January 2026 - Page 4 of 4 - Mati News
Sunday, February 22

Month: January 2026

জাপানে সামরিক কাজে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা

জাপানে সামরিক কাজে দ্বৈত-ব্যবহারযোগ্য পণ্য রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা

China
জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: চীনের তাইওয়ান ইস্যুতে জাপানি নেতৃত্বের বিতর্কিত মন্তব্যের জেরে জাপানের ওপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। মঙ্গলবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের আওতায় সামরিক কাজে ব্যবহৃত হতে পারে এমন সকল ‘দ্বৈত-ব্যবহারযোগ্য’ পণ্য, প্রযুক্তি ও সেবা জাপানে রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই ঘোষণা দেয়। চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে এমন যেকোনো এন্ড-ইউজারের (সর্বশেষ ব্যবহারকারী) ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। চীনের ‘রপ্তানি নিয়ন্ত্রণ আইন’ এবং ‘দ্বৈত-ব্যবহারযোগ্য আইটেম রপ্তানি নিয়ন্ত্রণ বিধিমালা’ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে। চীন স্পষ্ট করে বলেছে , শুধু চীনের অভ্যন্তরেই নয়, বরং বিশ্বের যেকোনো দেশের কোনো সংস্থা বা ব্যক্তি যদি চীন থেকে উৎপাদিত এই...
হাইড্রোজেন সালফাইড শোধনে চীনের অভাবনীয় সাফল্য

হাইড্রোজেন সালফাইড শোধনে চীনের অভাবনীয় সাফল্য

China
জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: প্রাকৃতিক গ্যাস ও কয়লা শিল্পের উপজাত হিসেবে উৎপন্ন বিষাক্ত হাইড্রোজেন সালফাইড শোধনে এক যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞানীরা। এই প্রযুক্তির মাধ্যমে বিষাক্ত বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তর করা সম্ভব হবে, যা পরিবেশ রক্ষায় বড় ভূমিকা রাখবে। মঙ্গলবার চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের অন্তর্ভুক্ত তালিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল ফিজিক্সের গবেষকরা সফলভাবে এই প্রযুক্তির কার্যকারিতা নিশ্চিত করেছেন। হাইড্রোজেন সালফাইড একটি অত্যন্ত বিষাক্ত গ্যাস, যা সাধারণত প্রাকৃতিক গ্যাস উত্তোলন, রিফাইনারি এবং কয়লা ভিত্তিক রাসায়নিক কারখানায় উৎপন্ন হয়। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় গবেষণার পর ডক্টর লি ছানের নেতৃত্বাধীন দলটি ফোটোলাইসিস এবং ইলেক্ট্রোকেমিক্যাল পদ্ধতির সমন্বয়ে এই গ্যাসকে পচন বা বিশ্লিষ্ট করার কৌশল উদ্ভাবন করেছেন। সূত্র: সিএমজি...
চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

চীনের সিনেমা দিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

China, Entertainment
জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আগামী ১০ জানুয়ারি শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সম্প্রতি প্রকাশ হয় উৎসবের সময়সূচি। উদ্বোধনী সিনেমা হিসেবে এ বছর প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড'। উৎসবে এবার থাকছে ১১টি বিভাগ। ৭০টির বেশি দেশের পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যরে ২৪৬টি সিনেমা প্রদর্শিত হবে উৎসবে। ভেন্যু হিসেবে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটরিয়াম। ১০ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে চীনের ‘দ্য জার্নি টু নো এন্ড’। এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করছে এটি। এবারের উৎসবে বাংলাদেশ প্যানোরামা বিভাগে স্থান করে নিয়েছে ৯টি সিনেমা। সেগুলো হচ্ছে সোহেল রান...
মাদুরোর তথাকথিত ‘বিচার’ নিয়ে চীনের কড়া মন্তব্য

মাদুরোর তথাকথিত ‘বিচার’ নিয়ে চীনের কড়া মন্তব্য

China
জানুয়ারি ৭, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভেনিজুেলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে চলা তথাকথিত ‘ট্রায়াল’ সম্পূর্ণভাবে ভেনিজুয়েলার জাতিগত সার্বভৌমত্ব লঙ্ঘন করছে বলে জানিয়েছে চীন। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র মাদুরোকে দেশের অভ্যন্তরীণ আদালতে প্রকাশ্যে বিচার করতে চেয়ে তার রাষ্ট্রপ্রধান হিসেবে মর্যাদা উপেক্ষা করেছে, যা আন্তর্জাতিক সম্পর্কের স্থিতিশীলতা ক্ষুন্ন করছে। তিনি বলেন, কোনো দেশই নিজের আঞ্চলিক আইনকে আন্তর্জাতিক আইনের উপরে রাখার অধিকার রাখে না। মাও নিং বলেন, মাদুরো ও তার স্ত্রীকে অবিলম্বে মুক্তি দিতে এবং তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে চীন। সূত্র: সিএমজি...