কাঁচা বয়সের পাকা রাজনীতিবিদ!
আল মাসুদ (ফেসবুক থেকে)
আমার ছোট লেখা লিখতে ভালো লাগে না, আর অল্প কথায় সব কথা সবাইকে বোঝাতেও পারি না। তারপরও সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি!
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে! ১১ হাজার কোটি টাকা! অনেক টাকা। এত টাকা আমি স্বপ্নে বা কল্পনাতেও দেখি না!
কিন্তু এই দেশের রাজনীতি বা রাজনীতিবিদদের কাছে এই টাকা খুবই সামান্য টাকা! তাই আসিফ মাহমুদের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের খবরে আমার কোনো প্রতিক্রিয়া নেই!
প্রতিক্রিয়া দেখাচ্ছে শুধু তারাই, যাদের দল বা নেতাদের অবৈধ ইনকামের পথ বন্ধ হয়ে গেছে! এখন তারা দুর্নীতি করতে না পেরে, টাকা পাচার করতে না পেরে ক্ষোভে বা প্রতিহিংসায় অন্ধ হয়ে গেছে!
কবি হপারহপ বলে, “ওপেনে ভাইয়া, গোপনে জান—সুযোগের অভাবে চরিত্রবান!”
খুব ছোটবেলায় শেরপুরে নানার বাড়িতে গিয়ে আমি আর কাজিনরা মিলে খেত বা মান্দা সেঁচে মাছ ধরতাম।...









