চীনে জেনারেটিভ এআই ব্যবহারকারী ৭০ কোটি ছাড়িয়েছে
সেপ্টেম্বর ২৯: চীনে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা জেনারেটিভ এআই ব্যবহারকারীর সংখ্যা ২০২৬ সালের প্রথমার্ধ পর্যন্ত ৭০ কোটি ছাড়িয়েছে। মঙ্গলবার চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার বা সিএনএনআইসি’র পলিসি অ্যান্ড ইন্টারন্যাশনাল কো-অপারেশন ইনস্টিটিউট ‘২০২৬ চায়না ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার রিসোর্সেস কনফারেন্সে’ ‘জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রিপোর্ট ২০২৬’-এ প্রকাশ হয়েছে এ তথ্য।
সর্বশেষ জরিপের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে চীনে জেনারেটিভ এআইয়ের ব্যবহার, বিভিন্ন শিল্পে এর প্রয়োগ এবং সংশ্লিষ্ট নীতিমালা নিয়ে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেটিভ এআইয়ের প্রয়োগের ক্ষেত্র ক্রমেই বৈচিত্র্যময় হচ্ছে। স্মার্ট ডিভাইসের মাধ্যমে এআই ব্যবহারের সম্ভাবনাও দ্রুত বাড়ছে।
৭৬ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে তারা জেনারেটিভ এআই ব্যবহার করেন।
এআই-সমন্বিত সহকারী ...













