March 2026 - Page 4 of 5 - Mati News
Monday, March 16

Month: March 2026

গোপালগঞ্জে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

গোপালগঞ্জে পেঁয়াজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

Agriculture Tips
লিয়াকত হোসেন লিংকন গোপালগঞ্জ, ২০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): সরকারি প্রণোদনা ও ভালো দাম পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে পেঁয়াজ চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। চলতি মৌসুমে এ উপজেলায় লক্ষ্যমাত্রার অধিক জমিতে পেঁয়াজের আবাদের সম্ভাবনা রয়েছে। তবে এ বছর আবাদ খরচ দ্বিগুণ বাড়লেও লাভজনক হওয়ায় দিন দিন এ অঞ্চলে পেঁয়াজের চাষ বাড়ছে। কাশিয়ানী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত ২০২৪-২৫ অর্থ বছরে মাত্র ৮৪২ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছিল। এ বছর সেখানে ১ হাজার ৫১৬ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। এ অঞ্চলে বারি-৪ ও তাহেরপুরী জাতের পেঁয়াজ চাষ করে থাকেন কৃষকরা। কৃষি কর্মকর্তারা জানান, গত ৩ থেকে ৪ বছর আগেও উপজেলার কৃষকরা পেঁয়াজ আবাদ করে উৎপাদন খরচ তুলতে পারেনি। কিন্তু পেঁয়াজের বাজার চড়া। এ কারণে তারা অন্যান্য ফসল ছেড়ে পেঁয়াজ চাষে ঝুঁকছেন। কাশিয়ানী উ...
চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের এজেন্ডা

চীনের ১৪তম জাতীয় গণকংগ্রেসের চতুর্থ অধিবেশনের এজেন্ডা

China
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের জাতীয় আইনসভা (এনপিসি)-এর ১৪তম অধিবেশনের চতুর্থ সেশনের প্রস্তুতিমূলক বৈঠক বুধবার অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অধিবেশনের জন্য যে এজেন্ডাগুলো গৃহীত হয়েছে— –সরকারের কার্যক্রম সম্পর্কিত প্রতিবেদন পর্যালোচনা করা; –২০২৬-২০৩০ সময়কালের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া রূপরেখা পরীক্ষা করা; – ২০২৫ সালের জাতীয় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন এবং ২০২৬ সালের খসড়া পরিকল্পনা ও সংশ্লিষ্ট প্রতিবেদন পরীক্ষা করা; – ২০২৫ সালের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেট বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন এবং ২০২৬ সালের কেন্দ্রীয় ও স্থানীয় বাজেটের খসড়া পরীক্ষা করা; – এনপিসি স্থায়ী কমিটির উত্থাপিত পরিবেশবিষয়ক কোডের খসড়া পর্যালোচনার বিল বিবেচনা করা; – জাতিগত ঐক্য ও অগ্রগতি আইনের খসড়া পর্যালোচনার বিল বিবেচনা করা...
‘তৃণমূলে জোর দিয়ে ‘জনগণের সেবা’ শক্তিশালী করছে সিপিপিসিসি’

‘তৃণমূলে জোর দিয়ে ‘জনগণের সেবা’ শক্তিশালী করছে সিপিপিসিসি’

China
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি) সদস্যদের তৃণমূল পর্যায়ের কার্যক্রম স্থানীয় পর্যায়ে জনগণের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন সিপিপিসিসি মুখপাত্র লিউ চিয়েই। চীনের শীর্ষ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন শুরুর একদিন আগে সিপিপিসিসি’র ১৪তম জাতীয় কমিটির চতুর্থ অধিবেশনের মুখপাত্র লিউ বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জানান, ২০২৩ সালে কর্মসূচি চালুর পর থেকে চীনজুড়ে ১৫ হাজারেরও বেশি কার্যক্রম পরিচালিত হয়েছে। গত বছরই বাস্তবায়িত হয়েছে ৬ হাজারের বেশি কার্যক্রম, যা স্থানীয় সমস্যা সমাধান এবং জনগণের বাস্তব চাহিদা পূরণে সহায়তা করেছে। লিউ বলেন, সিপিপিসিসি সদস্যরা কৃষিজমি, পশুপালন এলাকা, খনি ও কারখানায় গিয়ে কৃষি-প্রযুক্তি প্রশিক্ষণ, মরুকরণ প্রতিরোধ বিষয়ক সচেতনতা এবং বৈদেশিক বাণিজ্য সংশ্লিষ্ট সমস্যার সমাধানে কাজ করেছেন। পাশাপাশি মালভূমি ও সীমা...
বর্জ্য থেকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রী তৈরি হচ্ছে শেনচেনে

বর্জ্য থেকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রী তৈরি হচ্ছে শেনচেনে

China
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে একটি আধুনিক বর্জ্য-দহন বিদ্যুৎকেন্দ্র এখন আবর্জনাকে বিদ্যুৎ ও নির্মাণসামগ্রীতে রূপান্তর করছে। সবুজ উন্নয়ন কৌশলের অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। লোংকাং এনার্জি ইকো-পার্কে প্রতিদিন প্রক্রিয়াজাত হচ্ছে ৫ হাজার টন গৃহস্থালি বর্জ্য। এটি বিশ্বের বৃহত্তম একক-সাইট পৌর বর্জ্য দহন স্থাপনাগুলোর একটি। প্রতিদিন ছয় শতাধিক ট্রাক এখানে বর্জ্য নিয়ে আসে। যা প্রক্রিয়াজাত হয়ে বিদ্যুৎ ও পরিবেশবান্ধব ইটে পরিণত হচ্ছে। শেনচেন এনার্জি এনভায়রনমেন্ট প্রটেকশন ইস্ট কোম্পানির জ্যেষ্ঠ প্রকৌশলী চিয়াও চিয়ানওয়ে জানান, এই প্রকল্পের দহন চুল্লির তাপমাত্রা ৮৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এতে বর্জ্যের ক্ষতিকর উপাদান ধ্বংস হয়। চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত সাত-ধাপের গ্যাস পরিশোধন ব্যবস্থার মাধ্যমে নির্গত গ্যাস ইউরোপীয় ইউনিয়নের...
উচ্চ কক্ষপথে স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগে চীনের অগ্রগতি

উচ্চ কক্ষপথে স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগে চীনের অগ্রগতি

China, Tech news
মার্চ ৪, সিএমজি বাংলা ডেস্ক: উচ্চ কক্ষপথের স্যাটেলাইট ও ভূমির মধ্যে লেজার যোগাযোগে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে চীন। ৪০ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে ১ গিগাবিট প্রতি সেকেন্ড গতিতে দ্বিমুখী ডেটা আদান–প্রদান সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার জানায় চায়না সায়েন্স ডেইলি। স্যাটেলাইট–ভূমি লেজার যোগাযোগ গবেষণা এখন দুটি মূল দিক নিয়ে এগোচ্ছে—একটি হলো নির্দিষ্ট পরিস্থিতিতে বিপুল ডেটা চাহিদা পূরণে ডাউনলিংক গতি বাড়ানো, অন্যটি হলো উচ্চ কক্ষপথে দীর্ঘমেয়াদি, স্থিতিশীল, দ্বিমুখী ও রিয়েল-টাইম যোগাযোগ সক্ষমতা উন্নত করা। চীনা বিজ্ঞান একাডেমির ইন্সস্টিটিউট অব অপটিকস অ্যান্ড ইলেকট্রনিক্স ও বেইজিং ইউনিভার্সিটি অব পোস্টস অ্যান্ড টেলিকমিউনিকেশনস এবং চায়না একাডেমি অব স্পেস টেকনোলজির যৌথ উদ্যোগে ইয়ুননান প্রদেশের একটি মানমন্দির ও একটি ভূস্থির কক্ষপথ স্যাটেলাইটের মধ্যে স্থিতিশীল লেজার সংযোগ স্থাপন করে। প...
জাতীয় গণ-কংগ্রেসের প্রথম সংবাদ সম্মেলন সম্পন্ন: উঠে এল তিনটি মূল বিষয়

জাতীয় গণ-কংগ্রেসের প্রথম সংবাদ সম্মেলন সম্পন্ন: উঠে এল তিনটি মূল বিষয়

China
মার্চ ৪: ১৪তম জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশন উপলক্ষে আজ (বুধবার) গণ-মহাভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সাংবাদিকরা জানান, গ্রেট হল অব দ্য পিপল-এর প্রথম তলায় অবস্থিত সংবাদ সম্মেলন কক্ষটি কানায় কানায় পূর্ণ ছিল; যেখানে আনুমানিক ৩০০জন চীনা ও বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন। আজকের সংবাদ সম্মেলনে চীনা ও বিদেশি সংবাদমাধ্যমের মূল আগ্রহের বিষয়গুলো কী কী ছিল? এই বছরটি ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সূচনাবর্ষ। তাই চতুর্দশ জাতীয় গণ-কংগ্রেসের চতুর্থ অধিবেশনের আলোচ্যসূচিতে থাকা বিভিন্ন প্রধান বিষয়—বিশেষ করে সরকারি কর্মপ্রতিবেদনের আলোচনা এবং পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া রূপরেখার পর্যালোচনা—সবার গভীর মনোযোগ আকর্ষণ করেছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরতা এবং প্রযুক্তিগত বিপ্লব ও শিল্প রূপান্তরের নতুন দফার গভীরতর প্রেক্ষাপটে, এই বছরের সরকারি কর্মপ্রতিব...
আগুন রাঙা পলাশে মুগ্ধ শিক্ষার্থীরা

আগুন রাঙা পলাশে মুগ্ধ শিক্ষার্থীরা

ক্যাম্পাস
 রাজশাহী কলেজের লাল দালানের স্থাপত্যশৈলী যেমন আমাদের মুগ্ধ করে তেমনি বিভিন্ন ঋতুর প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও অনন্য। ছয় ঋতুতেই নতুন রূপে সজ্জিত হয় ক্যাম্পাস। ফুলে ফুলে সমৃদ্ধ এই ক্যাম্পাস শিক্ষার্থী ও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিন্দু হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে বসন্তের আবহ। কেউ হলুদ কেউ কমলা কেউ বাসন্তী রঙের শাড়ি পড়ে নিজেদের ক্যামেরাবন্দি করে রাখছে এই মনোরম পরিবেশে। শীতে রিক্ততা যেন এখনো কিছুটা আছে তবে গাছের ডালে ঝরে পড়া পাতাগুলো জানান দিচ্ছে বসন্ত এসে গেছে। চারিদিকে সবুজ শ্যামল পরিবেশ ও বিভিন্ন ধরনের ফুলের সমারোহ প্রকৃতিতে জানিয়ে ইচ্ছে বসন্তের আগমনী বাত্রা। রাজশাহী কলেজের শহীদ মিনার সংলগ্ন এলাকার পলাশ ফুলের সৌন্দর্য যেন এর সৌন্দর্যকে আর ও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা নিয়ে রাজশাহী কলেজের শহীদ মিনার সংলগ্ন এলাকায় ফুটে উঠেছে...
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আদর্শ নারীদের সম্মাননা দিল চীন

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে আদর্শ নারীদের সম্মাননা দিল চীন

China
মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বেইজিংয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সফল ও আদর্শ নারীদের বিশেষ সম্মাননা জানিয়েছে চীন। সোমবার নিখিল চীন নারী সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা ৬০৭ জন নারী এবং ৪০০টি নারী দলকে তাদের অসাধারণ কাজের স্বীকৃতি দেওয়া হয়। এ ছাড়া নারীদের নেতৃত্বে পরিচালিত ৬০০টি কর্মস্থলকেও সম্মাননা দেওয়া হয়েছে। চীনের স্টেট কাউন্সিলর এবং ফেডারেশনের সভাপতি শেন ইছিন অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি দেশের সকল স্তরের নারীদের আগামী দিনের উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ করে ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত চীনের যে ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনা রয়েছে, তা সফল করতে নারীদের ভূমিকার ওপর তিনি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শেন ইছিন আরও বলেন যে, চীনের নারীদের শুধু দেশের উন্নয়নেই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও গ...
২০২৫ সালে ৪টি মূল ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে সিপিপিসিসি

২০২৫ সালে ৪টি মূল ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে সিপিপিসিসি

China
মার্চ ৩: চীনের ১৪তম জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের (সিপিপিসিসি) চতুর্থ অধিবেশন উপলক্ষে আজ (মঙ্গলবার) একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিপিপিসিসি'র মুখপাত্র লিউ চিয়ে ই দেশি-বিদেশি গণমাধ্যমকে অধিবেশনের প্রাসঙ্গিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। মুখপাত্র বলেন, ২০২৫ সালে সিপিপিসিসি চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সামগ্রিক নেতৃত্বকে সমর্থন করে এবং ২০তম সিপিসি জাতীয় কংগ্রেস ও এর পরবর্তী পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনাকে আন্তরিকভাবে বাস্তবায়ন করে। কেন্দ্রীয় কাজ ও সামগ্রিক পরিস্থিতিকে কেন্দ্র করে উচ্চমানের উন্নয়ন এবং চীনের আধুনিকায়নের জন্য সিপিপিসিসি উচ্চমানের পরামর্শ দিয়েছে। ২০২৫ সালে সিপিপিসিসি মূলত ৪টি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করেছে: প্রথমত, কর্তব্য পালনের সব ক্ষেত্রে সিপিসি'র নেতৃত্ব সমুন্নত রাখা এবং সঠিক রাজনৈতিক দিকনির্দেশনা দৃঢ়ভাবে আঁকড়ে ধরা। দ্বিতীয়ত, চীনা বৈশিষ্ট্যের আধ...
জামায়াতের আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

জামায়াতের আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক

Career, Cover Story
মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ চীন-বাংলাদেশ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের সফল সমাপ্তির জন্য শুভেচ্ছা জানান। তিনি বলেন, বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে, যার মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীও রয়েছে। রাষ্ট্রদূত আরও উল্লে...
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

China
মার্চ ৩, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক সম্পর্কে ইসরায়েলসহ সব পক্ষের মৌলিক স্বার্থেই বলপ্রয়োগ কিংবা বলপ্রয়োগের হুমকি থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের অনুরোধে অনুষ্ঠিত এক ফোনালাপে তিনি এ কথা বলেন। সার বর্তমান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের অবস্থান তুলে ধরার পর ওয়াং বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু সংলাপ ও পরামর্শের মাধ্যমে সমাধানের পক্ষে চীন বরাবরই অবস্থান নিয়েছে। সব পক্ষকে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান তিনি। ওয়াং বলেন, বহু বছর ধরে ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধান এগিয়ে নিতে চীন কাজ করে আসছে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অগ্রগতি দেখাচ্ছিল এবং এতে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও আলোচ...
শীতকালীন তারকাদের নতুন উচ্চতায় দেখতে চান শেন ইছিন

শীতকালীন তারকাদের নতুন উচ্চতায় দেখতে চান শেন ইছিন

Agriculture Tips
মার্চ ১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়া ক্রীড়াবিদদের আরও ভালো ফলের জন্য প্রস্তুতি নিতে বলেছেন দেশটির স্টেট কাউন্সিলর শেন ইছিন। তিনি তাদের বিনয়ী থাকতে এবং নিজেদের দক্ষতা আরও বাড়ানোর পরামর্শ দেন। শনিবার বেইজিংয়ে মিনাল-কর্তিনা ২০২৬ অলিম্পিক শীতকালীন গেমসে অংশ নেওয়া চীনা দলের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। এই আসরে চীন বিদেশে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে তাদের সেরা সাফল্য অর্জন করে। দলটি পাঁচটি স্বর্ণ, চারটি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জসহ মোট ১৫টি পদক জেতে। এবারের গেমসে চীন বিদেশে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকে তাদের সবচেয়ে বড় দল পাঠায়। ১৫টি খেলায় ৯১টি ইভেন্টে ১২৬ জন ক্রীড়াবিদ অংশ নেন। শেন ইছিন ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়ে বলেন, তারা শুধু পদকই জেতেননি, বরং অলিম্পিকের চেতনা ও চীনের ক্রীড়া মনোভাবও বিশ্বকে দেখিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দলটি আরও ভালো প্রস্তুতি নিয়ে ‘ফ...
চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার বার্ষিক অধিবেশনের প্রস্তাবিত কর্মসূচি প্রকাশ

চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার বার্ষিক অধিবেশনের প্রস্তাবিত কর্মসূচি প্রকাশ

China
চীনের শীর্ষ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা চীনাগণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন সিপিপিসিসি-এর ১৪তম জাতীয় কমিটির চতুর্থ অধিবেশনের প্রস্তাবিত প্রধান কর্মসূচি প্রকাশ করা হয়েছে। রোববার অনুষ্ঠিত সিপিপিসিসির জাতীয় কমিটির স্থায়ী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৪ মার্চ বেইজিংয়ে শুরু হবে। প্রস্তাবিত কর্মসূচিতে সিপিপিসিসির জাতীয় কমিটির স্থায়ী কমিটির কার্যবিবরণী প্রতিবেদন শোনা ও আলোচনা করা হবে। পাশাপাশি, আগের অধিবেশনের পর রাজনৈতিক উপদেষ্টাদের প্রস্তাবগুলো কীভাবে বাস্তবায়ন করা হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এছাড়া, সিপিপিসিসি জাতীয় কমিটির সদস্যরা জাতীয় গণ কংগ্রেস-এর ১৪তম অধিবেশনের চতুর্থ বৈঠকে অংশ নেবেন এবং সরকারের কার্যবিবরণী প্রতিবেদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নিয়ে আলোচনা করবেন। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী, তারা ২০২৬–২০৩০ মেয়াদের জাতীয় অর্থনৈত...
নেত্রকোণার হাওরাঞ্চলে মিষ্টি কুমড়ার অধিক ফলনে খুশি কৃষকেরা 

নেত্রকোণার হাওরাঞ্চলে মিষ্টি কুমড়ার অধিক ফলনে খুশি কৃষকেরা 

Agriculture Tips
মো. তানভীর হায়াত খান, নেত্রকোণা: জেলার হাওরাঞ্চলে চলতি মৌসুমে মিষ্টি কুমড়ার অধিক ফলনে খুশি কৃষকেরা। নেত্রকোণার হাওরবেষ্টিত উপজেলা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির দিগন্তজোড়া মাঠে এখন মিষ্টি কুমড়া সংগ্রহের মহোৎসব চলছে। অনুকূল আবহাওয়া এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হওয়ায় লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকেরা। হাওরের উর্বর মাটি যেন প্রকৃতির আরেক বিস্ময়, কোন কিছুর কমতি নেই তার মাঝে, কৃষককে দু’হাত ভরে উজাড় করে দিতে যেন সবসময় উন্মুখ হয়ে থাকে এ মাটি। বিশাল, বিস্তৃত হাওরাঞ্চলে এখন সবুজের সমারোহ আর ব্যাপক সম্ভাবনা বিরাজ করছে। সরেজমিনে খালিয়াজুড়ি উপজে,লার মেন্দিপুর ইউনিয়নের নাওটানা এলাকায় গিয়ে দেখা যায়, এ এলাকাটি এখন হাওরের বুকে একটি বিশাল সবজি বিপণন কেন্দ্রে (বিজনেস হাব) পরিণত হয়েছে। বগুড়া, কুষ্টিয়া, রংপুর, রাজশাহী, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ থেকে আসা...
টাঙ্গাইলের চরাঞ্চলে সূর্যমুখীর অধিক ফলনে স্বপ্ন বুনছেন কৃষকেরা

টাঙ্গাইলের চরাঞ্চলে সূর্যমুখীর অধিক ফলনে স্বপ্ন বুনছেন কৃষকেরা

Agriculture Tips
মহিউদ্দিন সুমন, টাঙ্গাইল: প্রকৃতিতে বইছে এখন বসন্তের হাওয়া। সূর্যের দিকে তাকিয়ে থাকে সূর্যমুখী ফুল। সকাল বেলা পূর্বদিকে তাকিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের সঙ্গে ঘুরতে থাকে। সবুজের মাঝে চোখ জুড়ানো হলুদ রঙের ঝলকানি দেখে যে কারোই মন জুড়িয়ে যায়। সূর্যমুখী যেন সূর্যের দিকেই মুখ করে থাকে। এ যেন এক চিলতে মাঠে সূর্যমুখী ফুলের দোলাচল। এ চিত্র এখন টাঙ্গাইলের যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলের মাঠজুড়ে। সূর্যমুখী ফুলে হলুদ চাদরে ঢেকে দিয়েছে মাঠ। টাঙ্গাইল সদর উপজেলায় এ বছর সূর্যমুখীর অধিক ফলন হয়েছে। কম খরচে বেশি লাভ এবং তেলের ব্যাপক চাহিদা থাকায় কৃষকের মুখে এখন সফলতার হাসি। মাটি ও আবহাওয়ায় অনুকূলে থাকায় এ মৌসুমে বাম্পার ফলন হবে বলে আশা করছেন সূর্যমুখী চাষিরা। সদর উপজেলা ছাড়াও জেলার ভূঞাপুর, গোপালপুর, নাগরপুর ও কালিহাতী উপজেলা চরাঞ্চলেও চাষ হচ্ছে এই সূর্যমুখী ফুলের। সম্প্রতি...