২০২৫ সালের জন্য নির্ধারিত ৮ লাখ টনের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে। ২০২৪ সালের শেষ পর্যন্ত চ...
চীনে সরব বাঁশের অর্থনীতি

চীনে সরব বাঁশের অর্থনীতি

China
ফয়সল আবদুল্লাহ প্লাস্টিকের বিকল্প খোঁজা নিয়ে বেশ ক’বছর ধরেই সরব চীন। এবার এ জায়গায় বাঁশের ব্যবহার ঘিরে একটি পরিপূর্ণ শিল্পব্যবস্থা গড়ে উঠেছে, যা এখন দ্রুত অর্থনৈতিক গুরুত্ব অর্জন করছে—জানিয়েছে দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। সংস্থাটির তথ্যমতে, চীনের বাঁশ শিল্পের বার্ষিক উৎপাদন মূল্য ইতোমধ্যে ৫২০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে এবং পণ্যের ধরন দাঁড়িয়েছে ১৫ হাজারেরও বেশি। গত তিন বছরে বিশেষ কর্মপরিকল্পনার আওতায় শিল্প ক্লাস্টার গঠন ও খাতটির সামগ্রিক পরিবেশ উন্নয়নে ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি পর্যায়ে ৯০ কোটি ইউয়ান বরাদ্দসহ বিভিন্ন প্রণোদনা নীতি বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি, ৯টি শ্রেণিতে ১৪০টি বিষয়ের ওপর বিশেষ মানদণ্ড এবং বাঁশজাত পণ্যের জন্য একাধিক আন্তর্জাতিক মান প্রণয়ন করা হয়েছে। বর্তমানে চীনে ১০ হাজারের বেশি বাঁশ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ...
ভবিষ্যৎ মহাকাশচারী তৈরিতে বিশেষ স্কুল খুলল চীন

ভবিষ্যৎ মহাকাশচারী তৈরিতে বিশেষ স্কুল খুলল চীন

China
ভবিষ্যৎ মহাকাশ অভিযাত্রীদের দক্ষ করে গড়ে তুলতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্কুল অব স্পেস এক্সপ্লোরেশন’ চালু করছে চীন। সোমবার দেশটির ইউনিভার্সিটি অব চাইনিজ একাডেমি অব সায়েন্সেস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে স্কুলটির। নতুন এই স্কুলে অ্যারোনটিক্স থেকে শুরু করে প্ল্যানেটারি সায়েন্স বা গ্রহ বিজ্ঞান পর্যন্ত মোট ১৪টি ভিন্ন ভিন্ন বিষয়ের সমন্বয়ে একটি আন্তঃডিসিপ্লিনারি পাঠ্যক্রম প্রণয়ন করা হয়েছে। বিদ্যমান ৯৭টি কোর্সের পাশাপাশি নতুন করে আরও ২২টি প্রধান কোর্স যুক্ত করা হয়েছে, যেখানে বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে বাস্তব জীবনের প্রয়োগের সমন্বয় ঘটানো হয়েছে। শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য বেইজিংয়ের হুয়াইরো সায়েন্স সিটিতে তিনটি প্রধান গবেষণা প্ল্যাটফর্ম এবং ছয়টি বিশেষায়িত প্রশিক্ষণ ব্যবস্থার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, আনম্যান্ড স্পেস প্যাট্রোল সিমুলেশন, স্যাটেলাইট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া এ...
পৃথিবীর চৌম্বকক্ষেত্রের চেয়ে ৭ লাখ গুণ শক্তিশালী চুম্বক তৈরি করল চীন

পৃথিবীর চৌম্বকক্ষেত্রের চেয়ে ৭ লাখ গুণ শক্তিশালী চুম্বক তৈরি করল চীন

China
শুভ আনোয়ার ৩৫ দশমিক ৬ টেসলা শক্তিসম্পন্ন একটি ‘অল-সুপারকন্ডাক্টিং ইউজার ম্যাগনেট’ তৈরি করেছে চীন। এই চৌম্বক ক্ষেত্রের শক্তি পৃথিবীর স্বাভাবিক চৌম্বক ক্ষেত্রের তুলনায় ৭ লক্ষ গুণেরও বেশি। এর মাধ্যমে অল-সুপারকন্ডাক্টিং ইউজার ম্যাগনেটের ক্ষেত্রে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করল চীন। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের গবেষকদের এই সাফল্য উচ্চ-তাপমাত্রার সুপারকন্ডাক্টিং অ্যাপ্লিকেশন বা প্রয়োগের ক্ষেত্রে চীনের বৈশ্বিক নেতৃত্বকে আরও সুসংহত করল। ৩৫ মিলিমিটার ব্যাসের চুম্বকটি উচ্চ-তাপমাত্রার সুপারকন্ডাক্টিং ইনসার্ট ম্যাগনেট প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। ২০২৩ সালে এটি ৩০ টেসলা শক্তিতে পৌঁছেছিল, যা তখনই দেশি-বিদেশি গবেষকদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। তবে উপাদানের মানোন্নয়ন এবং কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সম্প্রতি এর শক্তি ৩৫.৬ টেসলায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে এটিই বিশ্বের একমাত্র অল-সুপারকন্ডাক্টিং স...
সংরক্ষিত মাছের জিন-মানচিত্র উন্মোচন চীনে

সংরক্ষিত মাছের জিন-মানচিত্র উন্মোচন চীনে

China
ফয়সল আবদুল্লাহ চীনে সংরক্ষিত প্রজাতির মাছ বাগারিয়াস রুটিলাস। মাছটির প্রায় সম্পূর্ণ জিনোম-মানচিত্র তৈরি করেছেন চীনা বিজ্ঞানীদের একটি যৌথ গবেষণা দল। ইয়াংজি রিভার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট সোমবার এ তথ্য জানিয়েছে। গবেষণার ফলাফল ২০২৫ সালের ১২ ডিসেম্বর আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী সায়েন্টিফিক ডাটায় প্রকাশিত হয়েছে। প্রবন্ধের প্রধান লেখক পার্ল রিভার ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের সহকারী গবেষক লিউ ইয়াছিউ জানান, নতুন জিন-মানচিত্রটি ৯৭.৫ শতাংশ পূর্ণতা অর্জন করেছে। এতে ২৯ হাজার ১০৬টি প্রোটিন-কোডিং জিন শনাক্ত করা হয়েছে, যা ক্যাটফিশ গোষ্ঠীর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে পূর্ণাঙ্গ জিনোম হিসেবে বিবেচিত। বাগারিয়াস রুটিলাস একটি বড় আকারের তলদেশবাসী মাংসাশী মাছ, যা ইয়ুননান প্রদেশের ইউয়ানচিয়াং-রেড রিভার অববাহিকায় থাকে। অতিরিক্ত শিকার, জলবিদ্যুৎ প্রকল্প, পানিদূষণ ও আগ্রাসী প্রজাতির কারণে এ মাছের সং...
বিডা, বেজা এবং বেপজার কর্মকর্তাদের জন্য চীনা ভাষা কোর্সের উদ্বোধন

বিডা, বেজা এবং বেপজার কর্মকর্তাদের জন্য চীনা ভাষা কোর্সের উদ্বোধন

China
রওজায়ে জাবিদা ঐশী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-এর কর্মকর্তাদের জন্য আয়োজিত চীনা ভাষা কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে রাজধানী ঢাকার বিডা কার্যালয়ের একটি সম্মেলন কক্ষে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অতিরিক্ত সচিব ও নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির, বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুল রব খান, নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউটের বাংলাদেশি পরিচালক অধ্যাপক ড. বুলবুল আশরাফ সিদ্দিকী, চীনা পরিচালক মা শিয়াও ইয়ানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মো. হুমায়ুন কবির বলেন, 'কোর্সটি পেশাগত প্রয়োজন অনু...
চীনা ভাষায় শরীরের বিভিন্ন অঙ্গের নাম

চীনা ভাষায় শরীরের বিভিন্ন অঙ্গের নাম

Career, China, Education
Head - 头 (tóu) Hair - 头发 (tóu fa) Face - 脸 (liǎn) Eye - 眼睛 (yǎn jīng) Ear - 耳朵 (ěr duo) Nose - 鼻子 (bí zi) Mouth - 嘴巴 (zuǐ ba) Lip - 唇 (chún) Tooth - 牙齿 (yá chǐ) Tongue - 舌头 (shé tou) Chin - 下巴 (xià ba) Neck - 脖子 (bó zi) Shoulder - 肩膀 (jiān bǎng) Arm - 胳膊 (gē bo) Elbow - 肘 (zhǒu) Hand - 手 (shǒu) Finger - 手指 (shǒu zhǐ) Thumb - 拇指 (mǔ zhǐ) Nail - 指甲 (zhǐ jia) Chest - 胸 (xiōng) Stomach - 肚子 (dù zi) Back - 背 (bèi) Waist - 腰 (yāo) Hip - 臀部 (tún bù) Leg - 腿 (tuǐ) Knee - 膝盖 (xī gài) Foot - 脚 (jiǎo) Toe - 脚趾 (jiǎo zhǐ) Ankle - 脚踝 (jiǎo huái) Skin - 皮肤 (pí fū) Bone - 骨头 (gǔ tou) Muscle - 肌肉 (jī ròu) Heart - 心脏 (xīn zàng) Brain - 脑 (nǎo)...
বিদেশি রোগীদের পছন্দের গন্তব্য হয়ে উঠছে চীন

বিদেশি রোগীদের পছন্দের গন্তব্য হয়ে উঠছে চীন

China, Health, Health and Lifestyle
ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা (টিসিএম) থেকে শুরু করে অত্যাধুনিক থেরাপি—সব মিলিয়ে বিদেশি রোগীদের আকর্ষণের কেন্দ্রে এখন উঠে আসছে চীনের নাম। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে চীনা মূলভূখণ্ডের ৫৭টি শহরের প্রায় ৮৫০টি চিকিৎসা প্রতিষ্ঠান বিদেশি রোগীদের সেবা দিচ্ছে। রাশিয়ার নাগরিক নিকোলাস দীর্ঘ পাঁচ বছর আর্থ্রাইটিসে ভুগছিলেন। ইউরোপ ও রাশিয়ায় চিকিৎসা করে উপশম না পেয়ে তিনি চীনের হাইনান প্রদেশে আসেন। সানইয়া টিসিএম হাসপাতালে মাত্র দুই সপ্তাহের ফিজিওথেরাপির পর তার অবস্থার উন্নতি হয়। তিনি বলেন, হাইনানের উষ্ণ আবহাওয়া ও টিসিএম একসঙ্গে তার ব্যথা কমাতে ভূমিকা রেখেছে। সানইয়া টিসিএম হাসপাতালের উপপরিচালক ইউয়ান আইলিন জানান, বর্তমানে সেখানে প্রায় ১০০ জন বিদেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত হাসপাতালটি ৪০টির বেশি দেশের এক লাখেরও বেশি বিদেশি রোগীকে সেবা দিয়েছে। অনেক আন্তর্জাতিক র...
মেড ইন চায়না: চীনের মেরু স্টেশন

মেড ইন চায়না: চীনের মেরু স্টেশন

China
পৃথিবীর উত্তর ও দক্ষিণ, দুই প্রান্তেই আজ চীনের শক্তিশালী বৈজ্ঞানিক উপস্থিতি রয়েছে। অ্যান্টার্কটিকার বরফে ঢাকা শীতল অঞ্চল থেকে আর্কটিকের দ্বীপপুঞ্জ পর্যন্ত, চীন তার বৈজ্ঞানিক গবেষণার নেটওয়ার্ক প্রসারিত করেছে। এই কেন্দ্রগুলো শুধু দেশীয় গবেষণার জন্য নয়, বরং বৈশ্বিক জলবায়ু, মহাকাশ পদার্থবিজ্ঞান, পরিবেশগত পর্যবেক্ষণ এবং বরফস্তর ও সমুদ্র-বরফের পারস্পরিক সম্পর্ক বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীনের ছয়টি মেরু স্টেশনের প্রতিটির রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। এদের গবেষণার লক্ষ্য প্রসারিত করে চলেছে মানবজাতির জ্ঞানের পরিসীমা। প্রথমেই আসা যাক অ্যান্টার্কটিক গ্রেট ওয়াল স্টেশনের প্রসঙ্গে। ১৯৮৫ সালের ২০ ফেব্রুয়ারি চীনের প্রথম স্থায়ী অ্যান্টার্কটিক গবেষণা কেন্দ্র গ্রেট ওয়াল স্টেশন প্রতিষ্ঠিত হয়। এটি কিং জর্জ আইল্যান্ডের ফিল্ডেস পেনিনসুলায় অবস্থিত, যেখানে তুষারপাত ও বরফের সঙ্গে ম...
পরিবেশবান্ধব শীতলীকরণ প্রযুক্তিতে বড় সাফল্য চীনের

পরিবেশবান্ধব শীতলীকরণ প্রযুক্তিতে বড় সাফল্য চীনের

China, Tech news
জানুয়ারি ২২, সিএমজি বাংলা ডেস্ক: শীতলীকরণ প্রযুক্তিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছেন চীনা গবেষকরা। এটি কম কার্বন নিঃসরণ, উচ্চ শীতলীকরণ ক্ষমতা এবং দ্রুত তাপ আদান-প্রদানের সুযোগ তৈরি করতে পারে। বৃহস্পতিবার আন্তর্জাতিক জার্নাল নেচারে প্রকাশ হয়েছে এ গবেষণার বৃত্তান্ত। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের ইনস্টিটিউট অব মেটাল রিসার্চের অধ্যাপক লি বিংয়ের নেতৃত্বে গবেষক দলটি একটি নতুন ‘ডিজল্যুশন ব্যারোক্যালোরিক ইফেক্ট’ আবিষ্কার করেন। এতে বিশেষ এক ধরনের লবণ দ্রবণে চাপ প্রয়োগ করলে তাপ নির্গত হয় এবং চাপ কমালে দ্রবণ দ্রুত ঠান্ডা হয়ে প্রচুর তাপ শোষণ করে। গবেষকদের মতে, মাত্র ২০ সেকেন্ডে এই দ্রবণের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, যা বিদ্যমান সলিড-স্টেট কুলিং উপকরণের তুলনায় অনেক বেশি কার্যকর। একই তরল মাধ্যমে শীতলীকরণ ও তাপ পরিবহন—দুটো কাজই হয়। এতে কম কার্বন নিঃসর...
চীনে লেবুর ঘ্রাণযুক্ত নতুন গাছ আবিষ্কার

চীনে লেবুর ঘ্রাণযুক্ত নতুন গাছ আবিষ্কার

Agriculture Tips, China
দক্ষিণ-পশ্চিম চীনের কুইচৌ প্রদেশের সিংয়ি গ্লোবাল জিওপার্কের পাহাড়ি এলাকায় লেবুর ঘ্রাণযুক্ত একটি নতুন উদ্ভিদ প্রজাতির সন্ধান পেয়েছেন চীনা গবেষকরা। নতুন প্রজাতিটির নাম দেওয়া হয়েছে নিওসিনামোমাম সিট্রাটাম। কুইচৌয়ের ছিয়ানসিনান কৃষি ও বনবিজ্ঞান একাডেমির গবেষকরা উদ্ভিদটি আবিষ্কার করেন। আন্তর্জাতিক উদ্ভিদ শ্রেণিবিন্যাস বিষয়ক জার্নাল ফাইটোকিজ-এর সর্বশেষ সংখ্যায় গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে, উদ্ভিদটি থেকে তীব্র লেবুর মতো ঘ্রাণ ছড়ায়, যার কারণে শুরুতে একে লেবু গাছ বলে ভুল করা হয়েছিল। তবে এর স্বতন্ত্র ঘ্রাণ ও বৈশিষ্ট্য বিদ্যমান প্রজাতিগুলোর থেকে একে আলাদা করেছে। উদ্ভিদটি সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার থেকে এক হাজার ৩০০ মিটার উচ্চতায় ঘন অরণ্যে জন্মায়। এখন পর্যন্ত পাঁচটি ভিন্ন স্থানে এর শতাধিক গাছ শনাক্ত করা হয়েছে। গবেষকরা জানান, স্থানীয়রা দীর্ঘদিন ধরে এর পাতা ও...
ইনার মঙ্গোলিয়ায় রেকর্ড পরিমাণ গরুর মাংস উৎপাদন

ইনার মঙ্গোলিয়ায় রেকর্ড পরিমাণ গরুর মাংস উৎপাদন

China
আফরিন মিম ২০২৫ সালে চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে গরুর মাংস উৎপাদন রেকর্ড পরিমাণে পৌঁছেছে।  আঞ্চলিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর অঞ্চলটিতে মোট ১০ লাখ ২০ হাজার টন গরুর মাংস উৎপাদিত হয়েছে, যা দেশটির মধ্যে সর্বোচ্চ। এই পরিমাণ চীনের মোট গরুর মাংস উৎপাদনের প্রায় ১২ দশমিক ৭ শতাংশ। সরকারি পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে সারা দেশে মোট গরুর মাংস উৎপাদন হয়েছে ৮০ লাখ ১০ হাজার টন, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ বেশি। ইনার মঙ্গোলিয়া ২০২০ সালে পূর্ব চীনের শানতোং প্রদেশকে পেছনে ফেলে দেশের সবচেয়ে বড় গরুর মাংস উৎপাদক অঞ্চলে পরিণত হয়। এরপর থেকে টানা শীর্ষ অবস্থান ধরে রেখেছে অঞ্চলটি। আঞ্চলিক কৃষি ও পশুপালন বিভাগ জানায়, ২০২৫ সালে ইনার মঙ্গোলিয়ায় গবাদিপশুর সংখ্যা ছিল প্রায় ৮৭ লাখ ৩০ হাজার।...